Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • অফিস ডেস্কে টানা বসে থাকার স্বাস্থ্যঝুঁকি ও প্রতিকার 
    • ফুসফুসের ক্যানসার প্রতিরোধে নতুন আশার আলো: ৫ বছর আগেই মিলবে পূর্বাভাস!
    • এক রাজপুত্রের খুন থেকে কীভাবে জ্বলে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধের আগুন!
    • সাইবার নিরাপত্তায় নতুন নজরদারি প্রযুক্তি কিনছে বাংলাদেশ সরকার
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীর অধিকার ও রাষ্ট্রের বাধ্যবাধকতা
    মতামত May 28, 2013

    পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীর অধিকার ও রাষ্ট্রের বাধ্যবাধকতা

    মতামত May 28, 20134 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    advocate shahinurঅ্যাডভোকেট শাহানূর  ইসলাম সৈকত :: আইনজীবীর ভূমিকা সম্পর্কিত জাতিসংঘ মূলনীতি (ইউএন বেসিক প্রিন্সিপল অন রোল অফ লইয়ার) পেশাগত জীবনে  আইনজীবীর প্রাপ্য অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক  নীতিসমূহের সারসংক্ষেপ ঘোষণা  করে। ১৯৯০ সালের ৭ সেপ্টেম্বর কিউবার রাজধানী হাভানায়  অনুষ্ঠিত “অপরাধ প্রতিরোধ ও অপরাধীর চিকিৎসা বিষয়ক জাতিসংঘ কংগ্রেস” এর ৮ম অধিবেশনে এই মূলনীতি সর্বোসম্মতিক্রমে গৃহীত হয়।

    পরবর্তীতে, জাতিসংঘ সাধারণ পরিষদ ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার বিষয়ক প্রস্তাবে এই মূলনীতিকে স্বাগত জানায়, যা ১৮ ডিসেম্বর ১৯৯০ ইং তারিখে সাধারণ পরিষদের প্রাথমিক অধিবেশন ও তৃতীয় কমিটির অধিবেশনে কোন প্রকার ভোটাভুটি ব্যতীত গৃহীত হয়। তবে এখনো আইনজীবীর ভূমিকা সম্পর্কিত জাতিসংঘ মূলনীতি সাধারণ পরিষদ থেকে স্পষ্টভাবে অনুমোদিত হয়নি।

    আইনজীবীর ভূমিকা সম্পর্কিত জাতিসংঘ মূলনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য হল কোনো প্রকার অনুচিত হস্তক্ষেপ  ব্যতীত আইনজীবীদের কার্যক্রম  পরিচালনার পরিবেশ নিশ্চিত  করার মাধ্যমে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের সঠিক ভূমিকা প্রসারে রাষ্ট্রকে সহযোগিতা করা। আরো সুনির্দিষ্টভাবে, সকল ব্যক্তির সহজ ও কার্যকর আইনী পরিসেবা প্রাপ্তি নিশ্চিত করা ইহার উদ্দেশ্য।

    আইনজীবীর ভূমিকা সম্পর্কিত জাতিসংঘ মূলনীতি  শুধুমাত্র আইনজীবীদের নয়, বরং অন্যান্য ব্যক্তি ও সংস্থা যথা বিচারক, সরকারী কৌশলী, নির্বাহী ও আইনসভার সদস্য এবং সাধারণ জনগণের মনোযোগ আকর্ষন করার জন্য গৃহীত হয়।

    ২৯ টি ধারা বিশিষ্ট  এই মূলনীতি পেশাগত দায়িত্ব  পালনে একজন আইনজীবীর শুধুমাত্র  ব্যক্তিগত অধিকার ঘোষনা  করেনি, রাষ্ট্রের প্রতি বাধ্যবাধকতাও ঘোষনা করে। তাছাড়া, এই মূলনীতির প্রয়োগ শুধুমাত্র পেশাজীবী আইনজীবীর মাঝেই সীমাবদ্ধ নয়, পেশাজীবী আইনজীবী ছাড়াও যারা অপ্রাতিষ্ঠানিকভাবে একজন আইনজীবীর পরিপূরক হিসেবে কার্য সম্পন্ন করে তাদের ক্ষেত্রেও ইহা প্রযোজ্য।

    আইনজীবীর ভূমিকা সম্পর্কিত জাতিসংঘ মূলনীতি  ১৬ থেকে ২২ ধারা একজন আইনজীবীর পেশাগত কার্যক্রম সম্পাদনের  ক্ষেত্রে নিম্নলিখিত অধিকার ও রাষ্ট্রের প্রতি বাধ্যবাধকতা  আরোপ করে:

    • সকল প্রকার ভয়ভীতি, প্রতিবন্ধকতা, হয়রানি বা অনুচিত হস্তক্ষেপ মুক্ত পরিবেশে একজন আইনজীবী যেন তার পেশাগত কার্যক্রম সম্পাদনে সক্ষম  হয় রাষ্ট্র তা নিশ্চিত করবে (ধারা:১৬-এ);
    • পেশাগত কার্যক্রমের অংশ হিসেবে একজন আইনজীবী মক্কেলের সাথে দেশের ভিতর এবং বাইরে যেন মুক্তভাবে ভ্রমন ও পরামর্শ করতে সক্ষম হয় রাষ্ট্র তা নিশ্চিত করবে (ধারা:১৬-বি);
    • পেশাগত মর্যাদা ও নৈতিকতার অধীনে দায়িত্ব বা কার্যক্রম সম্পাদনের জন্য একজন আইনজীবী যেন কোন প্রকার দুর্গতি অথবা বিচারিক বা প্রশাসনিক, অর্থনৈতিক বা অন্য কোন নিষেধাজ্ঞা অথবা হুমকির সম্মুখীন না হয় রাষ্ট্র তা নিশ্চিত করবে (ধারা:১৬-সি);
    • পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কোন কার্যক্রম সম্পাদনের ফলে যদি একজন আইনজীবীর নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবে (ধারা:১৭);
    • পেশাগত দায়িত্ব পালনের কারণে একজন আইনজীবীকে তার মক্কেলের পরিচয়ে সনাক্ত করা যাবে না (ধারা:১৮);
    • আন্তর্জাতিক মানদণ্ড সহ এই মূলনীতির আলোকে দেশীয় আইন ও অনুশীলন দ্বারা অযোগ্য ঘোষিত না হলে কোন আদালত বা প্রশাসনিক কর্তৃপক্ষ মক্কেলের দ্বারা স্বীকৃত কোন আইনজীবীকে তার পক্ষে আদালতে উপস্থিত হয়ে মামলা পরিচালনার অধিকার বাঁধাগ্রস্থ বা আস্বীকার করবে না (ধারা:১৯);
    • পেশাগত দায়িত্ব পালনকালে একজন আইনজীবীর কোন আদালত, ট্রাইব্যুনাল অথবা অন্য কোন আইনগত বা প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট সরল বিশ্বাসে প্রাসঙ্গিক মৌখিক বা লিখিত বক্তব্য প্রদান অথবা পেশাগত উপস্থাপনার জন্য সকল প্রকার দেওয়ানী ও ফৌজদারী দায়মুক্তি ভোগ করবে (ধারা: ২০);
    • মক্কেলকে কার্যকর আইনগত সহায়তা প্রদানে প্রয়োজনীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পেশাগত আয়ত্তাধীন সকল তথ্য, ফাইল এবং নথি রাষ্ট্র যথাসম্ভব দ্রুততার সংগে আইনজীবীকে সরবরাহ নিশ্চিত করবে (ধারা: ২১); এবং
    • পেশাগত দায়িত্ব সম্পাদনকালে একজন আইনজীবী ও মক্কেলের মধ্য সম্পাদিত সকল প্রকার যোগাযোগ ও পরামর্শ গোপনীয় বলে সরকার অবশ্য গন্য করবে (ধারা: ২২)।

    আইনজীবীর ভূমিকা সম্পর্কিত জাতিসংঘ মূলনীতি ধারা ২৩ সকল আইনজীবীর মত প্রকাশ ও সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করে। উক্ত ধারা অনুযায়ী-

    • অন্যান্য সাধারণ নাগরিকের ন্যায় একজন আইনজীবীর মত প্রকাশ ও ধারণ, সংগঠন প্রতিষ্ঠা ও সমাবেশে অংশগ্রহনের স্বাধীনতা রয়েছে;
    • পেশাগত অবরোধ আরোপ ছাড়াই একজন আইনজীবীর আইন, বিচার প্রশাসন এবং মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণ সংক্রান্ত আলোচনায় অংশ গ্রহনের অধিকার রয়েছে; এবং
    • শুধুমাত্র আইনগত সংগঠনের সদস্য হওয়ার কারণে অথবা আইনগত কার্যক্রম পরিচালনার কারণে কোন প্রকার অবরোধ আরোপ ছাড়াই একজন আইনজীবীর স্থানীয়,জাতীয় অথবা আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা বা যোগদান এবং তাদের বিভিন্ন সভায় অংশগ্রহনের অধিকার রয়েছে।

    আইনজীবীর ভূমিকা সম্পর্কিত জাতিসংঘ মূলনীতি  একটি সফট ল’ হিসেবে বিবেচিত এবং কেউ আইনগতভাবে মানতে বাধ্য নয়। তবে, এই মূলনীতি সর্বত্র ব্যাপকভাবে সমাদৃত ও গৃহীত। জাতিসংঘসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান ও আঞ্চলিক আদালত এই মূলনীতিকে রেফারেন্স হিসেবে প্রায়শ ব্যবহার করে। তাছাড়া, এই মূলনীতি আন্তর্জাতিক আইনের উৎস, এমনকি আন্তর্জাতিক প্রথাগত আইনের মর্যাদাসম্পন্ন হিসেবে বিবেচিত হয়।

    সর্বোপরি, এই মূলনীতিতে অন্তর্ভূক্ত অধিকারসমূহ নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি; নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা অমর্যাদাকর ব্যবহার অথবা শাস্তির বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি; অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি; মানবাধিকার সংক্রান্ত ইউরোপিয়ান কনভেনশন; মানবাধিকার সংক্রান্ত ইউএস কনভেনশন এবং মানব ও জনগনের অধিকার সংক্রান্ত আফ্রিকান সনদসহ অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক মানবাধিকার চুক্তিসমূহে অন্তর্ভূক্ত রয়েছে।

    ফলে সদস্য রাষ্ট্র  হিসেবে রাষ্ট্র এসকল অধিকার কোনভাবে অস্বীকার করতে পারে না, বরং এ সকল অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে। ফলে সকল প্রকার ভয়ভীতি, প্রতিবন্ধকতা, হয়রানি বা অনুচিত হস্তক্ষেপমুক্ত পরিবেশে একজন আইনজীবীর পেশাগত দায়িত্ব সম্পাদনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব।

    লেখক : মানবাধিকারকর্মী, আইনজীবী ও কলামিস্ট; প্রতিষ্ঠাতা মহাসচিব, জাস্টিসমেকার্স বাংলাদেশ

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ঈশ্বর কর্তৃক বান্দার পাপ-পুণ্যের প্রি-অডিট ও পোস্ট-অডিট
    পরের কন্টেন্ট মানবউন্নয়ন সূচক অগ্রগতিতে বাংলাদেশ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    June 6, 2026

    অফিস ডেস্কে টানা বসে থাকার স্বাস্থ্যঝুঁকি ও প্রতিকার 

    June 5, 2026

    ফুসফুসের ক্যানসার প্রতিরোধে নতুন আশার আলো: ৫ বছর আগেই মিলবে পূর্বাভাস!

    June 4, 2026

    এক রাজপুত্রের খুন থেকে কীভাবে জ্বলে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধের আগুন!

    June 3, 2026

    সাইবার নিরাপত্তায় নতুন নজরদারি প্রযুক্তি কিনছে বাংলাদেশ সরকার

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...