Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ব্রাজিলে গভীর শ্রদ্ধায় খালেদা জিয়াকে স্মরণ
    • জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান
    • আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!
    • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু
    • ‘আমি তো সিরিয়াল করতে আসিনি’
    • স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন
    • স্কলারশিপ নিয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    • ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ধর্মঘট, বিক্ষোভে উত্তাল ইসরায়েল
    বিশ্বজুড়ে August 17, 2025

    ধর্মঘট, বিক্ষোভে উত্তাল ইসরায়েল

    বিশ্বজুড়ে August 17, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ইসরায়েল
    বার্তাবাংলা ডেস্ক »
    ইসরায়েল

    ইসরায়েলজুড়ে গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক সব জিম্মিকে দ্রুত মুক্ত করার দাবিতে তীব্র বিক্ষোভ ও ধর্মঘট চলছে। গত সোমবার সকাল থেকেই শুরু হওয়া এই কর্মসূচিতে সাধারণ নাগরিক, জিম্মিদের পরিবার, নিহতদের স্বজন, শিক্ষাবিদ, বিরোধীদলীয় গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা একত্রিত হয়েছেন।

    বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে ‘অক্টোবর কাউন্সিল’ নামে গঠিত একটি সংগঠন, যেটি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতিনিধিত্ব করছে।

    আন্দোলনের অন্যতম মূল উদ্দেশ্য হলো— জিম্মিদের জীবিত অবস্থায় দ্রুত ফিরিয়ে আনা ও গাজা যুদ্ধের অবসান ঘটানো।

    সকাল ৬টা ২৯ মিনিটে আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। সময়টি প্রতীকী, কারণ ওই সময়েই গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়েছিল। শুরু থেকেই সারাদেশের প্রায় ৩০০ স্থানে চলছে প্রতিবাদ। উত্তরের দান থেকে দক্ষিণের এলিয়াত পর্যন্ত মহাসড়ক, রাস্তার মোড়, শহরের প্রবেশপথ ও প্রধান ট্রাফিক পয়েন্টে অবস্থান কর্মসূচি, মিছিল ও মানববন্ধনের মতো কর্মসূচি পালিত হচ্ছে।

    তেল আবিবে হোস্টেজ স্কোয়ারকে আন্দোলনের কেন্দ্রবিন্দু করা হয়েছে। দিনব্যাপী এই স্কোয়ারে জিম্মিদের পরিবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা বক্তব্য রাখছেন। এর আগে, সকালে আরলোসরফ ট্রেন স্টেশন থেকে একটি বড় মিছিল সেখানে গিয়ে সমবেত হয়।

    দিনব্যাপী ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ নামে একটি সংগঠন সেখানে জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করেছে। সকাল ৭টায় জিম্মিদের স্বজনরা সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন।

    আন্দোলনের অংশ হিসেবে শতশত ব্যবসা প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রাখা হয়েছে। কিছু প্রতিষ্ঠান কর্মীদের নিজ ইচ্ছায় কাজে না যাওয়ার অনুমতি দিয়েছে।

    ইসরায়েলের জাতীয় শ্রমিক ফেডারেশন হিস্টাড্রুট আনুষ্ঠানিকভাবে ধর্মঘটে না গেলেও, তাদের সদস্যদের এই আন্দোলনে ব্যক্তিগতভাবে অংশ নেয়ার অনুমতি দিয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ৯০টি পৌরসভা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। গাজা সীমান্তবর্তী কিছু কিবুত্জ এবং স্থানীয় প্রশাসনিক পরিষদ সরাসরি কর্মসূচিতে অংশ নিয়েছে।

    আন্দোলনের আয়োজকেরা বারবার বলছেন, এই বিক্ষোভের একমাত্র লক্ষ্য হলো, জিম্মিদের নিরাপদে বাড়ি ফেরানো এবং যুদ্ধে জড়িত সেনাদের জীবন রক্ষা করা। তারা স্পষ্ট করে দিয়েছেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক দাবিকে সামনে এনে বিভ্রান্ত করার জন্য নয়।

    তারা বলছেন, আমরা এখানে একটাই উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি, জিম্মি ও সেনাদের জীবন রক্ষা। অন্য দাবি বা বার্তা অন্য দিনে তোলা যাবে। আজ আমরা একটাই কথা বলব, যুদ্ধ থামাও, জিম্মিদের ফেরাও।

    এদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা দেশজুড়ে হাজার হাজার পুলিশ ও সীমান্ত রক্ষী মোতায়েন করেছে, যাতে বিক্ষোভ নিয়ন্ত্রণে থাকে। তবে তারা সতর্ক করে দিয়েছে, প্রতিবাদের অধিকার থাকলেও কেউ যেন আগুন জ্বালানো, রাস্তা অবরোধ বা জনজীবন ব্যাহত না করে।

    পুলিশের পক্ষ থেকে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সেটা যদি সহিংস বা বিশৃঙ্খল হয়, তাহলে ব্যবস্থা নেয়া হবে।

    এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, ৭ অক্টোবর হামলার ব্যর্থতা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা। আয়োজকেরা বলছেন, সরকার ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার দায় নিয়ে স্বচ্ছ তদন্ত হওয়া দরকার।

    এদিকে, দেশজুড়ে চলমান এই আন্দোলন ইসরায়েল সরকারের ওপর বড় চাপ সৃষ্টি করেছে। কারণ, গাজা যুদ্ধ কয়েক মাস ধরে চললেও অনেক জিম্মির এখনো খোঁজ নেই। দিন দিন জনগণের ভেতরে ক্ষোভ বাড়ছে, বিশেষ করে যেসব পরিবার এখনো প্রিয়জনদের মুক্তির অপেক্ষায় রয়েছে।

    তেল আবিব, হাইফা, জেরুজালেম, বিয়ারশেভা, নেস জিয়োনা, আশদোদসহ অনেক শহরে আন্দোলনের তীব্রতা বেশি।

    সূত্র: অনলাইন হারেৎজ

    Advertisement for African All Media List
    ইসরায়েল গাজা যুদ্ধ জিম্মি ধর্মঘট বিক্ষোভ
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত
    পরের কন্টেন্ট হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    বিশ্বজুড়ে

    ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক

    বিশ্বজুড়ে

    মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে অগ্নিকাণ্ড

    বিশ্বজুড়ে

    ক্যাটাগরি-৪ এ হ্যারিকেন মেলিসা, কিউবায় বন্যার শঙ্কা

    বিশ্বজুড়ে

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    বিশ্বজুড়ে

    লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    August 8, 2025

    প্রেম নিয়ে মনোবিজ্ঞানের অবাক করা তথ্য!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    April 28, 2016

    মোবাইল অপারেটরদের বকেয়া ২ হাজার ৪শ’ কোটি টাকা

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    September 24, 2025

    আরব আমিরাতের ভিসা নিয়ে বড় সুখবর

    সর্বশেষ...
    January 3, 2026

    ব্রাজিলে গভীর শ্রদ্ধায় খালেদা জিয়াকে স্মরণ

    December 8, 2025

    জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান

    November 24, 2025

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    November 4, 2025

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    January 2026
    S S M T W T F
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Dec    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...