
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি জুনিয়র স্টোরকিপার পদে জনবল নিয়োগ দিচ্ছে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৯ জুন ২০২৫ পর্যন্ত। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা মাসিক ২৫,০০০ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: জুনিয়র স্টোরকিপার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম (অফিসে কাজ)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বাণিজ্য বিভাগ)
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ২৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই লিংকে ক্লিক করে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন।

