প্রেস বিজ্ঞপ্তি ঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা, ডাকসুর সাবেক জিএস ও সাবেক সংসদ সদস্য জাতীয় বীর প্রয়াত আব্দুল কুদ্দুস মাখন এর মাতা সাহসী নারী আমেনা খাতুনের মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসীদের শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন, মালয়েশিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবু হানিফ,বাংলাদেশ প্রেস ক্লাব মালয়েশিয়া সাধারণ সম্পাদক এম.আমজাদ চৌধুরী রুনু, মালয়েশিয়া আওয়ামীলীগ নেতা মোঃ নাজমুল হোসেন, হুমায়ন আহমেদ সাহিত্য পরিশদ মালয়েশিয়ার সভাপতি শেখ শরীফ আহমেদ রাজা, মালয়েশিয়া যুবলীগ নেতা মাহাবুবুর রহমান রুবেল প্রমূহ।
বার্তাবাংলা ডেস্ক »
