তিন মাস মেয়াদি ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জার্মানির ফরেইন কালচার রিলেশন ইনস্টিটিউট (আইএফএ)। সিসিপি-২০২৬ জার্মানির ফেডারেল ফরেন অফিস দ্বারা স্পন্সর করা হয়েছে। বাংলাদেশসহ মোট ৪৬ দেশের নাগরিকেরা এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। তবে এবারের প্রোগ্রামে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর ২০২৫।

জার্মানির সবচেয়ে প্রতীক্ষিত ও বিখ্যাত প্রোগ্রাম হচ্ছে ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম। ক্রসকালচার প্রোগ্রামটি এমন মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে যারা সংশ্লিষ্ট সংস্থায় তাদের কাজের মাধ্যমে সমাজের উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ। অংশগ্রহণকারীরা প্রধানত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।
এ প্রোগ্রামটি পলিসি অ্যান্ড সোসাইটি, মিডিয়া অ্যান্ড কালচার, হিউমান রাইটস অ্যান্ড পিস, টেকসই উন্নয়ন ও ক্লাইমেট জাস্টিসের গুরুত্ব প্রদান করে। ২০২৬ সালে প্রোগ্রামটি বিশেষভাবে “Culture of Remembrance” (স্মরণের সংস্কৃতি) ও “Democratic Resilience” (গণতান্ত্রিক স্থিতিশীলতা)—এই দুটি মূল বিষয়ের ওপর গুরুত্ব প্রদান করবে।
যেসব দেশের নাগরিক আবেদনের যোগ্য
বাংলাদেশ, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলারুশ, ভুটান, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, মিসর, জর্জিয়া, জার্মানি, গুয়াতেমালা, হাইতি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, মরক্কো, নেপাল, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন অঞ্চল, কাতার, মলদোভা প্রজাতন্ত্র, রাশিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুদান, তাজিকিস্তান, তিউনিসিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও ভিয়েতনাম।
সুযোগ-সুবিধা
- প্রতি মাসে ৬৫০ ইউরো প্রদান করবে।
- বিমানে আসা-যাওয়ার খরচ দেবে।
- আবাসন ব্যবস্থা।
- গণপরিবহণের খরচ।
- ভিসা ফি।
- স্বাস্থ্য বিমা।
যোগ্যতার মানদণ্ড
- আবেদনের সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে।
- ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
- কমপক্ষে ২ বছর স্বেচ্ছাসেবী সংগঠনে কাজের অভিজ্ঞতা।
- সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- জীবনবৃত্তান্ত (সিভি)।
- মোটিভেশন লেটার।
- রেফারেন্স লেটার (কর্মক্ষেত্র থেকে)।
- ইংরেজি দক্ষতার সনদ (ঐচ্ছিক)।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

