বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজন ২০২৫ সালের জন্য ডেটা সায়েন্টিস্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। এই পেইড ইন্টার্নশিপে অংশ নিতে পারবেন কম্পিউটার সায়েন্স, মেশিন লার্নিং, ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত মাস্টার্সের শিক্ষার্থীরা। বছরের যেকোনো সময় শুরু করা যাবে।

ইন্টার্নশিপের সময়কাল: তিন থেকে ছয় মাস।
শুরু করার সময়: বছরের যেকোনো সময়।
আয়োজক দেশ:
ইউরোপের একাধিক দেশ (অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন ও যুক্তরাজ্য)।
সুযোগ-সুবিধা
- আকর্ষণীয় ভাতা বা স্টাইপেন্ড।
- অভিজ্ঞ ম্যানেজার ও মেন্টরের কাছ থেকে দিকনির্দেশনা।
- শীর্ষ সম্মেলনে গবেষণাপত্র প্রকাশের সুযোগ।
- নেটওয়ার্কিং ইভেন্ট ও এক্সক্লুসিভ প্রোগ্রামে অংশগ্রহণ।
- ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং ক্যারিয়ারে উন্নতির সুযোগ।
আবেদনের যোগ্যতা
- সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি থাকতে হবে।
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
- মেশিন লার্নিং, অপ্টিমাইজেশন, স্ট্যাটিসটিকস, প্রসেস কন্ট্রোল বা অনুরূপ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
- পাইথন, এসকিউএল ও আর–এর মতো প্রোগ্রামিং বা ডেটা স্ক্রিপ্টিং ভাষায় দক্ষ হতে হবে।
- বিগ ডেটা পরিচালনা ও অ্যালগরিদম বাস্তবায়নে অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে।

