বাঙালিরা ভোজনরসিক। আর ভোজনরসিক বাঙালিদের প্রথম পছন্দ তালিকার মধ্যে মাংস থাকেই। সে গরু, খাসি বা মুরগী যে মাংস হোক না কেন বাঙালিদের মাংস হলে আর কিছু লাগে না। তবে গরু, খাসি বা মুরগীর মাংস বাঙালিরা ঘরে সহজে রান্না করে খেয়ে থাকে।

তবে হান্ডি চিকেন ,মটন বা বিফ খাওয়ার জন্য বাঙালিদের রেষ্টুরেন্ট পথে হাঁটতে হয়। তবে রান্না করতে পারলেও হান্ডি মাংস খুব মজাদার হয়।
এদিকে কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় মাংস কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। তবে কিছু কৌশল জানলে কম খরচেই রান্না করা যায় মজাদার হান্ডি চিকেন।
তবে আজ চলুন জেনে নেয়া যাক ঘরে কিভাবে হান্ডি চিকেন রান্নার করবেন।
হান্ডি চিকেন তৈরি করতে আমাদের যা যা লাগবে
- চিকেন – ৭০০ গ্রাম
- টকদই – ৪ টেবিল চামচ
- পেঁয়াজ কুচি – ২ কাপ
- আদা বাটা – ২ টেবিল চামচ
- রসুন কুচি -৪ কোয়া
- আস্ত গরম মশলা -২ টেবিল চামচ
- আস্ত গোলমরিচ – ৬-৭টা
- তেজপাতা – ২টা
- শুকনো মরিচ – ৩টি
- হলুদ গুঁড়া – আধা চা চামচ
- শুকনো মরিচের গুঁড়া – ১ টেবিল চামচ,
- লবণ ও চিনি – স্বাদমতো
- সরিষার তেল – পরিমাণ মতো।
যেভাবে তৈরি করবেন হান্ডি চিকেন
একটি পাত্রে চিকেন নিয়ে নিন। এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে মেখে এক ঘণ্টা রেখে দিন।
এবার মাটির একটি হাঁড়ি ভালো করে ধুয়ে শুকিয়ে পাতিলের ভেতরে তেল মেখে নিন। মাটির হাঁড়ি বা পাতিলটি চুলায় বসান। তেল গরম হয়ে এলে মেরিনেট করা মাংস পাতিলে দিয়ে দিন। ১০ মিনিটের মতো অল্প আঁচে নেড়ে চেড়ে রান্না করুন। তারপর মাটির পাতিলটি চুলা থেকে নামিয়ে নিন। এ পর্যায়ে পাতিলটির মুখে ঢাকনা দিয়ে চারপাশ আটা দিয়ে আটকে দিন।
এবার একটি তাওয়া চুলায় বসান। চুলা মাঝারি আঁচে রাখুন। তাওয়া গরম হয়ে গেলে মাটির পাতিলটি তাওয়ার ওপর বসিয়ে দিন। এভাবে ৪০ মিনিটের মতো রান্না করুন। তারপর পাতিলটি আস্তে করে একটু একটু ঝাঁকি দিন। আবারো ৫ মিনিটের মতো মাটির পাতিলটি তাওয়ায় বসিয়ে রান্না করুন।
এ পর্যায়ে চুলা বন্ধ করে দিন। মাটির পাতিলের ঢাকনা সঙ্গে সঙ্গে খুলবেন না। চুলা বন্ধ করার পরেও ১০ মিনিটের মতো পাতিলের ঢাকনা বন্ধ রাখুন। তারপরে ঢাকনা খুলে গরম গরম পরিবেশ করতে পারেন হান্ডি চিকেন।

