প্রাকৃতিক সূর্যালোক শুধুমাত্র ভোরে এবং সূর্যাস্তের সময়ে সরাসরি আপনার শরীরের ভিটামিন ডি ছড়িয়ে দেয় যা আমাদের শরীরের জন্য উপকারি। কিন্তু এই সময় ছাড়া যে সূর্যালোক আমাদের শরীরের উপর পড়ে তা ক্ষতিকর যা আমাদের শরীরে রোদে পোড়া দাগের সৃষ্টি করে। একেই সানবার্ন বলে। সানবার্ন বা রোদে পড়া দাগ আমাদের ত্বকে খুব খারাপভাবে বসে যায়, যা দূর করতে আমাদের বেশ হিমশিম খেতে হয়।
তাই আসুন জেনে নেই সানবার্ন থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া পদ্ধতি
লেবুর রস
আপনার শরীরের রোদে পোড়া দাগ দূর করতে লেবুর রস খুব কার্যকরী। লেবুর রস সরাসরি ত্বকে না লাগিয়ে বরং রস বের করে তাতে সামান্য পানি মিশিয়ে তুলার বলে করে রোদে পোড়া জায়গায় লাগান। ১০থেকে ১৫ মিনিট এটি লাগিয়ে রেখে পড়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে এতে আইস কিউবও লাগাতে পারেন।
নারিকেল তেল
রোদে পোড়া গাদ দূর করতে নারিকেল তেল একটি চমৎকার উপাদান। প্রতিদিন গোসলের আগে আপনার ত্বকের রোদে পোড়া জায়গাগুলোতে নারিকেল তেল ম্যাসাজ করুন। অথবা নারিকেল তেলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়েও ত্বকে নিয়মিত লাগাতে পারেন। এতেই দেখবেন রোদে পোড়া দাগ মুছে যাবে।
শসার রস
আপনার শরীরের রোদে পোড়া দাগ দূর করতে প্রাকৃতিক উপাদান হিসেবে শসা খুব কাজের জিনিস। শসা থেকে রস বের করে তা কিছুক্ষন ফ্রিজে রেখে আপনার ত্বকে ব্যবহার করুন। ১০ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দিনে এটি দুই বার ব্যবহার করাতে ত্বকের রোধে পোড়া ভাব নিমেষেই উধাও হয়ে যায়।
ডাবের পানি
ডাবের পানি ব্যবহার করেও আপনি আপনার শরীরের সানবার্ন সহ যেকোন ধরণের কালো দাগ দূর করতে পারেন। ডাবের পানি ফ্রিজে রাখে দিন আর যখনই বাইরে থেকে বাড়িতে আসবেন সেই পানি দিয়ে মুখ ধোবেন। এতে আপনার ঘাম ও ময়লা দূর হওয়ার সাথে সাথে রোদে পোড়া ভাবও চলে যাবে।
পাকা পেঁপে
পাকা পেঁপে চটকে আপনার রোদে পোড়া জায়গাতে লাগালেও দ্রুত কাজ করে। আপনার ত্বকে পেঁপে লাগিয়ে ১০ থকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন লাগালে সানবার্ন এর দাগ আর থাকবে না।
রোদের হাত থেকে বাঁচতে বাইরে বের হওয়ার আগে ভালো কোন সানক্রিম লাগিয়ে বের হবেন আর সাথে ছাতা ও চোখে সানগ্লাস লাগাতে ভুলবেন না।
