হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক :: জ্যাকসন হাইটস্থ বাংলাদেশ প্লাজায় কনফারেন্স মিলায়তনে ১৫ জুন শনিবার সন্ধ্যা ৭টায় জাতীয় মহিলা পার্টি যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন ২০১৩ অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা পার্টির আহবায়ক শিউলি হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব কান্তা হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রথম মেয়র ও সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শহীদুর রহমান উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। খবর বাপসনিঊজ.
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট হানিফ, সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব সমিতির সহ সভাপতি ওয়াহিদ ফেরদৌস। নিউইয়র্ক সিটি কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির লিপু, সিটি কমিটির সদস্য মোঃ আলী সুবজ। নিউইয়র্ক স্টেট কমিটির সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী, সহসভাপতি সামশুর রহমান, সভাপতি এডভোকেট মোঃ হানিফ, জাতীয় শ্রমিক পার্টি সহ সভাপতি ফিরোজ উদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা,জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার মহিলা সম্পাদিক জেসমিন আক্তার চৌধুরী, দপ্তর সম্পাদক শফিউল আলম, সদস্য আক্তার কবির, মাসুদুর রহমান ও সিলেট জেলা সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুর নুর প্রমুখ। সভায় ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ জাতীয় মহিলা পার্টি সম্মেলনের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে গঠন করা হয়। এই নতুন মহিলা পার্টির মাধ্যমে এই প্রবাসে জাতীয় পার্টির হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেবের হাতকে শক্তিশালী করবে। মহিলা রাজনৈতিক দল ছাড়া একটি দেশ চলতে পারেনা। পুরুষ ও মহিলার সমন্বয়ে দেশ উন্নতীর দিকে এগিয়ে নিয়ে যাবে।
জাতীয় মহিল পার্টির সকল সদস্য যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাথে মিলে আগামী দিন এই কাজ করবে। সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা সন্তুষ্ট জনক। প্রধান নির্বাচন কমিশনার ও চার মেয়র কে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। যুক্তরাষ্ট্র জাতীয় মহিলা পার্টি কার্যকরী পরিষদ যথাক্রমে: সভানেত্রী শিউলি হোসেন, সহ সভানেত্রী হাবীবা বেগম, সহ সভানেত্রী মনচুরা বেগম, সহ-সভানেত্রী রোখসানা বেগম, সাধারণ সম্পাদিকা কান্তা হাসান, যুগ্ম সাধারণ সম্পাদিকা জারা সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদিকা জেসমিন আক্তার, যুগ্ম সাংগঠনিক সম্পাদিকা রেজিনা বেগম, দপ্তর সম্পাদিক জিন্নাত ফারহানা, প্রচার সম্পাদিক নাসরিন হোসেন, কোষাধ্যক্ষ জাহিদা পারভিন, মহিলা সম্পাদিক নাহিদ আক্তার, সদস্য ফরিদা পারভিন, রেনু বেগম, সেবু রহমান, সালমা বেগম, আদিত নুরু উদ্দিন।

