Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » সাভার ট্র্যাজেডি : আক্রান্তদের মনোসামাজিক সেবা প্রদানের প্রয়োজনীয়তা
    মতামত July 27, 2013

    সাভার ট্র্যাজেডি : আক্রান্তদের মনোসামাজিক সেবা প্রদানের প্রয়োজনীয়তা

    মতামত July 27, 20135 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    savar tragedyআরিফুর রহমান :: মানুষের শরীরের যেমন স্বাস্থ্য আছে, তেমনি রয়েছে মনের স্বাস্থ্য। প্রথম স্বাস্থ্যটি আমাদের শারীরিকভাবে সুস্থ্য রাখে আর দ্বিতীয়টি আমাদের সব ধরনের প্রতিবন্ধকতা জয় করে অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটায়। শরীরের স্বাস্থ্য ঠিক রাখতে আমরা যতই না ব্যস্ত ঠিক তেমনি ততটাই যেন উদাসীন মনের স্বাস্থ্যের খোঁজ খবরের ব্যাপারে !

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তিন ধরনের সমস্যা যেমন স্নায়ুতন্ত্রের সমস্যা, মানসিক সমস্যা ও মাদকাসক্তি একত্রে মানসিক স্বাস্থ্য হিসেবে আখ্যায়িত। জটিল মানসিক সমস্যাগ্রস্থ ব্যক্তিদের শারীরিক অসুস্থতা ছাড়াও তাদের সামাজিক অবস্থাও খুবই করুণ। মানসিক অসুস্থ মানেই ‘পাগল’ এবং ‘অপ্রয়োজনীয়’ এটাই যেন সমাজের নির্মোঘ ও নির্মোহ সিদ্ধান্ত। সমাজ এদের মানুষ হিসেবে গণ্য করে না। এরা সমাজের লোকের নির্মমতা, কৌতুক এবং নিগ্রহের পাত্র।

    প্রতিনিয়ত নানা ধরনের প্রাকৃতিক বা মানবসৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার স্বীকার হয়ে কিংবা প্রিয়জনের মৃত্যুতে মানুষ শোকাবিভূত হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। আর্থিক ক্ষতি, নানাবিধ প্রতারণার শিকার হওয়া, পরীক্ষায় অকৃতকার্য বা আশানুরূপ ফল না হওয়া, চাকুরী অথবা কর্মস্থলে সমস্যা, বেকারত্ব, সামাজিক অস্থিরতা, দীর্ঘস্থায়ী জটিল রোগে আক্রান্ত হওয়া ইত্যাদি নানা ধরনের দুশ্চিন্তা ও মানসিক চাপের ফলশ্রম্নতিতে মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আমাদের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

    বিশ্ব মানসিক স্বাস্থ্য ফেডারেশন-এর ঘোষণামতে ১৫শতাংশ মানুষ কোন না কোনভাবে মানসিক সমস্যাগ্রস্থ বা মনোরোগে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ে বিভিন্ন পরিসংখ্যান ও প্রাপ্ত তথ্য মতে, সারা বিশ্বে ৫০ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্য সেবা পেয়ে থাকে। সেখানে উন্নয়নশীল দেশে বসবাসকারী মানুষের মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির হার যে হতাশাব্যঞ্জক হবে তা বলার অপেক্ষা রাখে না। এর কারণ হিসেবে এও উল্লখ করা হয়েছে যে, স্বাস্থ্য খাতে রাষ্ট্রীয় নীতিমালার দুর্বলতা, দক্ষ জনবলের অভাব এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকা। সেখানে আরও উল্লখ করা হয়েছিল ‘‘শারীরিক স্বাস্থ্য সেবার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তি মানবাধিকার’’। আর তা বাস্তবায়নে রাষ্ট্রের ভূমিকা অত্যাবশ্যক।

    ১৯৯৭ খৃষ্টাব্দের ১৪ মার্চ ইউনিট থিয়েটার কনসেপ্ট-এ নাট্যচর্চার উদ্দেশ্যে ইউনাইট থিয়েটার নামের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে। পরবর্তীতে ২০০১ খৃষ্টাব্দে থেকে প্রতিবন্ধীতা ইস্যুতে নাট্যপ্রদর্শনী করতে গিয়ে দর্শকদের কাছ থেকে আসে নানা অনুরোধ। এসব অনুরোধর প্রেক্ষিতে ইউনাইট্ থিয়েটার থেকে ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাকশন (UTSA) নাম ধারণ করে শুরু করে নবমাত্রায় নাট্যচর্চা আরম্ভ হয় ইতোপূর্বে গঠিত নাট্য ইউনিটগুলোর সমন্বয়ের মাধ্যমে। প্রতিবন্ধী ও তৃণমূল মানুষের অধিকার প্রতিষ্ঠায় রিহিকড়ু (REHECDU, R=Rights, E=Education, H=Health, E=Entrepreneurship, C=Cultural, D=Development, U=Unit) এপ্রোচে কাজ শুরু করে।

    ২০০১ সালে প্রতিবন্ধী মানুষের মনোদৈহিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উৎস’র একটি ইউনিট হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ‘থিয়েটার থেরাপি সেন্টার অব দ্যা ডিসএ্যাবল্ড (টিটিসিডি)’ এবং ২০০৩ ‘বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট (বিটিটিআই)’।  এই ইউনিটদ্বয়ের মাধ্যমে ইতোমধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

    শারীরিক সীমাবদ্ধতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত মানুষের মনোসামাজিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে থিয়েটার ইউনিট ‘‘টিটিসিডি’’ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থিয়েটার থেরাপি সেবা দিয়ে থাকে। এছাড়া বিটিটিআই প্রাকৃতিক দুর্যোগ সিডর ও আইলা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে সৃষ্টি হওয়া মনোবৈকল্যতা, মানসিক বিপর্যস্ততা উত্তরণে উৎস আওতাভুক্ত ইউনিট ‘‘বিটিটিআই’’ যেমনি থিয়েটার থেরাপি কর্মসূচী পরিচালনা করেছিল। তেমনি গত বছর মানব সৃষ্ট দুর্যোগ মিরসরাই ট্রাজেডি উত্তর আবেগগত সমস্যায় পড়ে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে সৃষ্ট মানসিক সমস্যা দূরীকরণে মনোবিশেস্নষক নাট্যবিজ্ঞান ও নিরাময়ী নাট্য ক্রিয়ার নানান অনুষঙ্গ প্রয়োগ করে সফলভাবে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের প্রচেষ্টা পরিচালনা করেছে। কিন্তু দুর্যোগের প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষের উপর যে মনোসামাজিক বিপর্যয় নেমে আসে তাকে মোকাবেলার জন্য আমাদের কোন জাতীয় নীতিমালা বা পরিকল্পনা না থাকায় দুর্যোগ প্রবণ দেশ হওয়া সত্ত্বেও পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রিয় পর্যায়ে আমরা বরাবরই ব্যর্থ হচ্ছি ইস্যুটিকে বিবেচনায় নিতে।

    মানুষের মধ্যে প্রতিনিয়ত জন্ম নেওয়া হতাশা ও নানা ধরনের প্রতিবন্ধকতা দূরীকরণে নানাবিধ সীমাবদ্ধতার মধ্যেও মানসিক স্বাস্থ্য ইস্যুতে নানামূখী কার্যক্রম পরিচালনা করে চলেছে উন্নয়ন সংগঠন ‘ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাক্শন্ (UTSA/উৎস)’। দক্ষ থিয়েটার থেরাপিষ্ট গড়ে তুলতে উৎস-এর আওতাভুক্ত থিয়েটার ইউনিট বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট (বিটিটিআই)-এর উদ্যোগে বিগত ২০০৩ সাল থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও পর্তুগাল থেকে আমন্ত্রিত বিশ্বখ্যাত থিয়েটার থেরাপিষ্টদের পরিচালনায় আয়োজন করছে জাতীয় প্রতিবিধানমূলক নাট্যকর্মশালা (এনটিটিডবিস্নও)।

    সেই সাথে বর্তমানে আন্তর্জাতিক দাতা সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশ-এর সহযোগিতায় থিয়েটার থেরাপির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করে উৎস বাস্তবায়ন করছে স্কুলগামী শিক্ষার্থীদের মনোসামাজিক পরিচর্যা বিষয়ক একটি প্রকল্প। প্রাত্যহিক জীবনের নানা মানসিক বিপর্যস্ততা বা মনোবৈকল্য দূরীকরণের কৌশল হিসেবে থিয়েটার থেরাপির বিভিন্ন অনুষঙ্গের যেমন, পেস্নবেক থিয়েটার, সাইকোড্রামা, সোসিওড্রামা, সোসিওমেট্রি, আর্ট থেরাপি, স্পিচ থিরাপি, লিভিং নিউজপেপার-এর সফল ব্যবহার হচ্ছে এই প্রকল্পের মধ্য দিয়ে।

    মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে উৎস (UTSA) আওতাভুক্ত থিয়েটার ইউনিট টিটিসিডি এবং বিটিটিআই সংক্রান্ত কর্মসূচী প্রসঙ্গে উৎস’র নির্বাহি পরিচালক চট্টগ্রামের বিশিষ্ট নাট্যজন জনাব মোস্তফা কামাল যাত্রা বলেন, ‘‘বর্তমানে অপচিকিৎসা, ঝাড়-ফুক, তাবিজ-কবজ নির্ভর চিকিৎসা সেবার মুখোমুখি হয়ে মানসিক সমস্যাগ্রস্থ ব্যক্তিকে ভোগ করতে হয় চরম ভোগামিত্ম, তথা বরণ করতে হয় স্থায়ী মনোসামাজিক প্রতিবন্ধীতা। এ সমস্যা উত্তোরণে প্রয়োজন একটি যুগউপযোগী ও অধিকারভিত্তিক জাতীয় মানসিক স্বাস্থ্য নীতিমালা। যে নীতিমালায় প্রতিটি মানুষের মনোসামাজিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। আমাদের দেশে এখনও বৃটিশ সরকার কর্তৃক ১৯১২ খ্রিষ্টাব্দে প্রবর্তিত লুনাসি এ্যাক্ট এখনো আইনি ভিত্তি হিসাবে বিবেচিত হচ্ছে। কিন্তু আমাদের প্রতিবেশী অনেক দেশই এই আইন বিলুপ্ত করে স্ব-ন্ব দেশের উপযোগী করে মানসিক সমস্যাগ্রস্থ ব্যক্তিদের উপযোগী করে আইন প্রণয়ন করেছে। আমাদের দেশেও এ ধরনের আইন প্রণয়ন এখন সময়ের দাবি।’’

    মানসিক স্বাস্থ্য ইস্যুতে উৎস পরিচালিক কর্মসূচী সমন্বয়কারী জনাব মুহাম্মদ শাহ আলম বলেন, ‘‘একটি মানুষ তখনই কোন কাজে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করতে পারবে যখন তিনি মানসিকভাবে সুস্থ থাকবেন। থিয়েটার থেরাপির বিভিন্ন অনুষঙ্গ যেমন সাইকোড্রামা, সোসিওড্রামা, সোসিওমেট্রি, প্লেবেক থিয়েটার, আর্ট থেরাপি, ডান্স থেরাপি, লিভিং নিউজপেপার প্রতৃতির সফল ব্যবহার বাংলাদেশে উৎস চালু করেছে। যদিও আমাদের জানা মতে ইতোমধ্যেই বিশ্বের ৫০টির অধিক দেশে অনুশীলিত হচ্ছে মনোরোগ ও মানসিক চাপমুক্ত সৃজনশীল মানস গঠনে। আমাদের প্রত্যাশা প্রতিটি মানুষ মানসিকভাবে স্বতস্ফূর্ত থেকে  তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে।’’

    মানসিক স্বাস্থ্য সেবার ঔষধী চিকিৎসার পাশাপাশি থিয়েটার-এর নান্দনিক ও অংশগ্রহণমূলক ব্যবহারের মাধ্যমে নিরাময় বা প্রতিবিধানমূলক নাট্যক্রিয়া অনুশীলনের যে ধারা উৎস  (UTSA) বাংলাদেশে সূচনা করেছে; তা এক যুগান্তকারী উদ্যোগ। সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত পেশাজীবীগণ এই নাট্য বিজ্ঞানের চর্চায় সম্পৃক্ত হলে; বাংলাদেশে থেরাপিউটিক থিয়েটার-এর প্রয়োগ প্রক্রিয়া আরো কার্যকরভাবে ব্যবহৃত হবে।

    লেখক : এনজিওকর্মী

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট সব্যসাচী প্রকাশক সিকদার আবুল বাশার : ‘গতিধারা’র প্রাণপুরুষ
    পরের কন্টেন্ট বাংলা বানান ভুল ধরবে এবার আপনার ব্রাউজার!

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 30, 2026

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    April 28, 2026

    বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ

    April 27, 2026

    টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?

    April 24, 2026

    এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...