Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    • কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?
    • ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » সোমবার নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা
    অর্থনীতি June 1, 2025

    সোমবার নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা

    অর্থনীতি June 1, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    অর্থ উপদেষ্টা
    বার্তাবাংলা ডেস্ক »

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) জাতির উদ্দেশ্যে ২০২৫-২৬ নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এদিন বিকেল চারটায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে উপদেষ্টার এই বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে।

    অর্থ উপদেষ্টা

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নতুন বাজেটের আকার কমে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার হতে পারে। যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় কিছু কর্মসূচিতে ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানে সুযোগ তৈরির উদ্যোগ থাকবে গ্রামীণ পর্যায়ে। এ জন্য উজ্জীবিত করা হবে রাস্তাঘাট নির্মাণ, সংস্কারসহ গ্রামীণ অবকাঠামো খাতের কর্মযজ্ঞকে।

    এই বাজেটে আয় ধরা হচ্ছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আসবে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।

    আর এনবিআর বহির্ভূত রাজস্ব ধরা হচ্ছে ১৯ হাজার কোটি টাকা। এ ছাড়া কর বহির্ভূত রাজস্ব আদায় ধরা হচ্ছে ৪৬ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হচ্ছে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা।

    আর এডিপির আকার ধরা হচ্ছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। সবচেয়ে আলোচিত আগামী অর্থবছরের বাজেট ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। আর এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১ লাখ ২১ হাজার কোটি টাকা। এ ছাড়া বৈদেশিক ঋণ পাওয়ার আশা ১ লাখ ৫ হাজার কোটি টাকা।

    জিডিপি ধরা হচ্ছে ৫ দশমিক ৫ শতাংশ। দেশের মানুষকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৬ দশমিক ৫ শতাংশ। এমন পরিকল্পনায় সোমবার আসছে অন্তর্বর্তী সরকারের ভিন্নরকম এই বাজেট।

    তথ্য বিবরণীতে বলা হয়, জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করবে। অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপনের আগে একই দিন উপদেষ্টা পরিষদ সেটি অনুমোদন দেবে। এরপর তা কার্যকর হবে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে।

    সংসদের বাইরে এর আগেও বাজেট উপস্থাপনার উদাহরণ রয়েছে দেশে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরের বাজেট টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।

    বিগত বছরগুলোতে প্রতিবার বাজেট দেয়া হতো জুনের প্রথম দিকের যেকোনো বৃহস্পতিবার। পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন। ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই এবার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সংগত কারণেই বাজেট নিয়ে এবার আলোচনা করার সুযোগ থাকছে না।

    আলাদা তথ্য বিবরণীতে তথ্য অধিদপ্তর জানিয়েছে, অর্থ উপদেষ্টা বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন ৩ জুন মঙ্গলবার বেলা তিনটায়। বরাবরের মতোই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। সংবাদ সম্মেলনে শুধু গণমাধ্যমকর্মীরাই প্রশ্ন করার সুযোগ পাবেন।

    উল্লেখ্য, চলতি ২০২৪–২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার। জুলাইয়ে নতুন অর্থবছর শুরুর পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের তুলনায় ছোট।

    Advertisement for African All Media List
    অর্থ উপদেষ্টা অর্থবছরের বাজেট নতুন অর্থবছর সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট কানাডায় দ্রুত ছড়াচ্ছে দাবানল: সরিয়ে নেয়া হচ্ছে মানুষকে
    পরের কন্টেন্ট রাশিয়ায় রেললাইনের ওপর সেতু ধসে নিহত ৭

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    অর্থনীতি

    অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

    অর্থনীতি

    বিশ্বে ডিডলারাইজেশনের গতি কেন বেড়ে গেছে?

    অর্থনীতি

    ডিজিটাল ঋণ প্রদান কী, যেভাবে তা পরিবর্তন এনেছে?

    অর্থনীতি

    স্বল্প বিনিয়োগেই আকর্ষণীয় মুনাফার খোঁজ দিতে পারে এই ব্যবসাগুলি

    অর্থনীতি

    বাংলাদেশের বিদেশি ঋণ গ্রহণে শর্ত জুড়ে দিল আইএমএফ

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    April 9, 2026

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    April 7, 2026

    কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...