Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    • কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?
    • ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিতে কমছে বিদেশি কর্মীদের সুযোগ
    বিশ্বজুড়ে July 6, 2025Updated:July 6, 2025

    যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিতে কমছে বিদেশি কর্মীদের সুযোগ

    বিশ্বজুড়ে July 6, 2025Updated:July 6, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    অভিবাসন নীতি
    বার্তাবাংলা ডেস্ক »

    অভিবাসন সীমিত করতে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে যুক্তরাজ্য। এর মধ্য দিয়ে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ সীমিত করার কথা ভাবছে দেশটির সরকার। ফলে দেশটির সামাজিক পরিচর্যা খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা করা হচ্ছে।

    অভিবাসন নীতি

    তবে অভিবাসন সংস্কার সম্পর্কিত শ্বেতপত্রটি কার্যকর করার আগে ব্রিটিশ পার্লামেন্টের দুই কক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

    অভিবাসন সম্পর্কিত শ্বেতপত্রটি মঙ্গলবার দেশটির পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। ৮২ পৃষ্ঠার এই শ্বেতপত্রের লক্ষ্য শুধু দেশটিতে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনা নয়; বরং অভিবাসন ব্যবস্থার অপব্যবহারও বন্ধ করতে চায় সরকার।

    শ্বেতপত্রটির ভূমিকায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ‌‌‘‘এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ভিসা আবেদন প্রায় ৪০ শতাংশ কমে গেছে।’’ তিনি বলেছেন, ‘‘কিন্তু এখন আরও দ্রুত এবং আরও এগিয়ে যাওয়ার সময়। ব্রিটিশ জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, পরীক্ষা-নিরীক্ষা শেষ।’’

    বিষয়সূচি
    1. যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থাপনা ‘পুনঃস্থাপন’
    2. দক্ষ কর্ম ভিসা প্রকল্প থেকে বাদ পড়ছে ১১১ পেশা
    3. হুমকির মুখে সামাজিক পরিচর্যা খাত
    4. নিম্ন দক্ষতার কাজের সুযোগ

    যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থাপনা ‘পুনঃস্থাপন’

    অভিবাসন সম্পর্কিত এই সংস্কার বাস্তবায়নে প্রথমে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের অনুমোদন লাগবে। সরকার চলতি জুলাইয়ের শেষ দিকে এটি কার্যকর করতে চায়। সেক্ষেত্রে তার আগেই পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের যাচাই-বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হতে হবে। আশা করা হচ্ছে, আগামী ২২ জুলাই এই সংস্কারটি পাসে পার্লামেন্টে ভোটাভুটি হতে পারে।

    স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, এই নতুন নিয়মগুলোর অর্থ হলো অভিবাসন কমাতে, অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যুক্তরাজ্যে দক্ষতা ও প্রশিক্ষণে বিনিয়োগের ওপর আমাদের মনোনিবেশ নিশ্চিত করতে এটি আরো শক্তিশালী পদক্ষেপ।

    তিনি বলেন, সরকার সঠিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের অভিবাসন ব্যবস্থাকে সম্পূর্ণ ঢেলে সাজাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, এসব সংস্কারের মধ্য দিয়ে প্রতি বছর যুক্তরাজ্যে আসা মানুষের সংখ্যা এক লাখ পর্যন্ত কমে আসবে।

    দক্ষ কর্ম ভিসা প্রকল্প থেকে বাদ পড়ছে ১১১ পেশা

    অভিবাসন সম্পর্কিত শ্বেতপত্রে তুলে ধরা পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাজ্যে আসতে ইচ্ছুক দক্ষ কর্মীদের আয় এবং দক্ষতার সীমাকে ঊর্ধ্বমুখী করা। অনেক ক্ষেত্রে দক্ষ কর্মীদের তাদের দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ দিতে হয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তবে দক্ষতার স্তরকে বিশ্ববিদ্যালয় ডিগ্রির সমমান বা তার ওপরে হতে হবে।

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব কারণে ১১১টি পেশায় ওয়ার্ক ভিসার সুযোগ কমে আসবে। এছাড়া, শ্বেতপত্রে ইংরেজি ভাষার দক্ষতাকে কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কস ফর রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ (সিইএফআর) অনুযায়ী বি-ওয়ান থেকে বি-টু পর্যায়ে উন্নীত করার পরিকল্পনাও করা হচ্ছে। এমনকি, ওয়ার্ক ভিসা পাওয়ার আবেদন খরচও বাড়ানো হচ্ছে।

    হুমকির মুখে সামাজিক পরিচর্যা খাত

    এসব পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হবে সামাজিক পরিচর্যা খাত। যুক্তরাজ্যে এই খাতটি অনেকাংশে বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল। এই খাতে ভিসা বাতিলের পদক্ষেপ উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাজ্যের বৃহত্তম ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে অন্যতম জেনারেল মিউনিসিপ্যাল ​​অ্যান্ড বয়লারমেকার্স ইউনিয়ন বা জিএমবির কর্মকর্তা উইল ডাল্টন বলেছেন, এই পদক্ষেপ বিপর্যয় ডেকে আনতে পারে।

    তিনি বলেন, পরিচর্যা খাতটি ‘সম্পূর্ণভাবে অভিবাসী কর্মীদের ওপর নির্ভরশীল’ এবং এখনও যুক্তরাজ্যে এক লাখ ৩০ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। সরকার অবশ্য ভিন্ন যুক্তি দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে ব্যাপক নির্যাতন এবং শোষণের কারণে সামাজিক পরিচর্যা কর্মীর ভিসা প্রোগ্রামটি বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে।

    এতে বলা হয়েছে, সরকার অভিবাসনকে আরও সীমাবদ্ধ করতে দ্বিধা করবে না, যদি কোনো খাতে নির্যাতন এবং শোষণের প্রমাণ পাওয়া যায়।

    নিম্ন দক্ষতার কাজের সুযোগ

    শ্বেতপত্রের সুপারিশে বলা হয়েছে, যেসব খাতে কর্মী সংকট রয়েছে সেসব খাত নিয়ে ২০২৬ সালের শেষ নাগাদ একটি সংক্ষিপ্ত তালিকা পেশ করা হবে। তখন বিশ্বিবিদ্যালয় মানের ডিগ্রি নেই এমন বিদেশি কর্মীরাও আবেদন করতে পারবেন। তবে, কম দক্ষতার কর্মীরা তাদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনতে পারবেন না।

    ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার পর থেকে যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মীর বড় ঘাটতি দেখা দিয়েছে।

    সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

    Advertisement for African All Media List
    অভিবাসন অভিবাসন নীতি অভিবাসন সীমিত কর্ম ভিসা দক্ষ কর্ম ভিসা নতুন অভিবাসন নীতি বিদেশি কর্মী ব্রিটিশ পার্লামেন্ট যুক্তরাজ্য
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ‘মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন জঙ্গি নয়’
    পরের কন্টেন্ট দেশে জনপ্রিয় হয়ে উঠছে গুগল পে

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    বিশ্বজুড়ে

    ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি: ২০২৬ সালের সেরা ১০

    বিশ্বজুড়ে

    আয়াতুল্লাহ খামেনি : যেভাবে গড়ে তুলেছিলেন আধুনিক ইরান ও প্রতিরোধ ক্ষমতা

    বিশ্বজুড়ে

    খামেনির পর কে? ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে যাদের নাম

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    April 9, 2026

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    April 7, 2026

    কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...