Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ম্যালেরিয়ামুক্ত হওয়ার পথে দেশ
    বিবিধ March 28, 2014

    ম্যালেরিয়ামুক্ত হওয়ার পথে দেশ

    বিবিধ March 28, 20143 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    malaria treatment in bangladesh>> পাহাড়ী এলাকায় বেড়েছে কীটনাশকযুক্ত মশারির ব্যবহার

    মশিউর  আহমেদ মাসুম :: বাংলাদেশে ম্যালেরিয়া ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। সরকার ও ব্র্যাকসহ বেসরকারি সংস্থাগুলোর নিবিড়ভাবে কাজ করার কারণে এ অর্জন সম্ভব হয়েছে। এদিকে ব্র্যাকের সরবরাহকৃত কীটনাশকযুক্ত মশারি ব্যবহারে পড়েছে বিপুল সাড়া। এর পাশাপাশি বিভিন্ন সংস্থার সভা, সেমিনার ও সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচির কারণে মানুষ আগের চেয়ে সচেতন হওয়ায় বান্দরবানসহ পার্বত্য এলাকায় এ ধরণের রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। বান্দরবান সদর এলাকা সরেজমিনে পরিদর্শন ও স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

    বান্দরবান সদরের বাসিন্দা মোহাম্মদ আলী। পেশায় স্কুল শিক্ষক। তিনি জানান, ম্যালেরিয়ার প্রধান বাহক মশা। এটা আগে থেকে জানতাম। ম্যালেরিয়ার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে দীর্ঘ দিন থেকে সাধারণ মশারি ব্যবহার করতাম। কিন্তু তা তেমন কাজে আসত না। কারণ, সাধারণ মশারি ব্যবহার করার পরও আশে পাশের অনেক মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর পেতাম।

    যোগ করেন, একবার উপজেলা সদরে ব্র্যাকের ম্যালেরিয়ার বিষয়ক সেমিনার হলে সেখানে আমি কীটনাশকযুক্ত মশারির কথা জানতে পারি। এর ব্যবহারবিধি ও বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত অবগত হই। তখন আমি এ মশারি ববহার করা শুরু করি। এখন দেখি গ্রামের অনেকে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কীটনাশকযুক্ত মশারি টানাচ্ছে। ফলে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আগের চেয়ে কমে এসেছে।

    সরেজমিনে দেখা গেছে, শুধু মোহাম্মদ আলী নয়, সদর উপজেলার বিপুল সংখ্যক মানুষ কীটনাশকযুক্ত মশারি ব্যবহারের পাশাপাশি এর ব্যবহার বিধি সম্পর্কে অবগত হচ্ছে। তারা এ ধরণের মশারি পুকুরে পরিস্কার না করে নিয়ম অনুযায়ী অন্য জায়গায় পরিস্কার করছে এবং ব্যবহারের পর নিয়ম অনুযায়ী মাটিতে পুঁতে ফেলছেন।

    ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে- পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডাইরেক্টর (সিডিসি), অধ্যাপক ডা. বে-নজির আহমেদ জানান, ম্যালেরিয়ামুক্ত দেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। এ জন্য সরকার ও এনজিওগুলোর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে দুর্গম এলাকায় কাজ করতে হবে। এর পাশাপাশি দেশকে ম্যালেরিয়া মুক্ত করতে বাংলাদেশ-ভারত এর মধ্যে সীমান্ত ইস্যুতে জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

    তিনি জানান, এ পর্যন্ত কীটনাশকযুক্ত মশারি এলএলআইএন (লং লাস্টিং ইনসেকটিসাইডাল নেটস) বিতারণ করা হয়েছে ৩৭ লাখ ৩৫ হাজার ৯০৫টি। এর মধ্যে ২০১৩ সালে ৬ লাখ ১২ হাজার কীটনাশকযুক্ত মশারি বিতারণ করা হয়এবং এ সময়ে ৫ লক্ষ মশারি পুন:স্থাপন করা হয়েছে। ২০১১-২০১২ পর্যন্ত ১৫ লাখ ৬৩ হাজার ৯৮৪ টি কীটনাশকে চুবানো সাধারন মশারি (আইটিএন) বিতারণ করা হয়।
    বিশেষজ্ঞদের মতে, এমডিজি‘র লক্ষ্যমাত্রা অনুযায়ী (বেইস লাইন ২০০৮) ২০১৫ সালের ভিতরে ম্যালেরিয়ায় মৃত্যুর হার ৬০ শতাংশে কমিয়ে কথা ছিল। কিন্তু বাংলাদেশ ২০১২ সালে সেই লক্ষ্য মাত্রা অর্জন করেতে সক্ষম হয়েছে।

    জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি সূত্রে জানা গেছে, গত একবছরে বাংলাদেশে ম্যালেরিয়া ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা কমেছে ২৩ লাখ ৫০ হাজার। ২০১২ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে এ সংখ্যা ছিল ১ কোটি ৫৬ লাখ। আর বর্তমানে এ সংখ্যা হচ্ছে ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার।

    সূত্র জানায়, বাংলাদেশে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা প্রতি বছর ক্রমান্বয়ে কমে আসছে। এক বছরের ব্যবধানে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা কমেছে ২৬২৭ জন। তবে ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ৩ জন লোক বেশি মারা যান।

    উল্লেখ্য, বাংলাদেশ ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো শক্তিশালী ও সম্প্রসারিত করার জন্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিবি অ্যান্ড ম্যালেরিয়া GFATM) থেকে আর্থিক সহায়তায় বাংলাদেশ সরকার ব্র্যাকসহ ২১ টি এনজিওর সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম ২০০৭ থেকে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।
    বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে:ম্যালেরিয়া সনাক্তকরণ ও চিকিৎসা সেবা মাঠ পর্যায়ে আরো বিস্তৃত করা, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ, ব্যবহারযোগ্য সাধারণ মশারিগুলোকে কীটনাশকে চুবানো, অ্যাডভোকেসি, কমিউনিকেশন ও সোশাল মবিলাইজেশন কার্যক্রমকে আরো জোরদার করা, ম্যালেরিয়ার বাহক মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা এবং সরকার. এনজিও ও প্রাইভেট সেক্টরের মধ্যে সমন্বয় ও  অংশীদারিত্ব জোরদার করা।

    Advertisement for African All Media List
    Malaria in Bangladesh malaria treatment in bangladesh
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ন্ত্রণ ও শিশু যক্ষ্মা সনাক্তকরণ এখন বড় চ্যালেঞ্জ
    পরের কন্টেন্ট বন্যা কবলিত চরের সর্বশান্ত মানুষের জন্য সুখবর!

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 30, 2026

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    April 28, 2026

    বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ

    April 27, 2026

    টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?

    April 24, 2026

    এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...