Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন
    • গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত
    • প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » যন্ত্রেও ধরা যাচ্ছেনা ফরমালিন!
    প্রযুক্তি May 28, 2016

    যন্ত্রেও ধরা যাচ্ছেনা ফরমালিন!

    প্রযুক্তি May 28, 20163 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News

    Warning: Trying to access array offset on value of type bool in /home/hrqwaeru/public_html/wp-content/themes/smart-mag/partials/single/featured.php on line 78
    বার্তাবাংলা ডেস্ক »

    রাজধানী প্রায় প্রতিটি কাঁচাবাজারের মাছ, শাক-সবজি ও ফলে ফরমালিক পরীক্ষা করে যাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ)। গত এক বছর ধরেই এ অভিযান চলছে। কিন্তু সম্প্রতি এ যন্ত্রের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছে। এমনকি বিক্রেতা তার পণ্যে ফরমালিন থাকার কথা স্বীকার করলেও যন্ত্রে ধরা না পড়ার ঘটনাও ঘটেছে। ফলে এখন যন্ত্রগুলো নিয়েই বেকায়দায় পড়েছে দুই সিটি করপোরেশন।

    করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ক্রেতাদের পাশপাশি বিক্রেতারাও নিশ্চিত করে যে মাছটিতে ফরমালিন রয়েছে বলে জানাচ্ছেন সেই মাছটি পরীক্ষা করলে দেখা যাচ্ছে সম্পূর্ণ ফরমালিনমুক্ত। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ও ক্ষুব্ধ।

    বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উদ্ভাবিত ফরমালিন পরীক্ষার এই যন্ত্রগুলোতে গত এক বছর ধরেই কোনো বাজারে মাছ বা শাকসবজিতে ফরমালিন খুঁজে পাচ্ছে না। এ অবস্থায় সংস্থাটিকে একটি চিঠি দিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন। ফলের ফরমালিন পরীক্ষা করার কোনো যন্ত্র না থাকায় এ বিষয়ে করণীয় জানতে চেয়েছে।

    অবশ্য সিটি করপোরেশন মাছে ফরমালিন পরীক্ষার যে যন্ত্র ব্যবহার করছে তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। এই যন্ত্র দিয়ে ফলের ফরমালিন পরীক্ষা করতে গিয়ে ভুল রিডিংয়ের কারণে শত শত টন ফল ধ্বংসও করা হয়েছে।

    এমন ঘটনার পরিপ্রেক্ষিতে যন্ত্রের কার্যকারিতা চ্যালেঞ্জ করে জনৈক আইনজীবী হাইকোর্টে রিট করলে ২০১৪ সালের ২৪ নভেম্বর আদালত খাদ্য ও ফলমূল পরীক্ষার জন্য সঠিক ফরমালিন যন্ত্র নির্বাচন এবং সংগ্রহ করার নির্দেশ দেন। খাদ্য সচিবসহ সংশ্লিষ্টদের ৩০ দিনের মধ্যে ওই যন্ত্র সংগ্রহে ব্যবস্থা নিতে বলা হয়।

    এরপর থেকে মাছে ফরমালিন শনাক্তের জন্য সিটি করপোরেশনের বর্তমান যন্ত্রগুলো ব্যবহার করা হলেও ফলে ফরমালিন শনাক্তের কোনো যন্ত্র পাওয়া যায়নি। কী উপায়ে ফলে ফরমালিন শনাক্ত করা হবে সে বিষয়ে জানাতে বিসিএসআইআরকে চিঠি দিয়েছে সিটি করপোরেশন।

    সূত্র জানায়, রাজধানীর মাছ ও ফলের বাজারগুলোতে নিয়মিত ফরমালিন পরীক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ রয়েছে। নির্দেশনা অনুযায়ী নিয়ন্ত্রাধীন বাজারগুলোর মাছ ও ফলের ফরমালিন পরীক্ষা করে ওই বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। এ বিষয়ে প্রতিমাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদনও পাঠাতে হয়। কিন্তু গত এক বছরে সিটি করপোরেশনের পরীক্ষায় কোনো বাজারে ফরমালিন না পাওয়ায় সন্দেহ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিটি করপোরেশকে এ বিষয়ে আরো দায়িত্বশীল হতে নির্দেশ দেয়া হয়।

    এ অবস্থায় দক্ষিণ করপোরেশন করণীয় নির্ধারণে গত ১৯ এপ্রিল জরুরি সভা ডাকে। সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশে খাদ্য উৎপাদনকারী অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর তথ্যসহ নামের তালিকা দিতে বিএসটিআইকে চিঠি দেয়। একই সঙ্গে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র উদ্ভাবনকারী প্রতিষ্ঠান সিএসআইআর-কেও চিঠি দেয়া হয়।

    চিঠিতে বলা হয়, বিসিএসআইআর উদ্ভাবিত ফরমালিন টেস্ট কিট দিয়ে করপোরেশনের আওতাধীন সব কিচেন মার্কেটে সরবরাহকৃত মাছ পরীক্ষা করা হচ্ছে। কিন্তু অনেক দূরবর্তী স্থান হতে সরবরাহ করা হলেও গত এক বছরে মাছে কোনো ফরমালিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।

    চিঠিতে আরো বলা হয়, মাছের মতো ফলের ফরমালিন/কার্বাইডের উপস্থিতি পরীক্ষার জন্য বাজারে কোনো কিট না থাকায় জনগণের চাহিদা অনুযায়ী ফলে ভেজাল শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কী উপায়ে ফলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হবে সে বিষয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে অনুরোধ করা হলো।

    জানা গেছে, বাজারে আসা ফলে দুই ধরনের রাসায়নিক মেশানো হয়, এগুলো হলো: কার্বাইড ও ফরমালিন। কার্বাইড দিয়ে দ্রুত ফল পাকানো হয়। আর ফরমালিন দিয়ে দীর্ঘদিন তাজা রাখা হয়। এসব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

    যন্ত্রের এই দশা সম্পর্কে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. সাইদুর রহমান বাংলামেইলকে বলেন, ‘গত এক বছর ধরে সিএসআইআর এর উদ্ভাবিত ফরমালিন শনাক্তের যন্ত্রগুলো কোনো কাজে আসছে না। যন্ত্রগুলো দিয়ে বাজারের ফলমূল ও মাছ পরীক্ষা করলে দেখা যাচ্ছে কোনো ফরমালিন নেই। অথচ যারা বিক্রেতা তারা আমাদের কাছে স্বীকার করেছেন, তাদের মাছে ফরমালিন আছে।’

    তিনি বলেন, ‘ফরমালিনযুক্ত মাছ পরীক্ষা করেও যখন ফরমালিন পাওয়া যাচ্ছে না তখন আমাদের সন্দেহ হয়। এ বিষয়ে কী করণীয় সে বিষয়ে জানাতে উদ্ভাবনকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি। তারা সিদ্ধান্ত জানালে সে অনুযায়ী পদক্ষেপ নেবো।’

    ত্রুটিপূর্ণ যন্ত্রের কারণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। এতে করে জনগণের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। বিষয়টি নিয়ে আমরা একাধিক বৈঠক করেছি। যোগ করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট শবে বরাতে হালুয়া
    পরের কন্টেন্ট বায়োমেট্রিকের সমস্যা সমাধানে হটলাইন

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    প্রযুক্তি

    বড় সাইবার হামলার আশঙ্কা, ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড ফাঁস!

    প্রযুক্তি

    Oppo Find X9 নিয়ে মার্কেটে কামব্যাক করতে চলেছে Oppo

    প্রযুক্তি

    এই স্মার্টফোনগুলি দেবে DSLR-এর থেকেও দারুণ ছবি

    প্রযুক্তি

    ফোন পে, গুগল পে- র বাজারে এবার নতুন ধামাকা ভারতীয় ‘জোহো পে ‘

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 12, 2026

    তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন

    May 11, 2026

    গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত

    May 9, 2026

    প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 

    May 5, 2026

    বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...