Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    প্রযুক্তি August 30, 2014

    ভ্রমণে স্বস্তি ও নিরাপত্তা দেবে চালকবিহীন স্মার্টকার

    প্রযুক্তি August 30, 20143 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    carবার্তাবাংলা ডেস্ক :: গন্তব্যে পৌঁছানোর পর গাড়ি রাখার (পার্কিং) জায়গা নিয়ে কেন ভাববেন, যখন আপনার মোটরগাড়িটি নিজেই আপনার সেই কাজটা করে দিতে পারে? এ রকম ধারণা কয়েক বছর আগেও কেবল বিজ্ঞান কল্পকাহিনিতেই সম্ভব ছিল। কিন্তু সেটাই এখন বাস্তবে রূপ নিয়েছে। আর সে জন্য ধন্যবাদটা স্বয়ংক্রিয় মোটরগাড়ি বা রোবটকারেরই প্রাপ্য।
    মানুষবিহীন গাড়ি নিজে নিজেই অবলীলায় এগিয়ে যাবে পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানের দিকে। কখনো দাঁড়িয়ে পথচারীকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দেবে। তারপর পেছন দিকে চলতে শুরু করে সরু পথ ধরে ন্যূনতম ধাক্কা বা সংঘর্ষ এড়িয়ে অন্য গাড়িগুলোকে পাশ কাটিয়ে পার্কিং সম্পন্ন করবে। স্মার্টকার বা অত্যাধুনিক স্বয়ংক্রিয় মোটরগাড়ির এই অভিনব প্রযুক্তিটি তৈরি করেছে সুইডেনের মোটরগাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান ভলভো এবং যন্ত্রাংশ নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান ভলোও। এই প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে নির্মাতারা বলেছেন, আধুনিকায়নের মধ্য দিয়ে আগামী ছয় বছরে এটি অনেক বেশি সহজলভ্য হবে।
    সুনির্দিষ্ট পরিস্থিতিতে নিজে নিজে চলতে পারে এমন কয়েকটি মোটরগাড়ির প্রচলন ইতিমধ্যে শুরু হয়েছে। যেমন: গাড়িচালক যখন একটি দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঠিকমতো ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তখন মার্সিডিজ সিএলএস কুপে গাড়িটি নিজে নিজে ব্রেক করতে পারে। আর বিএমডব্লিউ ব্র্যান্ডের কয়েকটি মডেলের গাড়িও রাস্তা সম্পর্কে চালকদের আগেভাগে সতর্ক করে দেয়।
    ভলোওর গবেষণা ও উন্নয়ন বিভাগের পরিচালক গিয়ম দ্যভশেল বলেন, স্বয়ংক্রিয় গাড়ির নানা রকম প্রযুক্তি ইতিমধ্যে চলে এসেছে। কিন্তু এখন তাঁরা এ ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন।রাডারের দ্রুতগতির প্রযুক্তি এবং শনাক্তকারী ক্যামেরা প্রযুক্তি ব্যবহারের ফলে এখন মোটরগাড়িগুলো আশপাশের বিভিন্ন জিনিস ‘দেখতে’ পাবে।আর গাড়িতে স্থাপিত কম্পিউটার সড়কের বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিকভাবে পথচলার নির্দেশনা দেবে।
    নিজে নিজে চলতে সমর্থ গাড়ি ২০২০ সালের মধ্যেই বাজারে চলে আসবে বলে গবেষকেরা আশাবাদী। আর এ-সংক্রান্ত প্রযুক্তির বর্তমান উৎকর্ষ সে রকমই ইঙ্গিত দিচ্ছে। আর অতিমাত্রায় স্বাধীন রোবটকার হাতের নাগালে আসতে ২০৩০ সাল পর্যন্ত সময় লাগতে পারে। গাড়ির যন্ত্রাংশ নির্মাতাপ্রতিষ্ঠান বোশ-এর বিপণন শাখার পরিচালক ফ্রাংক কাজেনাভ বলেন, রোবটকারের প্রচলন হলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার কমবে। কারণ, মানুষের ভুলেই ৯০ শতাংশ দুর্ঘটনা হয়ে থাকে।
    রোবটকারের আবির্ভাবে আরও কিছু বাড়তি সুবিধা পাবে মানুষ। গাড়িগুলো একে অপরের সঙ্গে কথা বলবে এবং সড়কপথে গাড়ি চলাচল (ট্রাফিক) নিয়ন্ত্রণকারী কম্পিউটারব্যবস্থার সঙ্গেও সব সময় যোগাযোগ রাখবে। ফলে তখন ট্রাফিক হবে নির্বিঘ্ন এবং জ্বালানিখরচও অনেক কমে আসবে। এ ব্যাপারে বিশেষজ্ঞ সেবাস্তিয়ান আমিচি বলেন, ২০৩০ সালের পরে মানুষের সার্বক্ষণিক প্রয়োজন মেটাতে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টাই তৈরি থাকবে পর্যাপ্তসংখ্যক গাড়ি। সত্যিকারের স্মার্ট গাড়িগুলো মানুষের ভ্রমণে আনবে আরও বেশি স্বস্তি। গাড়িচালকেরাও অন্য কাজের ফুরসত পাবেন।
    সম্পূর্ণ স্বয়ংক্রিয় জাপানি গাড়ি নিয়ে পাঁচ বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বিখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। বিদ্যুৎচালিত চালকবিহীন গাড়িও তারা নির্মাণ করেছে। এটি অত্যন্ত ব্যয়বহুলও বটে। একটি গুগল কারের রাডার প্রযুক্তির জন্য খরচ পড়ে ৮২ হাজার মার্কিন ডলার। তবু যুগের চাহিদা আর সেনসর বা সংবেদীর গুণগত মান ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতি আকৃষ্ট হয়েই রোবটকার তৈরির উদ্যোগ এগিয়ে নিচ্ছেন গবেষকেরা। কিন্তু সড়ক নিরাপত্তার বিষয়টি কম্পিউটারের হাতে সম্পূর্ণ ছেড়ে দেওয়ার কতটা ঠিক হবে, সে ব্যাপারে কর্তৃপক্ষকে আরও সুচিন্তিত অবস্থান নিতে হবে।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট বিস্ময়কন্যা আট বছরের পলক
    পরের কন্টেন্ট ভয়ঙ্কর সুন্দর পাহাড়সুড়ঙ্গ: থাম লজ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনে নতুন বিধিনিষেধ

    প্রযুক্তি

    বদলে যাচ্ছে ‘এআই’-এর নাম, নিয়ন্ত্রণে চুক্তি করলেন নির্বাহীরা

    প্রযুক্তি

    পুঁজিবাদকেও বদলে দিতে চলেছে এআই

    প্রযুক্তি

    এক দশকের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...