Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ব্রাজিলে গভীর শ্রদ্ধায় খালেদা জিয়াকে স্মরণ
    • জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান
    • আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!
    • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু
    • ‘আমি তো সিরিয়াল করতে আসিনি’
    • স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন
    • স্কলারশিপ নিয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    • ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ইইউ-মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বিশ্বজুড়ে July 13, 2025

    ইইউ-মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    বিশ্বজুড়ে July 13, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বার্তাবাংলা ডেস্ক »

    এবার ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র। যা আগামী পহেলা আগস্ট থেকে কার্যকরের কথা রয়েছে। ওয়াশিংটনের সঙ্গে ব্রাসেলসের কয়েক সপ্তাহ আলোচনার পরও বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারায় শুল্ক নির্ধারণ করে ইইউ কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    অন্যদিকে পাল্টা শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন ইইউ নেতারা। ট্রাম্পের এ শুল্ক নীতিকে মার্কিন স্বার্থ ঘেঁষা বলছেন বিশ্লেষকরা।

    গত এপ্রিলের ২ তারিখে অন্যান্য দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ওপর ৩৯ শতাংশ শুল্কারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এরপর ৯ জুলাই পর্যন্ত এ সিদ্ধান্ত স্থগিতের সিদ্ধান্ত নেন তিনি। এর পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়। তবে গেলো তিন মাসেও শুল্ক হার কমানোর ইস্যুতে চূড়ান্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ব্রাসেলস ও ওয়াশিংটন।

    তবে ইইউ ব্লকে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা বেশ অগ্রগতি হয়েছে বলে গুঞ্জন শোনা গেলেও এবার দেখা গেলো ভিন্ন চিত্র। ট্রাম্পের সম্পূরক শুল্কের তালিকায় নতুন করে নাম উঠে আসলো ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর।

    স্থানীয় সময় শনিবার (১২ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি দেশের ওপর ৩০ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী পহেলা আগস্ট থেকে কার্যকরের কথা।

    এরইমধ্যে বিষয়টি অবহিত করে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উসজুলা ভন দেইর লিয়েনের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। একইদিন ইইউভুক্ত দেশগুলোকে হুঁশিয়ারি করে ট্রাম্প বলেন, তারা যদি পাল্টা শুল্কারোপের কথা ভাবে তবে এই হার আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়া হবে।

    মার্কিন ট্রেড ডিপার্টমেন্টের তথ্যমতে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউ দেশগুলোর বাণিজ্য হয়েছে ৯৭৬ বিলিয়ন ডলারের। যেখানে বাণিজ্য ঘাটতি রয়েছে ২৩৫ বিলিয়ন ডলার। এই ঘাটতি পূরণেই মূলত ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। তবে মার্কিন এই শুল্কের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইইউ নেতারা।

    ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, ট্রাম্পের এ সিদ্ধান্তে আটলান্টিক অঞ্চলের পণ্য সরবরাহের স্বাভাবিক শৃঙ্খল ভেঙে পড়বে। আর এতে নিন্দা ও অসন্তোষ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। আগামী পহেলা আগস্টের মধ্যে যদি কোন ধরনের চুক্তিতে পৌঁছানো না যায় তবে এর পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি তার।

    এক বিবৃতিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বচ্ছ বাণিজ্য চুক্তির প্রত্যাশা করছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। জার্মানি ও নেদারল্যান্ডসের নেতারাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চান না বলে বিবৃতি দিয়েছেন।

    ইউরোপের দেশগুলোর পাশাপাশি একইদিন মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্কারোপের কথা জানান ট্রাম্প। এতে হতাশ দেশটির সাধারণ নাগরিকরা।

    মেক্সিকোর বাসিন্দাদের একজন বলেন, ‘আমরা এখনো প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। তবে আমাদের সার্বভৌমত্বের প্রতিও যথেষ্ট সম্মান রয়েছে।’

    আরেকজন বলেন, ‘আমাদের মতো পরনির্ভরশীল দেশের জন্য ট্রাম্পের এই নীতি মোটেও ঠিক নয়। শুল্কনীতির বড় ধরনের প্রভাব পড়বে আমাদের ওপর। যার ছোঁয়া যুক্তরাষ্ট্রের গায়েও লাগবে।’

    তবে শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আশ্বাস দিলেন মেক্সিকান প্রেসিডেন্ট।

    মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবেম বলেন, ‘গতকাল ওয়াশিংটনের সঙ্গে শুল্ক ইস্যুতে আমাদের প্রতিনিধিরা কথা বলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই আমরা চুক্তিতে পৌঁছাতে পারবো বলে আশা করছি। এতে অবশ্যই ভালো কিছু হবে।’

    ইইউ ও মেক্সিকোর আগে বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলকেও শুল্ক ইস্যুতে চিঠি পাঠান তিনি। ট্রাম্পের এ শুল্কহার কমানোর নামে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তির আহ্বান করছে ওয়াশিংটন তা নিতান্তই মার্কিন স্বার্থ ঘেঁষা। এসব দেশকে কোন বিনিময় না দিয়ে তাদের কাছ থেকে সব সুবিধা পেতে চায় যুক্তরাষ্ট্র। এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক।

    মার্কিন অর্থনীতি বিশ্লেষক মেরি লাভলি বলেন, ‘যুক্তরাষ্ট্র যে বাণিজ্য অ্যাজেন্ডা তুলে ধরেছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছু অর্জন করতে চান। প্রায় সব দেশের সঙ্গেই সে এমনভাবে বাণিজ্য চুক্তি করতে চান যেখানে দুই পক্ষের উইন উইন পরিস্থিতি না থেকে কেবল যুক্তরাষ্ট্রের জয় চান। অপরপক্ষকে কিছুই দিতে চান না তিনি।’

    যুক্তরাষ্ট্রের স্বার্থপর এই শুল্ক নীতি আন্তর্জাতিক বাণিজ্যে বেশ নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মত অনেকের।

    Advertisement for African All Media List
    আগস্ট ইইউ-মেক্সিকো ওয়াশিংটন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ শুল্ক নীতি শুল্কারোপের হুঁশিয়ারি
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট বিকেলের নাস্তায় লাউপাতার বড়া
    পরের কন্টেন্ট প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    বিশ্বজুড়ে

    ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক

    বিশ্বজুড়ে

    মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে অগ্নিকাণ্ড

    বিশ্বজুড়ে

    ক্যাটাগরি-৪ এ হ্যারিকেন মেলিসা, কিউবায় বন্যার শঙ্কা

    বিশ্বজুড়ে

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    বিশ্বজুড়ে

    লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    August 8, 2025

    প্রেম নিয়ে মনোবিজ্ঞানের অবাক করা তথ্য!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    April 28, 2016

    মোবাইল অপারেটরদের বকেয়া ২ হাজার ৪শ’ কোটি টাকা

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    September 24, 2025

    আরব আমিরাতের ভিসা নিয়ে বড় সুখবর

    সর্বশেষ...
    January 3, 2026

    ব্রাজিলে গভীর শ্রদ্ধায় খালেদা জিয়াকে স্মরণ

    December 8, 2025

    জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান

    November 24, 2025

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    November 4, 2025

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    January 2026
    S S M T W T F
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Dec    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...