ছুটির দিনে সবাই চায় তার প্রিয়জনের জন্য বাড়িতে বিশেষ কিছু তৈরি করতে। আর তার উপর যদি হয় সকাল খেতে ঝুম বৃষ্টি নামে তাহলে তো কথ্ইা নেই। দুপুরের ভুড়িভোজে গরম ভাত বা খিঁচুড়ির সাথে ভেটকি মাছের ফিশ ফ্রাই তো অনেক খেয়েছেন। তার বদলে যদি ঝাল ঝাল বেলে মাছের ফ্রিটার্স বানালে কেমন হয়? সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে এই ফ্রাই।

বেলে মাছের স্টাইলিশ ফ্রাই তৈরি করেত আমাদের যা যা লাগবে
- ৮টি বেলে মাছ
- স্বাদ মতো নুন
- আধ চা চামচ শা-মরিচ
- ১ চা চামচ রসুন বাটা
- ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
- ৫ চা চামচ কর্নফ্লাওয়ার
- ১ চা চামচ ধনেপাতা বাটা
- ১টি ডিম
- পরিমাণ মতো সাদা তেল
- আধ চা চামচ বেকিং পাউডার
প্রস্তুত প্রণালী:
প্রথমে বেলে মাছগুলি কেটে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর এর সাথে নুন, কাঁচালঙ্কা বাটা, মরিচ গুঁড়ো, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে ঘণ্টাখানেক রেখে দিন। এ বার ডিম, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা আর নুন দিয়ে একটা সবুজ ব্যাটার তৈরি করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলি ডুবিয়ে ভেজে নিতে হবে।
এরপর গরম ভাত বা খিঁচুড়ির সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার বেলে মাছের ফ্রিটার্স। চাইলে বিকেলের নাস্তায়ও এটি পরিবেশন করতে পারেন।

