Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
    • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের
    • গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে
    • বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
    • বেতন দ্বিগুণ হলো, এবার কমবে কি দুর্নীতি?
    • মক্কায় তৃতীয় হিজরির একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
    • ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড, নীতিমালা জারি
    • স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হলে ভালো?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিশ্বজুড়ে October 16, 2025

    ফ্রান্সে দীর্ঘমেয়াদি রেসিডেন্ট পারমিট পেতে ‘সিভিক টেস্ট’ বাধ্যতামূলক

    বিশ্বজুড়ে October 16, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ফ্রান্সে নাগরিকত্ব
    বার্তাবাংলা ডেস্ক »

    ২০২৪ সালের ফরাসি অভিবাসন আইনেই নাগরিকত্ব অর্জনের শর্ত কঠোর করার ইঙ্গিত ছিল৷ এবার তার সঙ্গে যুক্ত করা হলো ৪০ নম্বরের এমসিকিউ পরীক্ষা। এ ডিক্রি জারির মধ্য দিয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

    ফ্রান্সে নাগরিকত্ব

    ফ্রান্সে নাগরিকত্ব ও অভিবাসন নীতি এখন আগের তুলনায় অনেক কঠোর৷ ২০২৪ সালের জানুয়ারিতে গৃহীত নতুন অভিবাসন আইনের মাধ্যমে এর শুরুটা হয়েছিলো৷ এই আইনের মূল লক্ষ্য ছিল বিদেশিদের ফ্রান্সে প্রবেশ ও বসবাসের প্রক্রিয়াকে কঠোর করা এবং ফরাসি সমাজে অন্তর্ভুক্তি বা ইন্টিগ্রেশনকে জোরদার করা।

    আইনটি অভিবাসীদের ভাষাগত দক্ষতা, পেশাগত স্থিতিশীলতা ও নাগরিক মূল্যবোধের উপর জোর দিয়ে প্রণয়ন করা হয়। এতে নাগরিকত্বের জন্য ফরাসি ভাষার দক্ষতা বি১ থেকে বি২ স্তরে এবং স্থায়ী রেসিডেন্ট পারমিটের অনুমতির জন্য এ২ থেকে বি১ স্তরে উন্নীত করা হয়৷

    তবে আইনটির কয়েকটি ধারা বিতর্কিত হওয়ায় ফ্রান্সের সাংবিধানিক আদালত তাতে আংশিক পরিবর্তন আনে৷ আদালত “অন্তুর্ভুক্তি” ও “ভাষাগত দক্ষতা” সম্পর্কিত ধারাগুলোকে বৈধ ঘোষণা করে এবং এগুলোকে সংবিধানসম্মত বলে রায় দেয়৷ এর ফলে ফ্রান্সে নাগরিকত্ব অর্জন প্রক্রিয়ায় কঠোরতা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়।

    বিষয়সূচি
    1. প্রশাসনিক পর্যায়ে কঠোরতা: সার্কুলার ২০২৫
    2. নাগরিক পরীক্ষা বাধ্যতামূলক করে ডিক্রি
    3. নাগরিক পরীক্ষা: কাঠামো ও উদ্দেশ্য
    4. ৪০টি প্রশ্নের মধ্যে থাকবে:

    প্রশাসনিক পর্যায়ে কঠোরতা: সার্কুলার ২০২৫

    এরপর ২০২৫ সালের ৫ মে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো এক গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করেন, যা ফ্রান্সের সব প্রিফেকচুর প্রধানদের কাছে পাঠানো হয়৷

    এতে বলা হয়েছে, নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের আবেদন মূল্যায়নের সময় আবেদনকারীর ফরাসি ভাষায় উচ্চস্তরের দক্ষতা (বি২ স্তর), নাগরিক মূল্যবোধ ও প্রজাতন্ত্রের নীতিতে বিশ্বাস, ফ্রান্সে আসার পর থেকেই আবেদনকারীর কর্মকাণ্ড এবং গত পাঁচ বছরের পেশাগত স্থিতিশীলতাকে বিবেচনায় নিতে হবে৷

    রোতাইয়ো বলেছিলেন, ফরাসি নাগরিকত্ব কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়, এটি অর্জন করতে হবে৷ ফরাসি হওয়া মানে এই দেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করা৷

    এই সার্কুলারটি মূলত ২০২৪ সালের অভিবাসন আইনকে বাস্তবিক প্রয়োগের পথে নিয়ে আসে এবং ফ্রান্সে অভিবাসীদের ফরাসি সমাজে অন্তর্ভুক্তির ধারণাকে প্রশাসনিক পর্যায়ে প্রয়োগের নির্দেশ দেয়৷

    নাগরিক পরীক্ষা বাধ্যতামূলক করে ডিক্রি

    অবশেষে চলতি মাসের ১০ অক্টোবর সই করা এক ডিক্রিতে এই ধারাবাহিক সংস্কারের চূড়ান্ত ধাপ ঘোষণা করা হয়েছে৷ এটি ইতিমধ্যে রোববার (১২ অক্টোবর) রাষ্ট্রীয় জার্নালে প্রকাশিত হয়েছে এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

    ডিক্রি অনুসারে, বিদেশি নাগরিকেরা যদি নিম্নলিখিত তিন ধরনের আবেদনের যেকোনোটি করেন, তবে তাদের একটি নাগরিক পরীক্ষা বা ‘সিভিক টেস্ট’ দিতে হবে।

    • ফরাসি নাগরিকত্ব।
    • দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি (২ অথবা ৪ বছর মেয়াদি কার্ড)।
    • স্থায়ী রেসিডেন্স পারমিট (১০ বছর মেয়াদি কার্ড)।

    নাগরিক পরীক্ষা: কাঠামো ও উদ্দেশ্য

    নতুন দক্ষতা যাচাই পরীক্ষাটি হবে ৪০টি প্রশ্নের সমন্বয়ে৷ এটি মাল্টিপল চয়েস বা নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ডিজিটালি অনুষ্ঠিত হবে৷ যার সময়সীমা হবে ৪৫ মিনিট৷ পরীক্ষাটি অবশ্যই ফরাসি ভাষায় অনুষ্ঠিত হবে৷ অংশগ্রহণকারীদের পাশ করতে অন্তত ৮০ শতাংশ সঠিক উত্তর দিতে হবে৷

    ৪০টি প্রশ্নের মধ্যে থাকবে:

    • প্রজাতন্ত্রের নীতিমালা ও মূল্যবোধ (স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, লাইসিতে বা ফরাসি ধর্মনিরপেক্ষতা, প্রজাতন্ত্রের প্রতীক): ১১টি প্রশ্ন
    • রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো (রাষ্ট্র, সংসদ, ভোটাধিকার, ইউরোপীয় ইউনিয়ন): ৬টি প্রশ্ন
    • অধিকার ও কর্তব্য (আইন, কর, নাগরিক দায়িত্ব): ১১টি প্রশ্ন
    • ইতিহাস, ভূগোল ও সংস্কৃতি (বিপ্লব, ঐতিহ্য, সংস্কৃতি): ৮টি প্রশ্ন
    • ফরাসি সমাজে জীবনযাপন (শিক্ষা, স্বাস্থ্য, কাজ, পরিবার): ৪টি প্রশ্ন

    ডিক্রির প্রথম ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, এই পরীক্ষা তিন ধরনের আবেদনের জন্য একই কাঠামোর হবে৷ অর্থাৎ নাগরিকত্ব, দীর্ঘমেয়াদি বা স্থায়ী বসবাস এবং কয়েক বছর মেয়াদি রেসিডেন্স পারমিটের আবেদন এই তিন ক্ষেত্রেই একই ধরনের মূল্যায়ন পরীক্ষা থাকবে৷

    পরীক্ষা হবে ডিজিটাল পদ্ধতিতে৷ শুধু অনুমোদিত কেন্দ্রগুলোতে নেওয়া যাবে৷ প্রার্থীর পরিচয় যাচাই বাধ্যতামূলক৷ প্রতারণা বা জালিয়াতি প্রমাণিত হলে পরীক্ষা বাতিল হবে এবং প্রার্থীকে পরবর্তী দুই বছরের জন্য নাগরিকত্ব আবেদনে নিষিদ্ধ করা হবে৷

    ফ্রান্সে নাগরিকত্ব পরীক্ষায় এমসিকিউ বা নৈর্ব্যক্তিক প্রশ্নের ধারণাটি নতুন নয়। ২০১১ সালে প্রথম এটি সামনে এনেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদ গেয়ো। ওই সময় ফরাসি প্রেসিডেন্ট ছিলেন নিকোলা সারকোজি।

    ক্লদ গেয়ো নাগরিকত্বের শর্ত কঠোর করার অংশ হিসেবে এটি প্রস্তাব করেছিলেন। তবে ২০১২ সালে সোশ্যালিস্ট পার্টির সরকার ক্ষমতায় এসে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মানুয়েল ভালস এই পদক্ষেপ বাতিল করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, নাগরিকত্ব কোনো লিখিত পরীক্ষা দিয়ে নয় বরং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে মূল্যায়ন করা উচিত।

    এক দশকের বেশি সময় পর ২০২৫ সালে এসে সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়োর ডিক্রির মাধ্যমে সেই পুরনো ধারণাটিই আবার বাস্তবায়িত হলো। তার বিদায়ের পর চলতি সপ্তাহে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হয়েছে লরো নুনেজ। তিনি আমলা এবং প্যারিস প্রেফেকচুরের প্রশাসনিক প্রধান তথা প্রেফে হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

    ফরাসি সরকারের মতে, এই সংস্কার অভিবাসীদের “অন্তর্ভুক্তি ও মূল্যবোধের পুনর্নির্মাণ”-এর একটি প্রয়োজনীয় পদক্ষেপ৷

    মানবাধিকার সংগঠনগুলো বলছে, নতুন পরীক্ষা ও কঠোর ভাষান মানদণ্ড অনেক অভিবাসীর জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে নিম্ন আয়ের পরিবার ও শরণার্থীদের ক্ষেত্রে৷

    ডিক্রিতে উল্লেখিত নতুন নিয়মগুলো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে৷ ফরাসি কর্তৃপক্ষ এখন অভিবাসন ও নাগরিকত্বকে ‘অধিকার নয়’ বরং যোগ্যতার স্বীকৃত হিসেবে দেখছে৷

    Advertisement for African All Media List
    অভিবাসন আইন নাগরিকত্ব পারমিট ফরাসি অভিবাসন ফ্রান্স বাধ্যতামূলক রেসিডেন্ট সিভিক টেস্ট
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ফরেনসিক এক্সপার্ট হওয়ার প্রস্তুতি নেবেন যেভাবে
    পরের কন্টেন্ট এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    নেপাল ট্রাজেডি : পাঁচ মাস আগেই সতর্ক করা হয়েছিল

    বিশ্বজুড়ে

    ভিক্ষুকের শহরে বাড়ি, ব্যাংকে মিলল প্রায় ১১ লাখ টাকা

    বিশ্বজুড়ে

    যে দেশে কারাগার আছে একটি, বন্দী মাত্র ১১ জন, সবাই বিদেশী

    বিশ্বজুড়ে

    জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 

    বিশ্বজুড়ে

    মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান

    খেলা

    প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 5, 2026

    সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 4, 2026

    গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...