Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    অর্থনীতি July 6, 2025

    দেশে জনপ্রিয় হয়ে উঠছে গুগল পে

    অর্থনীতি July 6, 20252 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    g pay
    বার্তাবাংলা ডেস্ক »

    বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ‘গুগল পে’। ডিজিটাল পেমেন্টে নতুন দিগন্ত উন্মোচনকারী এই সেবার মাধ্যমে এখন মোবাইল ফোন ট্যাপ করেই করা যাচ্ছে কেনাকাটার অর্থ পরিশোধ।

    g pay

    গত ২৪ জুন থেকে বাংলাদেশে গুগল পে চালু করেছে সিটি ব্যাংক। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি তাদের ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকদের জন্য এ সেবা চালু করেছে। এর মাধ্যমে দেশজুড়ে থাকা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি–সমৃদ্ধ পিওএস মেশিনে স্মার্টফোন ট্যাপ করেই করা যাচ্ছে লেনদেন।

    সংশ্লিষ্টরা জানান, চালুর মাত্র ১০ দিনের মধ্যেই প্রায় ২৫ হাজার গ্রাহক গুগল পে অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম ১০ দিনেই ৬ হাজার ৩০০টি লেনদেন হয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত লেনদেন ছিল প্রায় ৭২ লাখ টাকা। একদিনে সর্বোচ্চ ১ হাজার ৪২১টি লেনদেন সম্পন্ন হয়েছে।

    বিষয়সূচি
    1. যেভাবে ব্যবহার করবেন
    2. নিরাপদ প্রযুক্তি
    3. সম্ভাবনার দিক

    যেভাবে ব্যবহার করবেন

    গুগল পে ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ফোনে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সুবিধা থাকতে হবে। সাধারণত বেশির ভাগ স্মার্টফোনে এই প্রযুক্তি থাকে। এরপর প্লে স্টোর থেকে ‘গুগল পে’ বা ‘গুগল ওয়ালেট’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

    এরপর অ্যাপে প্রবেশ করে ‘Add Payment Method’ অপশনে গিয়ে সিটি ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করলেই অ্যাকাউন্ট সক্রিয় হবে। মুঠোফোন দিয়ে ছবি তুলে বা কার্ডের তথ্য লিখে অ্যাপে কার্ড সংযুক্ত করা যায়। সিটি ব্যাংক জানিয়েছে, দোকান বা সেবা বিক্রির প্রতিষ্ঠানে কার্ডে লেনদেনের জন্য যন্ত্র থাকে, যা ‘পয়েন্ট অব সেলস (পিওএস)’ যন্ত্র নামে পরিচিত। এনএফসি প্রযুক্তি–সংবলিত পিওএস যন্ত্রে গুগল পে ব্যবহার করে সহজেই লেনদেন করা যাবে।

    লেনদেনের সময় পিওএস মেশিনে ফোনটি ট্যাপ করলেই স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে যাবে। ৫ হাজার টাকার নিচে কোনো পাসওয়ার্ড ছাড়াই পেমেন্ট করা সম্ভব। তবে এর বেশি হলে স্ক্রিন লক বা পাসওয়ার্ড প্রয়োজন হবে।

    নিরাপদ প্রযুক্তি

    এই সেবায় ব্যবহার করা হয়েছে ‘টোকেনাইজেশন’ প্রযুক্তি, যার মাধ্যমে গ্রাহকের কার্ড নম্বর গোপন থাকে এবং বিক্রেতার সঙ্গে তা সরাসরি শেয়ার হয় না। ফলে প্রতারণার ঝুঁকিও কম।

    সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, “গ্রাহকরা যাতে আরও সহজ ও নিরাপদ উপায়ে ডিজিটাল লেনদেন করতে পারেন, সেজন্যই গুগল পে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্যান্য কার্ডধারীদের জন্যও সেবাটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।”

    বর্তমানে সিটি ব্যাংকের আওতায় প্রায় ৩৫ হাজার পিওএস মেশিন রয়েছে, যার মধ্যে ৩২ হাজারেই এনএফসি প্রযুক্তি রয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য ব্যাংকের অনেক পিওএস মেশিনেও এই সেবা ব্যবহার করা সম্ভব।

    সম্ভাবনার দিক

    বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গুগল পে একটি যুগান্তকারী সংযোজন। এতে নগদ লেনদেন কমে আসবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে। ভবিষ্যতে দেশের অন্যান্য ব্যাংক, বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস এবং খুচরা বিক্রেতারাও এই সেবায় যুক্ত হলে এর প্রসার আরও বাড়বে।

    Advertisement for African All Media List
    গুগল পে জনপ্রিয়
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিতে কমছে বিদেশি কর্মীদের সুযোগ
    পরের কন্টেন্ট বর্ষাকালে এসব খাবার না খাওয়াই ভালো

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    অর্থনীতি

    পোশাকশিল্প এলাকায় কর্মচাঞ্চল্য : কাজে ফিরেছেন শ্রমিকরা

    অর্থনীতি

    পোশাক খাতে সংকট ও ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা : টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

    অর্থনীতি

    জাপানের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির সম্ভাবনা বাড়ছে

    প্রযুক্তি

    এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনে নতুন বিধিনিষেধ

    অর্থনীতি

    ফুচকা বিক্রেতা, রিকশাচালকসহ সবাইকে বাংলা কিউআরের আওতায় আনা হবে : অর্থমন্ত্রী

    প্রযুক্তি

    বদলে যাচ্ছে ‘এআই’-এর নাম, নিয়ন্ত্রণে চুক্তি করলেন নির্বাহীরা

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...