Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী
    • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা
    • ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন, ‘আমি এর শেষ দেখব’
    • তারেক-মোদির বৈঠকের পর নবায়ন হতে পারে গঙ্গার পানিবণ্টন চুক্তি
    • পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন
    • আন্ডারওয়ার্ল্ডের কাছে নতি স্বীকার করেননি শাহরুখ খান
    • আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম : শেখ হাসিনা
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    মতামত May 21, 2013

    গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশ প্রকৃতির সুফল- মধু মাসের ফল

    মতামত May 21, 20134 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    khana ranjan royখন রঞ্জন রায় :: ‘ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে’ …আমাদের সার্থক জাতীয় সংগীত। ফাল্গুন এলেই বাংলা-ভারত উপমহাদেশের মানুষের খাদ্যপণ্যের তালিকা পরিশুদ্ধকরণ হয়। আধ্যাত্মিক মনীষীরা অনন্তকাল থেকে ফলমূল আহার করে আত্মাকে পরিপুষ্ট রাখতে সচেষ্ট হয়েছিলেন। হিন্দু সম্প্রদায়ের মানুষজন ফলদায়িনী বৃক্ষের পূজা অর্চনা করে থাকেন। মৃতদেহ সৎকার করা কাজে আমকাঠের প্রয়োজন নির্ধারণ করা আছে। পূজা অর্চনায় যজ্ঞরীতি সমাপন করতে আম্রপল্লব ও আমঢাল আপসহীন ব্যবহারে অপশক্তি উচ্ছেদ চেতনার মজবুত অঙ্গীকার প্রকাশ পায়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকাচারে গ্রীষ্ম কালকে সমাজ মধুমাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

    গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার কারণে এ সময়ে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, লেবু, পেঁেপ, আনারস, পেয়ারা, টেরখই, জামরুল বেল, কদবেল, ডেউয়া, ডেমফল আমাদের জীবনের অন্যতম অনুষঙ্গ হিসাবে সস্মৃক্ত হয়। ইতিমধ্যে রাস্তাঘাট, হাটবাজার, ফুটপাত গরমের তৃষ্ণা নিবারণী বৈচিত্র্যময় ফলের সমাহারে লোভাতুর আবেশ তৈরি করেছে। সংক্ষিপ্ত সময়ের ফল লিচু। অন্যান্য বৈশিষ্ঠ্যর বিচিত্র স্বাদের কালীপুরের লিচু দুই তিনদিনেই উধাও। আগমন ঘটেছে উত্তরাঞ্চলীয় রসে টসটস লালচে মাংসল লিচুর। হয়তো পাওয়া যাবে সপ্তাহখানেক। এর মধ্যেই অসাধারণ লিচুর নিবেদিতপ্রাণ গৌরবময় স্বাদ অন্বেষণ করে নিতে হবে।

    চারহাজার বছরের ইতিহাস সমৃদ্ধ ‘আম’ বর্তমানে ৩৫ রকম স্বাদ, গন্ধ, রস ও জাতের পাওয়া যায়। গোপালভোগ, মালভোগ, ল্যাংড়া, সুন্দরী, ভবানী, চম্পা, দাউনিয়া, সুরম্পা, বৈশাখী, পাঞ্চাছন্দ, সরঙ্গম, সিদুঁরকোটা, বউভোলানী, হিমসাগর, কাজলী, কলাবতি, বিবিপছন্দ ইত্যাদি নামীয় ও দামীয় আম মধু মাসের নামকে স্বার্থক করতে পরিপূর্ণ ভূমিকা পালনে করছে।

    ক্যানসার, লিউকোমিয়া প্রতিরোধে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ঔষধি গুণে গুণান্বিত নানান জাত ও পদের আমে ভিটামিন এ, বি ও সি আমাদের প্রাণশক্তির অফুরন্ত দায়বদ্ধতা সৃষ্টি করেছে। অর্থনীতির পরিসংখ্যান অনুযায়ী গেল বছর আমাদের দেশে মোট মৌসুমি ফল উৎপাদন হয়েছে ৪৩ লাখ ৮৩ হাজার টন। দেশব্যাপী এর উৎপাদনে জমি ব্যবহার হয়েছে ৩ লাখ ৪৮ হাজার হেক্টর। ফলের রাজা খ্যাত আম উৎপাদনে হয়েছে ১০ লাখ টন। জমি ব্যবহৃত হয়েছে ৩০-৩৫ হাজার হেক্টর। দেশে উৎপাদিত আমের ২০-২৫ শতাংশ ব্যবহার হয় জুস উৎপাদন খাতে। এছাড়া সীমিত আকারে আচার, চাটনি, চকোলেটসহ মুখরোচক নানান খাদ্য তৈরিতে ফলের ব্যবহার দিন দিন বাড়ছে।

    গ্রীষ্মের প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে বিবিধ ফলের প্রতি আমরা আকৃষ্ট হই। এর শরীরতত্ত্বীয় প্রভাব চিকিৎসাশাস্ত্রীয় মহৌষধ হিসাবে আমাদের নিভৃতে কাজ করে। গরমে ভাইরাসজনিত সর্দি-কাশি, ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হই। এক্ষেত্রে ভিটামিন ই, পটাশিয়াম, প্রোটিন ও ফ্যাটয্ক্তু ফলমূলের গুণাগুণ মৌসুমি রোগসমূহের প্রতিকারে উল্লেখযোগ্য অবদান রাখে। মানব দেহের উপকারী উপাদান ভিটামিন বি-৬, ফাইবারকপার, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম পেকটিন ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শরীরে জমাকৃত ক্ষতিকর কোলেস্টোরল মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে। খোশ-পাচরায় নিরাময়যোগ্য ফলের রস ত্বক ফর্সা, সুন্দর হতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়িয়ে দৃষ্টিশক্তি উন্নত করতে, রাতকানা রোগ প্রতিকারে, হৃদরোগ ঝুঁকি কমাতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ওজন কমাতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, ঝরঝরে ফুরফুরে মেজাজ সৃষ্টিতে পরিপক্ক উপাদান রয়েছে মধুমাসের বিভিন্ন ফলে। শরীরের লাবণ্য ফিরিয়ে আনতে জীবন-যৌবন ও বার্ধক্য প্রতিরোধে আম, কাঁঠালের পুষ্টিমান গবেষক, সমাজবিজ্ঞানী আর কৃষিবিজ্ঞানীদের অহংকারের অগ্নিবলয় নির্দ্বিধায় সৃষ্টি করেছে।

    শিশু, কিশোর, কিশোরী ও পূর্ণবয়সী নারী, গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্যে দুই তিন কোয়া গ্রীষ্মের দৃষ্টিনন্দন পুষ্টিগুণে ভরপুর তাজা ফল অফুরন্ত শক্তির আধার হিসেবে বিতর্কহীন দুর্নিবার চৈতন্যের প্রত্যাবর্তন ঘটায়। অপরিসীম গুরুত্ব, অর্থনৈতিক বিকাশ ও বিনিয়োগ বাণিজ্যের সম্ভাবনা বিবেচনায় দেশব্যাপী আমগাছের স্বার্থক জনপ্রিয়তার কারণে এই গাছকে সরকার জাতীয় বৃক্ষের মর্যাদার স্বীকৃতি দিয়েছে। আমের স্বাদ, গন্ধ, রঙ আকার বিবেচনায় মনোলোভা আমাদের এই ফল চাষ শুরু করেছে চীন, থাইল্যান্ড, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ব্রাজিলসহ অনেক দেশ। বৈজ্ঞানিক ভিত্তিতে চাষাবাদ করে বিশ্বব্যাপী আমের প্রধান রপ্তনিকারক দেশ হিসেবে আবির্র্ভূত হয়েছে ভারত। আমরা ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে উত্তরবঙ্গের রাজশাহী, নাটোর আর চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আমকে লালন করছি।

    মৌসুমি ফলের বাণিজ্যিক সম্ভাবনাকে লক্ষ্যমাত্রার আড়ালে প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থাপনার অভাবে হাতছাড়া করছি। বঞ্চিত হচ্ছি এর স্বাদ আস্বাদন, পুষ্টিমান রক্ষার দীর্ঘমেয়াদি কার্যক্রম গ্রহণ করা থেকে। দুই তিন মাস পরই আর দেখা মিলছে না বাজার সয়লাব হওয়া ভিন্ন মাত্রার দেশীয় ফলমূলের। বাজার তখন দাপটের সাথে নিয়ন্ত্রণ করে আমদানি করা ফরমালিন, কার্বাইড, মিপসিন, মার্শাল, কার্বোফুরান, ইথরিল, ডাই-এলড্রিন  কেমিক্যালযুক্ত স্বাদ, গন্ধ, বর্ণহীন বিজাতীয় ফল।

    ভাবতে অবাক লাগে অপার সম্ভাবনার এই ফলমূলকে সংরক্ষণ করার কোন কর্মসূচি হাতে নেয়া হয়নি। দুই চারদিন সংরক্ষণের কোন ব্যবস্থাও নেই। ফলে নষ্ট হয় আমাদের জাতীয় ঐতিহাসিক ফলমূলগুলো। এই সুযোগে অসাধু ব্যবসায়িরা কয়েকদিন না পঁচার ব্যবস্থা করতে মানবস্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকর প্রোফাইল গেনেট, বিএইচএ, হেপটাইল পারাবেন, বিএইচটি, সোডিয়াম নাইট্রেড, সোডিয়াম বেনজায়েট, সালফাইড ইত্যাদির মিশ্রণ ¯েপ্র করছে। তা প্রকাশ্যে অবলীলায়। তরিতরকারি আর সবজি সংরক্ষণে দেশে কোল্ড স্টোরেজ রয়েছে মাত্র ২৮০ টি, তাও ঢাকা কেন্দ্রীক। দুর্ভাগ্যের বিষয় এই সমস্ত কোল্ড স্টোরেজও পরিচালিত হয় ম্যানুয়ালি এনালগ পদ্ধতিতে।

    দেশের বিভিন্ন এলাকাভিত্তিক নানান জাত ও স্বাদের মৌসুমি ফল উৎপাদিত হয়। সেই সমস্ত এলাকা চিহিৃত করে আম, জাম, আনারস, লিচু, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি, পেঁপে ইত্যাদির বিষয়ভিত্তিক প্রক্রিয়াজাতকরণ টেকনোলজি শিক্ষা চালু করে দক্ষ লোকবল তৈরির পরিকল্পনা গ্রহণ করতে হবে। উপকরণ আমদানি করে বহুজাতিক কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে পঁচে নষ্ট হওয়া রোধ স্বল্প ও দীর্ঘমেয়াদি সংরক্ষণে মনোযোগী হতে হবে। এইভাবে এলাকাভিত্তিক লিঙ্গ বৈষম্যহীন দেশজ কৃষি খাতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

    আমাদের ঐতিহ্যের মধুমাসের ফল সংক্ষিপ্ত সময়ের না হয়ে বছরব্যাপী উপভোগ করবো রবীন্দ্রনাথের ‘আমসত্ত্ব’ কবিতার আদলে। সংরক্ষিত ফল মধ্যপ্রাচ্যের গুটিকয়েক দেশ ছাড়াও দূরপ্রাচ্যের দেশে চাহিদা অনুযায়ী টাটকা তরতাজাভাবে রপ্তানি করতে সক্ষম হবো। বর্তমানে ফল রপ্তানির লক্ষ্যমাত্রা চারশত কোটি টাকা না হয়ে চারহাজার কোটি টাকায় উপনীত হবে- এ বিষয়টি আশ্চর্যের নয়, বাস্তবের।

    লেখক : পরিবেশ ও সমাজ উন্নয়ন কর্মী
    ৪৭, মতি টাওয়ার, চকবাজার, চট্টগ্রাম।
     মোবাইল ০১৭১১-১২২৪২৫

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ইয়াহু ১১০ কোটি ডলারে কিনে নিচ্ছে টাম্বলারকে
    পরের কন্টেন্ট সমৃদ্ধ অর্থনীতির জন্য প্রয়োজন গ্রামীণ উন্নয়ন

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 10, 2026

    ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী

    September 10, 2026

    ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    September 9, 2026

    রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

    September 8, 2026

    ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন, ‘আমি এর শেষ দেখব’

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...