স্বপ্নটা একদমই ছোট ছিল। হয়ত দাপ্তরিক কাজের চাপকে পাশ কাটানোটাই ছিল মূল লক্ষ্য। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস-এর চিন্তা-ভাবনার সাথে এই গল্পটা প্রায় পুরোটুকুই মিলে যায়- ‘অলস লোকেরাই শর্টকাট পথ খুঁজে নিয়ে পৌঁছে যায় গন্তব্যে’। বিশ্ববিদ্যালয়ের প্রাত্যহিক ক্লাস লেকচার তৈরী, ছাত্র-ছাত্রীদের উপস্থিতির তালিকা সংস্করণ, কুইজ নেওয়া, অ্যাসাইনমেন্ট দেওয়া ও তা সঠিক সময়ে বুঝে নেয়া এবং সেমিস্টার শেষে একটি নির্ভুল গ্রেডসিট জমা দেওয়া- এর সব কাজগুলোই আর সবার মতই কাগজে কলমে করতেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সিএসই ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ‘জাফরুল্লাহ মমতাজ’। শিক্ষকতা পেশায় প্রায় পাঁচ বছর পার করে এখন তিনি জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আরও দৃঢ় প্রতিজ্ঞ। ‘জাফরুল্লাহ মমতাজ’-এর প্রস্তুতকৃত ইন্টারনেট ভিত্তিক কুইজ ইঞ্জিন এবং অ্যাকাডেমিক সোশ্যাল নেটওয়ার্ক ‘কুইজি ক্লাব’ (www.quizee.club) তার যাত্রা শুরু করে ২০১৪ সালের আগষ্ট মাসে। এর উদ্দেশ্য দেশের সকল শিাবিদ এবং শিানবিশদের একটি কমন প্লাটফর্মে নিয়ে আসার মধ্য দিয়ে জ্ঞান আহরণ ও তা প্রচারের পথকে আরও প্রশস্ত করা তোলা, যেখানে সামগ্রিক ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছে উচ্চ মতা সম্পন্ন একটি ওয়ার্কষ্টেশন কম্পিউটার। আর এরই ধারাবাহিকতায় কুইজি ক্লাব , ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে সিএসই ডিপার্টমেন্টের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের সহযোগীতাই সফলভাবে সম্পন্ন করেছে বেশ কিছু ব্যাবহারিক বিষয়ের প্রাত্তহিক কার্যক্রম এবং সমাপনী পরীক্ষা। যা বর্তমানে শুধু শিক্ষার্থীদের মাঝেই নয়, বরং শিক্ষক এবং অভিভাবক মহলেও প্রশংসিত। কুইজি কাবের মূল লক্ষ্য জ্ঞান প্রচার-প্রসার কিংবা তথ্যের আদান-প্রদানে কুইজি ক্লাবের সদস্যদের মাঝে প্রতিযোগীতার সৃষ্টি করা। আর এই পথ ধরেই কুইজি ক্লাব তার নিজস্ব অ্যাপ বাজারে উন্মুক্ত করেছে ৬০০ এরও অধিক ওয়েব অ্যাপ্লিকেশন্স (www.quizee.club/appstimeline/) । যার প্রতিটি অ্যাপই নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে প্রতিযোগীদের জ্ঞান আহরণের সাথে। আর জ্ঞান আহরণের এই প্রতিযোগীতাকে কিছুটা ভিন্ন মাত্রা দিতেই বিভীন্ন বিষয়ের ওপর প্রাত্তহিক লটারীর ভিত্তিতে পুরস্কার হিসেবে প্রদান করা হচ্ছে মোবাইল টকটাইম। ন্যূনতম জ্ঞানের ভিত্তিতে এই পুরস্কার গুলো খুব সহজেই জিতে নিতে পারেন যে কোন বাংলাদেশী নাগরিক। কুইজি ক্লাব তার শততম অ্যাপ হিসেবে প্রকাশ করে ‘বঙ্গবন্ধু’- যার প্রতিপাদ্য বিষয় হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও কর্মকান্ডের ওপর আলোকপাত করা (www.quizee.club/bangabandhu/)। এই অ্যাপে বঙ্গবন্ধুর বহুল আলোচিত রাজনৈতিক কর্মকান্ডের সময় তালিকা, উল্লেখযোগ্য বই ও ঘটনা সমূহ এবং ছবি সংযোজন করা হয়েছে। তথ্য অনুসন্ধান এবং প্রতিযোগীদের মতামত অনুযায়ী এই অ্যাপটি ‘বঙ্গবন্ধু’কে নিয়ে তৈরী করা দেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অ্যাপ হিসেবে বিবেচিত হয়েছে। ‘জ্ঞান সার্বজনীন’- এই ভাবনাকে সামনে রেখে কুইজি ক্লাব আয়োজন করছে ‘কম্পিউটার প্রোগ্রামিং’, ‘অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট’, ‘ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট’, ‘আর্ড্যুইনো প্রোগ্রামিং’, ‘রোবটিক্স’ সহ বিভীন্ন প্রযুক্তি নির্ভর বিষয়ের ওপর একদিনের ফ্রি সেমিনার কিংবা স্বল্প মেয়াদী ওয়ার্কশপের। একইসাথে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা এবং আগ্রহ সৃষ্টির লক্ষে চলছে ‘কুইজি ক্লাব ট্যূর’। কুইজি ক্লাবের একদল দক্ষ কর্মীর সমন্বয়ে গঠিত একটি দল ভ্রমণ করছে বিভীন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীদের মাঝে আয়োজন করা হচ্ছে ‘রোবটিক আর্ম’, ‘২০৪৮’, ‘কম্পিউটার প্রোগ্রামিং’, ‘ম্যাথ’, ‘সুডোকু’, ‘রুবিক্স কিউব’ সহ বিভীন্ন ধরনের বুদ্ধিভিত্তীক প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতা শেষে সকল বিজয়ীদের মাঝে প্রদান করা হচ্ছে সার্টিফিকেট এবং পুরস্কার হিসেবে মোবাইল টকটাইম। ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে বর্তমানে কুইজি ক্লাব প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন বিষয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগীতা আয়োজন করার। এ সকল প্রতিযোগীতার মধ্যে ‘ফন্ট’, ‘কম্পিউটার প্রোগ্রামিং’, ‘২০৪৮’, ‘ম্যাথ’, ‘রুবিক্স কিউব’ অন্যতম। সর্বপরি সবার মাঝে সুস্থ ধারার প্রতিযোগিতার সৃষ্টির করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথে কুইজি ক্লাব অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন প্রয়োজন এর ব্যবহারকারীদের সকলের সহযোগীতা। তাই কুইজি ক্লাব তার স্লেগান হিসেবে বেছে নিয়েছে ‘মেড ইন বাংলাদেশ’। এগিয়ে যাক বাংলাদেশ।
মন্তব্য যুক্ত করুন
