Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    • কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?
    • ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » বাড়িতে বসেই করে ফেলুন ম্যানিকিউর
    রূপচর্চা December 22, 2016

    বাড়িতে বসেই করে ফেলুন ম্যানিকিউর

    রূপচর্চা December 22, 20163 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News

    Warning: Trying to access array offset on value of type bool in /home/hrqwaeru/public_html/wp-content/themes/smart-mag/partials/single/featured.php on line 78
    বার্তাবাংলা ডেস্ক »

    শীতের আগমন টের পাওয়া যায় ত্বকের দিকে তাকালে। এ সময় ত্বকের একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। সারা দিনের কর্মব্যস্ততা শেষে হাতের ত্বক কেমন যেন মলিন হয়ে ওঠে। মাসে এক-দুবার হলেও ম্যানিকিউর করা উচিত, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।

    আবহাওয়ার কারণেও ত্বক ধীরে ধীরে এ সময় আর্দ্রতা হারাতে থাকে। সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান ওম্যানস ওয়ার্ল্ডের রূপবিশেষজ্ঞ এবং পরিচালক ফারনায আলম বলেন, ‘বিভিন্ন ঋতুতে বাতাসে আর্দ্রতার তারতম্য দেখা যায়। আমাদের ত্বক এর সঙ্গে মানিয়ে নিতে পারে না। আবহাওয়ার কারণে ছত্রাকজনিত সংক্রমণ (ফাঙাল ইনফেকশন), অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।’

    বাড়িতে বিভিন্ন ধরনের প্যাক লাগানো ছাড়াও নিয়মিত ম্যানিকিউর করা উচিত। বাজারে নানা ধরনের ম্যানিকিউর কিট পাওয়া যায়। পায়ের যত্নে অর্থাৎ​ পেডিকিউর করাতেও এগুলো কাজে লাগে। এসব কিটে ফাইলার, বাফারসহ বিভিন্ন সামগ্রী থাকে। তবে অনেকেই ম্যানিকিউর করার ধাপগুলো সঠিকভাবে না জানার কারণে পারলারে গিয়ে করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

    আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘হাতের কালচে বরন, মৃত কোষ পরিষ্কারে মাসে অন্তত দুইবার ম্যানিকিউর করা যেতে পারে। আপনি চাইলে ঘরে বসেই সেরে নিতে পারেন প্রক্রিয়াটি।’

    এ জন্য বেশ কিছু ধাপ মেনে চলতে হবে

    ১. নখে নেইলপলিশ থাকলে রিমুভার দিয়ে সবার আগে সেটা তুলে ফেলুন। নেইলপলিশ তোলার ক্ষেত্রে সবার প্রথমে কড়ে আঙুল থেকে শুরু করে বুড়ো আঙুল পর্যন্ত রিমুভার দিয়ে পরিষ্কার করে নিন।

    ২. হাতের নখ কেটে নিন। নেইল কাটার যাতে পরিষ্কার থাকে, সেদিকে খেয়াল রাখুন। তারপর নেইল ফাইলার দিয়ে ফাইল করে নিন। নখের আকৃতি ঠিক রাখার জন্যই এই ফাইলার।

    ৩. এরপর একটি বাটিতে কুসুম গরম পানি নিন। এতে সামান্য পরিমাণ সি-সল্ট বা লবণ মিশিয়ে নিতে পারেন। স্ক্রাবের কাজ করবে। এবার একটি পরিষ্কার তোয়ালে পানিতে ভিজিয়ে নিয়ে হাত পরিষ্কার করে মুছে নিন।

    ৪. এবার স্ক্রাবিং। প্রতিটি হাত নরম ব্রাশ দিয়ে ৫ মিনিট করে মালিশ করে নিন। মালিশের সময় হাতের আঙুলগুলো টান টান করে রাখা ভালো।

    ৫. স্ক্রাবিং হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে মুছে নিন। মুলতানি মাটি, সামান্য হলুদ মিশিয়ে তৈরি প্যাক লাগান। প্যাক শুকিয়ে গেলে কবজি পর্যন্ত দুই হাত হালকা গরম পানিতে ডুবিয়ে রাখুন।

    ৬. এবার নখ। কিউটিক্যাল জেল একটা নেইল স্টিকে নিয়ে নখের ওপর মেখে নিন। এই জেল কিন্তু শুধুই নখের জন্য। এর সঙ্গে স্টিকের কম ধারালো অংশ দিয়ে ঘষে নখের ওপর জমে থাকা ধুলোবালি কিংবা ডেড পার্ট তুলে ফেলুন। স্টিকের ধারালো অংশটি ব্যবহার করুন নখের ভেতরকার নোংরা পরিষ্কারের জন্য।

    ৭. নখ পরিষ্কার হয়ে গেলে পানি দিয়ে মুছে নিন। এ তো গেল কিউটিক্যাল জেলের কাজ। এবার এক টুকরো লেবু দিয়ে আবারও নখ পরিষ্কার করে নিন। লেবুর রসের কারণে নখ উজ্জ্বল দেখাবে।

    ৮. কিউটিক্যাল কাটার দিয়ে নখের দুপাশের মরা চামড়া তুলে ফেলুন। একই যন্ত্র দিয়ে নখের বাড়তি অংশও কেটে নিন। এ ক্ষেত্রে খেয়াল রাখুন, আপনি নখে কী ধরনের আকৃতি দিতে চান। একেক জনের নখের ধরন কিন্তু একেক রকম। কারও চার কোনা, লম্বাটে আবার কারও গোলাকৃতির। সেই অনুযায়ী নখটা কেটে নিন।

    ৯. এবারে ময়েশ্চারাইজার। ত্বকের শুষ্কতা রোধের জন্য ময়েশ্চারাইজারের কোনো বিকল্প নেই। এমনকি যাদের ত্বক তৈলাক্ত, তাঁরাও সামান্য পরিমাণে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

    ১০. ঝটপট নেইলপলিশ লাগিয়ে নিন। নেইলপলিশ দেওয়ার সময় সবার আগে বেস কোট দিন। তারপর একে একে মূল রং এবং টপ কোট দিয়ে নিন।

    খেয়াল করুন
    যারা নেইলপলিশ দিতে চান না, তারা বাফার দিয়ে ঘষে নখটা আরেকটু পরিষ্কার করে নিতে পারেন। তবে মনে রাখবেন, ম্যানিকিউর করার প্রতিটি সামগ্রী যাতে পরিষ্কার থাকে। প্রতিবার ব্যবহারের আগে জিনিসগুলো সামান্য গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
    যদি এত কিছু করতে না চান তাহলে হালকা গরম পানিতে শ্যাম্পু গুলে হাত ভিজিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। পানিতে সামান্য লবণ কিংবা লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে জীবাণু কমে যায়। তারপর হাত-পা পানি থেকে উঠিয়ে স্ক্র্যাব করে নিন। নখে একটু ভ্যাসলিন লাগিয়ে চারপাশ পরিষ্কার করে নিন। লেবুর রসও খুব ভালো পরিষ্কারক হিসেবে কাজ করে। তবে খেয়াল রাখতে হবে, পরিষ্কার করার ব্রাশটা যাতে নরম হয়। আর লেবুর রস দীর্ঘক্ষণ যাতে ত্বকে না লেগে থাকে। এতে অনেকের ত্বকে জ্বালাপোড়া করে।

    Advertisement for African All Media List
    ক টুকরো লেবু দিয়ে আবারও নখ পরিষ্কার করে নিন কিউটিক্যাল জেল নখে নেইলপলিশ থাকলে রিমুভার দিয়ে সবার আগে সেটা তুলে ফেলুন বাড়িতে বসেই করে ফেলুন ম্যানিকিউর হাতের নখ কেটে নিন
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট শীতে ত্বকের পাঁচ সমস্যা
    পরের কন্টেন্ট যে খাবারগুলো কম খাবেন

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    রূপচর্চা

    বিয়ের আগে নিজেকে সুন্দর করার উপায়

    রূপচর্চা

    করোনায় ত্বকের যত্ন

    রূপচর্চা

    উজ্জ্বল ত্বক পেতে কমলার খোসা দিয়ে রূপচর্চা

    রূপচর্চা

    করোনা হেয়ারস্টাইল!

    রূপচর্চা

    ছেলেদের ত্বক ফর্সা করার সহজ উপায়

    রূপচর্চা

    যেভাবে যত্ন নিবেন ত্বক ও চুলের

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    April 9, 2026

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    April 7, 2026

    কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...