বার্তাবাংলা রিপোর্ট :: চুরি ঠেকাতে অ্যান্ড্রয়েড ফোনের জন্য অনেকগুলো অ্যাপস আছে। এবার এর চেয়েও কার্যকর একটি অ্যাপস এনেছে বলে দাবি করেছে বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এই অ্যাপসকে তারা যুগান্তকারী বলে দাবি করছে।
আইফোনের জন্য তৈরি এই অ্যাপকে বলা হচ্ছে ‘কিল সুইচ’। এই সুইচের মাধ্যমে ফোন চুরি গেলে ব্যবহারকারীরা স্থায়ীভাবে ফোনের ড্যাটা লক এবং ডিলিট করতে পারবেন।
কিল সুইচ অ্যাপেলের নতুন ফোন আইফোন-৬ ও আইফোন-৬ প্লাসে পাওয়া যাবে। আইফোনের পুরনো মডেলগুলোতে ইচ্ছেমতো এই সুইচ ইনস্টল করতে পারবেন ব্যবহারকারীরা।
এই কিল সুইচকে ‘গেম চেঞ্জার’ বলে দাবি করেছেন অ্যাপলের আইনজীবী জর্জ গ্যাসকন। গ্যাসকন বহুদিন ধরে এই কিল সুইচকে ফোনে অন্তর্ভুক্ত করার জন্য লড়াই চালাচ্ছিলেন।
এপ্রিল মাসে আরও ১০টি যন্ত্র প্রস্তুতকারী সংস্থার সঙ্গে অ্যাপেলও কিল সুইচকে নিজেদের নতুন স্মার্টফোনে অন্তর্ভুক্ত করতে রাজি হয়।
