সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ জনবল নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন বাংলাদেশ বিভাগে ‘হেড’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেয়া হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা
আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও দেয়া হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
- বয়সের জন্য কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৫

