Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান
    • আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!
    • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু
    • ‘আমি তো সিরিয়াল করতে আসিনি’
    • স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন
    • স্কলারশিপ নিয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    • ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক
    • মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে অগ্নিকাণ্ড
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » মিরপুরে নয়নাভিরাম মসজিদ
    বিবিধ July 12, 2016

    মিরপুরে নয়নাভিরাম মসজিদ

    বিবিধ July 12, 20162 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News

    Warning: Trying to access array offset on value of type bool in /home/hrqwaeru/public_html/wp-content/themes/smart-mag/partials/single/featured.php on line 78
    বার্তাবাংলা ডেস্ক »

    চারতলা ভবন। ঘিয়ে রঙের মধ্যে সোনালি কারুকাজ। ছাদে সুদীর্ঘ দুটি মিনার। জানালার কাচগুলো নীলাভ। সুবিশাল প্রবেশদ্বার। ভেতরে সাদা আর খয়েরিরঙা টাইলসের মেঝে। ভবনের চারপাশে গাছগাছালির ছায়া। ব্যস্ত সড়কের পাশে হঠাৎ ভবনটি দেখলে যে কেউ থমকে দাঁড়ান।
    মিরপুর আনসার ক্যাম্প এলাকায় অবস্থিত নয়নাভিরাম এই ভবনটি পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদ। গণপূর্ত বিভাগের জায়গায় কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কেজেআরসি), বাংলাদেশ অফিস এই মসজিদটি নির্মাণ করেছে। মসজিদটি তৈরিতে সময় লেগেছে পাঁচ বছর, আর খরচ পড়েছে প্রায় ১২ কোটি টাকা। মসজিদ নির্মাণে অর্থায়ন করেছে কুয়েত আওক্বাফ পাবলিক ফাউন্ডেশন (কেএপিএফ)।
    নির্বাহী প্রকৌশলী মিরপুর গণপূর্ত বিভাগের কার্যালয়ের প্রবেশপথের পাশে এই মসজিদ অবস্থিত। ২০১১ সালে মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান। প্রায় ৫৫ হাজার বর্গফুট আয়তনের অত্যাধুনিক স্থাপত্যশৈলীর মসজিদটি নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয় এ বছরের ২৫ মার্চ।
    এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এই জায়গাটিতে আগে একতলা একটি মসজিদ ছিল। সেই মসজিদে একসঙ্গে হাজার খানেক লোক নামাজ আদায় করতে পারতেন। অনেক দিন ধরেই কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি মসজিদ নির্মাণের জায়গা খুঁজছিল। একসময় আনসার ক্যাম্প এলাকায় এই জায়গাটি তারা নির্বাচন করে। মসজিদের সাবেক কমিটির সদস্যরা নতুন মসজিদ নির্মাণে উদ্যোগী হন। আলাপ-আলোচনার পরে গণপূর্ত বিভাগ মসজিদ নির্মাণের অনুমতি দেয়।
    কেজেআরসি বাংলাদেশ অফিস থেকে জানা যায়, ৬২ শতাংশ জমির ওপর নির্মিত বৃহদাকার এ মসজিদে একসঙ্গে প্রায় ৫ হাজার ৫০০ লোক নামাজ আদায় করতে পারেন। নারীদের নামাজের আলাদা ব্যবস্থা আছে। মসজিদ কমপ্লেক্সে রয়েছে তিনটি সিঁড়ি। প্রতি তলায় আলাদা অজুখানা। ১৩০ ফুট উচ্চতার দুটি দৃষ্টিনন্দন মিনার এবং একটি মনোরম গম্বুজ। এ ছাড়াও আছে পাঠাগার, শৌচাগার, ইমাম ও মুয়াজ্জিনদের থাকার ব্যবস্থা।
    বেশ দূর থেকেই মসজিদের মিনার দুটি নজর কাড়ে। মসজিদের চারপাশে খয়েরি টাইলস আর লোহার শিকের বুকসমান প্রাচীর। চত্বরে পরিকল্পিতভাবে লাগানো ঘাস। আছে নানান ধরনের গাছ। নিচতলার ছাদ বেশ উঁচু। মাথার ওপরে ঘুরছে ফ্যান। সব মিলিয়ে বেশ শান্ত পরিবেশ। সামনের সদা ব্যস্ত সড়কের কোলাহল যেন স্পর্শ করে না মসজিদটিকে।
    এলাকার লোকজন জানান, উদ্বোধন হওয়ার পর থেকেই লোকজনের আগ্রহের কেন্দ্রে মসজিদটি। সামনের সড়ক দিয়ে যাঁরাই চলাচল করেন, সবাই আগ্রহভরে তাকিয়ে থাকেন। অনেকেই দেখতে আসেন। শুক্রবার জুমার নামাজে মসজিদ ভরে যায় মুসল্লিদের উপস্থিতিতে। বর্তমানে গণপূর্ত বিভাগ মিরপুরের নির্বাহী প্রকৌশলীকে সভাপতি করে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটির তত্ত্বাবধানে মসজিদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

    Advertisement for African All Media List
    মিরপুরে নয়নাভিরাম মসজিদ
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ভ্রমণের পূর্ব প্রস্তুতি
    পরের কন্টেন্ট বেশি সেলফি তুললে হতে পারে ‘সেলফি এলবো’ রোগ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    বিবিধ

    যেমন ছিলো স্টোন এইজের খাবার

    বিবিধ

    শকুনের বাসায় ৬৭৫ বছরের বিস্ময়

    বিবিধ

    অ্যাসাইলাম আবেদন : ১০-১২ বছর পরও ডাক পাচ্ছেন না কেন?

    বিবিধ

    পানির নিচের পৃথিবী?

    বিবিধ

    এই প্রাণীগুলোকে পুষতে গেলেই মিলবে সাজা

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    August 8, 2025

    প্রেম নিয়ে মনোবিজ্ঞানের অবাক করা তথ্য!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    April 28, 2016

    মোবাইল অপারেটরদের বকেয়া ২ হাজার ৪শ’ কোটি টাকা

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    September 24, 2025

    আরব আমিরাতের ভিসা নিয়ে বড় সুখবর

    সর্বশেষ...
    December 8, 2025

    জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান

    November 24, 2025

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    November 4, 2025

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

    November 1, 2025

    ‘আমি তো সিরিয়াল করতে আসিনি’

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    December 2025
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Nov    
    Copyright © 2011-2025 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...