Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী
    • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা
    • ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন, ‘আমি এর শেষ দেখব’
    • তারেক-মোদির বৈঠকের পর নবায়ন হতে পারে গঙ্গার পানিবণ্টন চুক্তি
    • পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন
    • আন্ডারওয়ার্ল্ডের কাছে নতি স্বীকার করেননি শাহরুখ খান
    • আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম : শেখ হাসিনা
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    জীবনধারা April 30, 2025Updated:April 30, 2025

    ২৮ দিনে ৮ দেশের ২১ শহরে…

    ভ্রমণকাহিনি : ইউরোপের পথেপ্রান্তরে
    জীবনধারা April 30, 2025Updated:April 30, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    Bangla Travel Blog London
    ফারুক রেজা »

    লন্ডন থেকে রবিবার রাতে যাত্রা শুরু করে সোমবার সন্ধ্যায় চীনের গুয়াংজুতে পৌঁছাই। সারারাত আর সারাদিন বিমানে ভ্রমণের পরও ঘড়ির কাঁটায় সময় কেবল ১১ ঘণ্টা! মাঝখানের বড় একটা সময় জীবনের পাতা থেকে যেন হাওয়ায় মিলিয়ে গেল।

    গুয়াংজু থেকে ব্রিসবেনের পথে আরও একবার সময় যেন অদৃশ্য হয়ে গেল। ভ্রমণ কখনো কখনো এমন এক ধাঁধা, যেখানে সময় আর স্থান একে অপরকে মুছে দেয়।

    গতকাল, মঙ্গলবার সকালে দেশে ফিরলাম ২৮ দিনের দীর্ঘ এক ছুটি শেষে। ফিরে এসে পরিবারের সবাইকে ভালো দেখে মনটা শান্ত হয়েছে। ছোট ছোট বাচ্চাদের সামলানো, তাদের দুষ্টুমি সহ্য করা— এইসবের জন্য আমার সহধর্মিণী লুনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমরা সবাই নিরাপদে দেশে ফিরতে পেরেছি।

    এই চার সপ্তাহের সফরে আমরা পা রেখেছি ৮টি দেশ, ২১টি শহর এবং আনুমানিক ২০টিরও বেশি গ্রামে। যাদের অধিকাংশই ছিল সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর পাহাড়ি গ্রাম, স্কটল্যান্ড-ব্রিটেনের হাইওয়ের ধারে অবস্থিত ছিমছাম জনপদ, এবং জার্মানির কিছু ঐতিহ্যবাহী গ্রাম।

    Bangla Travel Blog London
    লন্ডনে সপরিবারে লেখক

    সুইজারল্যান্ড থেকে ইতালির দিকে যাত্রার পথে রাস্তার পাশে অবস্থিত বেশ কিছু অপরিচিত অথচ মন কাড়া গ্রামেও যাওয়া হয়। প্রকৃতির সৌন্দর্যে পরিপূর্ণ এসব গ্রামের শান্ত পরিবেশ হৃদয় ছুঁয়ে গেছে। অনেক জায়গা ছেড়ে আসতে মন খারাপ লাগছিল।

    এই সম্পূর্ণ ভ্রমণ ছিল আমাদের নিজেদের (পড়ুন, ভাড়া করা) গাড়িতে। যার ফলে ইচ্ছেমতো থামা, ছোট ছোট ট্যুরিস্ট স্পটে যাওয়া কিংবা রাস্তার ধারে কোনও গ্রামে ঢুঁ মেরে আসা— সবই সম্ভব হয়েছে। এই স্বাধীনতা ভ্রমণের অন্যতম সৌন্দর্য।

    বড় বড় শহরের দামী দর্শনীয় স্থান ছাড়াও আমরা আবিষ্কার করেছি অজানা, অনামি কিছু জায়গা, যাদের সৌন্দর্য কোন অংশেই কম নয়। স্থানীয়দের সঙ্গে হালকা কথাবার্তা, ছবি তোলা, কিংবা পথেঘাটে মেয়েদের সঙ্গে স্মৃতির ক্যামেরায় মুহূর্ত ধারণ— সব মিলিয়ে একটা পারিবারিক অ্যাডভেঞ্চারের রূপ পেয়েছে এই ভ্রমণ।

    স্কটল্যান্ড থেকে ফিরে লন্ডনে অবস্থান করার পর আমরা ইউরোস্টার ট্রেনে ইংলিশ চ্যানেল পেরিয়ে প্যারিস যাই। সেখান থেকেই আমাদের আসল ড্রাইভিং যাত্রা শুরু হয়।

    ৯ জনের এই দল নিয়ে প্যারিস থেকে গাড়ি ভাড়া করে আমরা রওনা দেই সুইজারল্যান্ড, ইতালি, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং আবার প্যারিস হয়ে লন্ডনে ফেরার জন্য।

    Tulip Garden in Netherlands
    নেদারল্যান্ডস-এ টিউলিপ গার্ডেনে সস্ত্রীক লেখক

    পুরো ভ্রমণে আমরা প্রায় ৮,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছি— শহরের ব্যস্ত রাস্তা, গ্রামের শান্ত পথ, হাইওয়ের দিগন্তবিস্তৃত লাইন আর আল্পস পর্বতের গা ঘেঁষে আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে।

    এই দীর্ঘ যাত্রায় আমরা অতিক্রম করেছি ১২০-১৩০টি টানেল, যার মধ্যে কিছু ছিল ১৭ কিলোমিটার দীর্ঘ! পথ চলায় পায়ে হেঁটে পেরিয়েছি ৩০-৩৫ কিমি, শুধু ইতালির ফ্লোরেন্স শহরেই আমাদের স্টেপ কাউন্ট ছিল ২৭,৬০০!

    আমার দুই বছরের মেয়েটিও আইফেল টাওয়ারের দ্বিতীয় তলায় উঠতে গিয়ে ৬৬৮ সিঁড়ির মধ্যে ৪০০টির মতো নিজেই উঠেছে—এই ছোট্ট বাচ্চাটির জন্য সেটাও এক বিশাল অর্জন!

    লন্ডনে শেষ তিনদিন ছিল একপ্রকার ছুটির পূর্ণতা। সেন্ট্রাল লন্ডনের বিখ্যাত স্পটগুলোতে ঘুরে বেড়ানো হলেও শহরের প্রতি খুব একটা টান অনুভব করিনি। রাজার বাড়ির বাহ্যিক চেহারা দেখে একটু হতাশই হয়েছি— চুনকাম জরুরি!

    ব্রিটিশ মিউজিয়াম দেখে মিশ্র অনুভূতি হয়েছে। বিশ্বের প্রায় সব দেশের প্রাচীন ঐতিহ্যের সংগ্রহশালা হলেও ব্রিটেনের নিজের কিছুই নেই! অনেকটা যেন “চুরি করা ঐতিহ্যের গুদাম”! জিনিসগুলো বিভিন্ন দেশের কাছ থেকে দখল করে এনে সাজিয়ে রেখে লেখা—”Collected by…”, পড়ুন “চোর অমুক”। ইতিহাসের এসব কাণ্ড দেখে একটু কৌতুকবোধও জেগেছে।

    পুরো ভ্রমণটিতে বিভিন্ন দেশে থাকা আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছিল অবিস্মরণীয়। বিশেষ করে নূরজাহান রউফ ও প্রতীক আব্দুর রউফ— তাদের বাড়িতে আমরা ৫-৬ দিন কাটিয়েছি। অসাধারণ আতিথেয়তা আর ভ্রমণে সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।

    fun with friends
    লন্ডনে বন্ধুদের সঙ্গে লেখক

    তিন দিনের ছুটি নিয়ে একটানা আমাদের সাথে সময় কাটানোর জন্য ধন্যবাদ বাবলু ভাই ও তার পরিবারকে। মনজু ভাই, একা, মনি ভাই-চুমকি ভাবি, আরাফাত, সজীব ভাই ও তার পরিবার, মঈনুল ভাই-নিলকোনা ভাবি, মিলার ইলোনা, বায়েস ভাই— আপনাদের সবার আন্তরিকতা এই ভ্রমণকে অনেক বেশি অর্থবহ করে তুলেছে।

    আমার বিশ্ববিদ্যালয় জীবনের ছোট ভাই বায়েস ভাইয়ের সঙ্গে দেখা হয়ে ভাল লেগেছে, বিশেষ করে যেদিন তিনি আমাদের সুন্দর একটি ডিনারে আপ্যায়ন করেন।

    সবচেয়ে বড় ধন্যবাদ যায় আমার শালাবাবু আহমেদ জিসানকে, যিনি ভ্রমণের পুরোটা সময় আমাদের জন্য ছিলেন নিরলস সহায়ক।

    এই পুরো সফরে জীবনে প্রথমবারের মতো কিছু জায়গা চোখের সামনে দেখেছি, যেগুলো এতদিন শুধু বইয়ে, টিভিতে কিংবা ইউটিউবে দেখেছি। জীবনের এই অভিজ্ঞতার জন্য আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞ। তিনি আমাদের সময়, স্বাস্থ্য ও সামর্থ্য দিয়েছেন এই অভাবনীয় সফরের জন্য।

    ভ্রমণের ক্লান্তি সত্ত্বেও পেটের দায়ে কাজ শুরু করতেই হবে। তবে এই সফর আমাদের মনে চিরকালীন স্মৃতি হয়ে থাকবে।

    Tulip Garden and kid
    নেদারল্যান্ডস-এ টিপলিপের বর্ণিল বাগানে লেখকের বড় মেয়ে রামিন

    পরিবার নিয়ে এমন একটি ভিন্নধর্মী অ্যাডভেঞ্চার যে কতটা আনন্দদায়ক ও শিক্ষণীয় হতে পারে, তা আমরা এবার চোখে দেখেছি। আমাদের মেয়েদের জন্যও এটি একটি অসাধারণ শিক্ষা ও অভিজ্ঞতা।

    সবার কাছে অনুরোধ, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। নতুন সফরের জন্য মন প্রস্তুত হলেও পাসপোর্ট এখন কিছুদিন বিশ্রামে থাকুক!

    ভ্রমণের গল্প এখানেই শেষ নয়, প্রতিটি শহর, গ্রাম, পাহাড়, নদী— সবই আলাদা করে বলার মতো। সময় পেলে আবার লিখবো ইউরোপের বিভিন্ন শহরের আলাদা ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট মোবাইল ফোন ব্যবহারে এগিয়ে কোন দেশ?
    পরের কন্টেন্ট মে দিবস পালিত হচ্ছে ঠিকই কিন্তু শ্রমিকের ভাগ্য কি বদলাচ্ছে?

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    জীবনধারা

    গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে

    জীবনধারা

    স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হলে ভালো?

    জীবনধারা

    পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, প্রতিকারের উপায় সম্পর্কে জানুন

    জীবনধারা

    জলবায়ু পরিবর্তন নিয়ে ১০টি ভুল ধারণা : সত্যটা আসলে কী?

    জীবনধারা

    গ্রামের রান্না কেন এতো ভালো লাগে? এই স্বাদের রহস্য কী

    জীবনধারা

    বাড়িতে এনার্জি বিল কমানোর ৭টি সহজ উপায় এবং জলবায়ু সুরক্ষায় এর প্রভাব!

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 10, 2026

    ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী

    September 10, 2026

    ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    September 9, 2026

    রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

    September 8, 2026

    ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন, ‘আমি এর শেষ দেখব’

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...