বার্তাবাংলা রিপোর্ট :: মাত্র ৩০ সেকেন্ডেই চার্জ হবে মোবাইল আর ল্যাপটপ চার্জ হবে ১ মিনিটেই। এজন্য বিশেষ ধরনের ব্যাটারি তৈরি করেছে ইসরায়েলভিত্তিক স্টার্টআপ কোম্পানি স্টোরডট।
প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, মোবাইল ফুল চার্জ হবে মাত্র ৩০ সেকেন্ডেই আর ল্যাপটপসহ যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট চার্জ হবে ১ মিনিটেই। এজন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করে কৃত্রিম অণুর সমন্বয়ে বিশেষ ব্যাটারি তৈরি করা হয়েছে। ব্যাটারিটি অনেকটা স্পঞ্জের মতো শক্তি শোষণ ও ধারণ করে রাখতে পারে। ফলে দ্রুত ডিভাইস চার্জ সম্ভব হবে।
২০১৬ সালের মধ্যেই নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি বিশেষ এই ব্যাটারি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।
