লন্ডনের ইমপেরিয়াল কলেজ আন্তর্জাতিক ৫০ জন পিএইচডি গবেষককে স্কলারশিপ দেবে। এ স্কলারশিপের কেতাবি নাম ‘প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপ’।

যুক্তরাজ্যের ও বিশ্বব্যাপী স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্নকারী প্রতিভাবান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর ২০২৫।
সুযোগ-সুবিধা—
স্কলারশিপপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী সাড়ে তিন বছরে নানা সুবিধা পাবেন। যেমন:
- টিউশন ফি-র জন্য সম্পূর্ণ তহবিল। ফলে শিক্ষার্থীকে কোনো টিউশন ফি দিতে হবে না।
- জীবনযাত্রার খরচে সহায়তা করার জন্য প্রতিবছর ২৬,৫০০ পাউন্ড হারে উপবৃত্তি রয়েছে।
- অধ্যয়নের প্রথম ৩ বছরের জন্য বার্ষিক ২,০০০ পাউন্ড হারে একটি ভোগ্য তহবিল দেওয়া হবে।
- গ্র্যাজুয়েট স্কুলের ইভেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ থাকছে।
- এ ছাড়া ইমপেরিয়ালে স্নাতকোত্তরদের জন্য থাকা সেবাসমূহে সম্পূর্ণ পরিসরে অ্যাকসেস রয়েছে। পাশাপাশি পেশাদার দক্ষতা কোর্সের সুযোগও থাকবে।
আবেদন যেভাবে করবেন:
এই স্কলারশিপের জন্য আলাদা করে আবেদন ফরম নেই। অনলাইন ভর্তি পদ্ধতির মাধ্যমে ইমপেরিয়াল কলেজে অধ্যয়নের জন্য ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে। এরপর ভর্তি করা বিভাগ আপনাকে অ্যাকাডেমিক যোগ্যতা ও সম্ভাবনার ভিত্তিতে বৃত্তির জন্য প্রসেসিং করবে।
ভর্তি প্রক্রিয়ার জন্য বৃত্তিনির্দিষ্ট কিছু নির্দেশ মানতে হবে। কলেজের ওয়েবসাইট https://www.imperial.ac.uk/ -এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। এ ছাড়া আপনাকে অবশ্যই পছন্দের বিভাগ দ্বারা বর্ণিত অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

