
বোস্টন ইউনিভার্সিটি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যে অবস্থিত ইউনিভার্সিটি দেশটির একটি মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্বের ১৪০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা অর্জন করছেন। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী এবং ৪ হাজারেরও বেশি অভিজ্ঞ ফ্যাকাল্টি সদস্য রয়েছেন।
বৈচিত্র্যময় আন্তর্জাতিক পরিবেশ, আধুনিক শিক্ষাপদ্ধতি ও গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে বোস্টন ইউনিভার্সিটি বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে এক আদর্শ গন্তব্য হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। দেশটি প্রেসিডেনশিয়াল স্কলারশিপ-২০২৫-এর আওতায় শিক্ষার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতিবছর এ স্কলারশিপ দেয়া হয়। এ স্কলারশিপের জন্য বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা—
নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি শিক্ষাবর্ষে $২৫,০০০ ডলার বৃত্তি পাবেন, যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় প্রদান করা হয়। এটি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষ, নেতৃত্বের গুণাবলি ও সামগ্রিক সাফল্যের ভিত্তিতে প্রদান করা হয়।
অধ্যয়নের ক্ষেত্র—
- স্বাস্থ্যবিজ্ঞান।
- যোগাযোগ।
- শিল্প ও বিজ্ঞান।
- ইঞ্জিনিয়ারিং।
- চারুকলা।
- ব্যবসা।
- গ্লোবাল স্টাডিজ।
- শিক্ষা ও মানব উন্নয়ন।
আবেদনের যোগ্যতা—
আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই আন্তর্জাতিক হতে হবে এবং বিগত অ্যাকাডেমিকে উল্লেখযোগ্য ফলাফল থাকতে হবে। আবেদনকারীদের SAT স্কোর ১৫০০-এর বেশি অথবা ACT স্কোর ৩৩-এর বেশি হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র—
- বৈধ পাসপোর্টের কপি।
- মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট।
- ইংরেজি দক্ষতার সনদ।
- কাউন্সেলারের সুপারিশপত্র।
- অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও রেকর্ড।
আবেদন পদ্ধতি—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
আগামী ১ ডিসেম্বর ২০২৫।

