মুসা আহমেদ বখ্তপুরী, (দোহা) কাতার :: কাতারে বিএনপি মদিনা খলিফা শাখা’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কাজী ফোরকান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি, আরিফুর রহমান, সহসভাপতি হাবিবুর রহমান হারুন, সাধারণ সম্পাদক, মোঃ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক, দেবব্রত শর্মা শান্তু, যুবদল নেতা রেজাউল করিম রেজু, স্বেচ্ছাসেবক দল কাতার শাখার সভাপতি, শেখ হুমায়ুন কবির, বিএনপি সালাতা শাখার সভাপতি ইউছুপ সিকদার, বিএনপি পান্তাস শাখার সভাপতি আব্দুল হামিদ মোল্লা, আমিনুল হকসহ আরো অনেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাতার বিএনপি মদিনা খলিফা শাখার সভাপতি কাজী ফোরকান রেজা, সধারণ সম্পাদক মোঃ ইসমাইল ও দেবব্রত শর্মা শান্তুকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ, পরে বিএনপি কাতার শাখার পক্ষ থেকে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
মন্তব্য যুক্ত করুন
