Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিবিধ March 26, 2014

    ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ন্ত্রণ ও শিশু যক্ষ্মা সনাক্তকরণ এখন বড় চ্যালেঞ্জ

    বিবিধ March 26, 20144 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    TB treatment in Bangladesh>> প্রয়োজন সরকারি-বেসরকারি উদ্যোগ
    শারমিন আরা :: ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ন্ত্রণ (Multi Drug Resistance-MDR) করতে হলে ডটস ব্যবস্থাাকে পরিপূর্ণভাবে কার্যকর করতে হবে। কিন্তৃু আমাদের দেশে ডটস কার্যক্রম এখনো সেভাবে সফল হয় নি। এছাড়া শিশুদের যক্ষ্মা রোগ শনাক্তকরণ ও চিকিৎসার বিষয়াদিতে এখনও অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এর পাশাপাশি ডায়াগনস্টিক সুবিধার অপ্রতুলতা, লক্ষণ নিয়ে বিভ্রান্তি আছে অনেকের মধ্যে। তবে শিশু যক্ষ্মা বিষয়ক জনসচেতনতা সৃষ্টি, সরকারি ও ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগ এবং চিকিৎসকদের একটু সময় নিয়ে রোগী দেখার মানসিকতা গড়ে উঠলে এ চিত্র পাল্টে যেতে পারে। দেশের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণে এ চিত্র উঠে এসেছে।
    স্থানীয় সূত্রে ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ রোগ নিয়ন্ত্রণে যেসব চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো হলো: রোগীদের চিকিৎসা সেবায় গাফলতি, স্বাস্থ্য আচরণবিধি মেনে না চলা, আধুনিক চিকিৎসা উপকরণের অভাব, মানসম্মত ওষুধ না থাকা, চিকিৎসার জন্য স্বতন্ত্র এমডিআর হাপাতালের উদ্যোগ না নেওয়া, শিশু যক্ষ্মা সনাক্তকরণে সমস্যা, পাবলিক-প্রাইভেট পাটনারশিপে জোরালো উদ্যোগ না থাকা, ডায়াগনসিস করার ক্ষেত্রে জটিলত ইত্যাদি।
    জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সূত্রে জানা যায়, বিশ্বে মোট যক্ষ্মা রোগীর ১০ শতাংশ শিশু। কিন্তু বাংলাদেশে এই হার ৩ শতাংশ। তবে সনাক্ত করণের হার ২০০৫ সালে ছিল ১.৮৫ শতাংশ। যা ২০১১ সালে বৃদ্ধি পেয়ে ৩.১৫ শতাংশে উন্নীত হয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, শিশুদের যক্ষ্মা রোগে প্রধান সমস্যা এর সনাক্তকরণে। কারণ শিশু যক্ষ্মা রোগীর রোগ সঠিকভাবে অনুমান সম্ভবপর হয় না। ১০ বছরের নীচের শিশুদের  যক্ষ্মা রোগের নির্দিষ্ট কোন লক্ষণ পাওয়া যায় না। যক্ষ্মার জীবাণু সনাক্তকরণের জন্য কফ পাওয়া কঠিন, পাকস্থলির রস সংগ্রহ করা কঠিন, টিউবারকুলিন পরীক্ষার ফল দ্বারা সব সময় সঠিক সিদ্ধান্তে আসা যায় না।

    এনটিপি’র ন্যাশনাল প্রোগ্রাম কনসাল্টেন্ট ডা. মো. মুজিবুর রহমান জানান, বিশে^ যক্ষাপ্রবণ ২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ। ২০১১ সালে সারাদেশে মোট এক লাখ ৪৮ হাজার ১৯৬ জন যক্ষ্মারোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শিশুদের মধ্যে ফুসফুস বহির্ভুত যক্ষায় আক্রান্তের সংখ্যা বেশি।

    জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছরের তুলনায় ২০১১ সালে যক্ষারোগী কমেছে। ২০০৯ সালে কফে জীবাণুযুক্ত যক্ষারোগীদের ৭৪ শতাংশ, ২০১০ সালে ৭০ শতাংশ শনাক্ত হয়। ২০১১ সালে এ হার ৬৫ শতাংশে নেমে এসেছে।

    ওষুধ প্রতিরোধী যক্ষ্মা সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক  প্রফেসর ডা. ডীন মো: নূরুল হক বলেন, যক্ষ্মাসহ সরকারের সকল কর্মসূচি সফল করতে হলে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, অঙ্গিকার, বেসরকারি পর্যায়ে ও মিডিয়ার সহযোগিতা এবং সর্বোপরি গণসম্পৃক্তকরণ। তিনি বলেন, মাল্টি ড্রাগ রেজিস্ট্রার বা ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ, সাধারণ যক্ষ্মা রোগী আরোগ্য লাভ করলেও ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগী কোনভাবেই ভালো হয় না। তাই এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি জরুরি।

    টিবি অ্যান্ড ল্যাপ্রসি নিয়ন্ত্রণ কর্মসূিচর লাইন ডিরেক্টর ডা. আশেক হোসেন জানান, দেশজুড়ে ৮৫০টি ডটস কর্ণার ও এক হাজার ৫০টি ল্যাবে সর্র্ম্পূ বিনামূল্যে যক্ষা শনাক্তকরণ সুবিধা রয়েছে। সেখান থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। আর এ বিষয়ে জনসচেতনতা গতে তুলতে সরকারের পাশাপাশি ব্র্যাকসহ নানা বেসরকারি সংস্থা কাজ করে আসছে। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

    তিনি বলেন, শিশু স্বাস্থ্য সমস্যা চিহ্ণিতকরণে সরকারের উদ্যোগ নেই-এটা মিথ্যা। সরকার পরিচালিত কমিউনিটি ক্লিনিকগুলোতে শিশু যক্ষা রোগ নির্নয় ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে। তবে সমস্যা যেটা, তা হচ্ছে, থিংকিং সমস্যা। এজন্য মানুষের সচেতনতা জরুরি।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্য্যালয় এর সাবেক প্রো-ভিসি ও স্বাস্থ্য অধিকার আন্দোলন এর সভাপতি রশীদ-ই-মাহবুব এ সম্পর্কে জানতে চাইলে বলেন, ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ন্ত্রণ করতে হলে ডটস ব্যবস্থাাকে পরিপূর্ণভাবে কার্যকর করতে হবে। কিন্তৃু আমাদের দেশে ডটস কার্যক্রম এখনো সেভাবে সফল হয় নি। ফলে এক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি হয় নি।

    ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক ড. মো. আকরামুল ইসলাম বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমকে এগিয়ে নিতে হলে আমাদের এখন তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। এগুলো হচ্ছে: জনসম্পৃক্ততার জন্য বাণিজ্যিক বা করপোরেট প্রতিষ্ঠান যেমন বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে যৌথভাবে কাজ করা, রোগীদের দ্রত ডায়াগনোসিস ও চিকিৎসা কর্ াএবং দরিদ্র রোগীদের স্বার্থে জনউদ্বুদ্ধকরণ কর্মসূচি নেওয়া।

    তিনি আরো বলেন, সরকারের যক্ষা নিয়ন্ত্রণ কমসূচীর (এনটিপি) সাথে ব্র্যাকসহ মোট ৪৩টি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। ২০১৫ সালের মধ্যে এমডিজি-৬ অনুযায়ী যক্ষার প্রকোপ অর্ধেকে নামিয়ে আনতে কার্যত্রক্রম জোরদার করতে হবে।

    এদিকে বিশেষজ্ঞদের মতে, ডটস পদ্ধতির চিকিৎসায় ফুসফুসের যক্ষা নিরাময়ের সাফল্য আশাব্যঞ্জক হলেও ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিয়ন্ত্রণ এখনও সেভাবে আসেনি।  কারণ রোগীদের অসচেতনতার কারণে এ রোগ কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এছাড়া তারা শিশুদের যক্ষ্মা নির্ণয় ও চিকিৎসায় প্রতিবন্ধকতা দুর করার ওপর গুরুত্ব আরোপ করেন। তাদের মতে, যক্ষা নিরুপণে সরকারের সঙ্গে ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থা এখন যেভাবে উদ্যোগ নিয়েছে তা অব্যাহত থাকলে শিশু যক্ষা রোগ সনাক্তকরণ ও চিকিৎসার বিষয়ে কাঙ্খিত অগ্রগতি হতে পারে।

    Advertisement for African All Media List
    TB treatment in Bangladesh
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট মার্কিন নারীদের হাতে ধর্ষিত ৪৩% কিশোর
    পরের কন্টেন্ট ম্যালেরিয়ামুক্ত হওয়ার পথে দেশ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    এআই কি আপনার চাকরি কেড়ে নেবে?

    বিবিধ

    মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত : কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন পাবে নিহত কর্মীর পরিবার

    বিবিধ

    অভিনয় ও নির্মাণশৈলীতে নিজস্ব পরিচয় গড়ছেন রানা সিকদার

    বিবিধ

    কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

    বিবিধ

    কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯ জন

    বিবিধ

    খালুকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, শিক্ষক বরখাস্ত

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...