Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » গোলাপের তেলেই বিখ্যাত বুলগেরিয়া
    বিবিধ May 22, 2025

    গোলাপের তেলেই বিখ্যাত বুলগেরিয়া

    বিবিধ May 22, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    rose oil in bulgaria
    বার্তাবাংলা ডেস্ক »
    rose oil in bulgaria

    বুলগেরিয়ায় উৎপাদিত গোলাপের তেলের সুখ্যাতি বিশ্বজোড়া। প্রতিবছর বিভিন্ন দেশে এই তেল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বুলগেরিয়া। ভোরের আলো ফুটলেই চোখে পড়ে দিগন্ত জোড়া গোলাপ ফুলের উদ্যান। বুলগেরিয়া পর্বত, নদনদী ও সমভূমির দেশ।

    উত্তর বুলগেরিয়ার পূর্ব-পশ্চিম বরাবর বলকান পর্বতমালা প্রসারিত। বলকান পর্বতমালার নামেই অঞ্চলটির নাম হয়েছে বলকান। তবে বুলগেরীয়রা এগুলিকে Stara Planina বা প্রাচীন পর্বতমালা নামে ডাকে। ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব বুলগেরিয়ার উত্তর সীমান্ত গঠন করেছে।

    পশ্চিমে সোফিয়া এবং পূর্বে কৃষ্ণ সাগর পর্যন্ত নিম্নভূমিটি গোলাপের উপত্যকা নামে পরিচিত। তিন শতাব্দীরও বেশি সময় ধরে এখানকার কৃষকেরা কাজালনুক গোলাপের চাষ করে আসছেন। এই গোলাপের তৈল নির্যাস অত্যন্ত দুর্লভ এবং বুলগেরিয়ার অন্যতম রপ্তানি পণ্য।

    বুলগেরিয়ার পূর্বে কৃষ্ণ সাগরের উপকূল উত্তরে খাড়া পার্বত্য ঢাল থেকে দক্ষিণে বালুকাময় সৈকতে নেমে এসেছে। এখানকার পর্যটন কেন্দ্রগুলিতে সারা বিশ্ব থেকে লোক বেড়াতে আসে। উত্তরের পর্বতমালাতে শীতকালে ভারী বরফ পড়ে; ফলে শীতকালীন ক্রীড়ার জমজমাট আসর বসে এখানে।

    ইউরোপ ও এশিয়ার মধ্যস্থলে অবস্থিত হওয়ায় বুলগেরিয়াকে নিয়ে বহু শক্তির প্রতিদ্বন্দ্ব্বিতা হয়েছে। বহু শতাব্দী ধরে এটি একটি স্বাধীন রাজ্য ছিল। মধ্যযুগে এসে দীর্ঘ সময় ধরে একটি প্রধান শক্তি ছিল। প্রথম বুলগেরীয় সাম্রাজ্যের সময় (৬৩২/৬৮১—১০১৮) এখানকার শাসকেরা বলকান উপদ্বীপের অধিকাংশ এলাকা শাসন করেছেন। এখানকার খ্রিস্টান অর্থডক্স ধর্ম, সংস্কৃতি দক্ষিণ ও পূর্ব ইউরোপীয় বহু স্লাভীয় জাতিকে প্রভাবিত করেছে।

    পূর্ব ইউরোপের ভাষাগুলির লিখন পদ্ধতিতে প্রচলিত সিরিলীয় লিপি বুলগেরিয়াতেই উদ্ভাবিত হয়। দ্বিতীয় বুলগেরীয় সাম্রাজ্যের অবক্ষয়ের শেষে ১৩৯৩ সালে দেশটি উসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে। প্রায় ৫০০ বছর উসমানীয় সাম্রাজ্যের অধীনে শাসিত হবার পর ১৮৭৮ সালে সান স্তেফানোর চুক্তির মাধ্যমে বুলগেরিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

    ১৯১২-১৯১৩ সালের প্রথম বলকান যুদ্ধে জয়ী হলেও ২য় বলকান যুদ্ধে দেশটি হেরে যায় এবং গ্রিস, সার্বিয়া ও রোমানিয়ার কাছে অনেক এলাকা হারায়।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের সেনারা দেশটির দখলে ছিল। এসময় সোভিয়েত সরকারের সমর্থনে একটি সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। সাম্যবাদী শাসনের সময় বুলগেরীয় নেতারা প্রধানত কৃষিভিত্তিক দেশটির অর্থনীতির আধুনিকায়নের লক্ষ্যে একটি শিল্পায়ন প্রকল্প শুরু করেন।

    ১৯৮৯ সালে গণতান্ত্রিক সংস্কারের আগ পর্যন্ত বুলগেরিয়া একটি সাম্যবাদী রাষ্ট্র ছিল। ১৯৯০ সালে বুলগেরিয়াতে যুদ্ধের পর প্রথমবারের মত বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এর নাম গণপ্রজাতন্ত্রী বুলগেরিয়া থেকে বদলে বুলগেরিয়া প্রজাতন্ত্র রাখা হয়।

    গণতন্ত্র ও মুক্ত বাণিজ্যের পথে রূপান্তর বুলগেরিয়ার জন্য সুখপ্রদ হয়নি। সাম্যবাদের পতন এবং বুলগেরীয় পণ্যের সোভিয়েত বাজারের বিলোপ ঘটায় দেশটির অর্থনীতির প্রবল সংকোচন ঘটে। মুদ্রাস্ফীতি ও বেকারত্বের ঊর্ধগতি, অবারিত দুর্নীতি, এবং সমাজকল্যাণ ব্যবস্থার বিপর্যয় ঘটায় জীবনযাত্রার মানের চরম পতন ঘটে। অনেক বুলগেরীয় দেশ ছেড়ে চলে যান।

    বুলগেরীয় সরকার ১৯৯০-এর দশকের শুরুর দিকে গৃহীত সংস্কারগুলির ব্যাপারে অটল থাকলে ধীরে ধীরে বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়। দেশটি ২০০৪ সালের মার্চে নেটোর এবং ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। ঐতিহাসিক গুরুত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই দেশে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে। কী কারণে? জেনে নেয়া যাক –

    বিষয়সূচি
    1. বাচকোভো মনাস্ট্রি :
    2. ন্যাশনাল থিয়েটারের সামনের উদ্যান, সোফিয়া :
    3. সন্ত সোফিয়ার মূর্তি :
    4. বানিয়া বাশি মসজিদ, সোফিয়া :
    5. ভেলিকো তারনোভো :
    6. প্লোভদিভ :
    7. এক নজরে  :

    বাচকোভো মনাস্ট্রি :

    বুলগেরিয়ায় ৮০ লাখ মানুষের বাস৷ অথচ সেখানে মঠের সংখ্যা ২৩৭টি৷ এতে আশ্চর্য হওয়ার কিছু নেই৷ কেননা ১১শ’ বছর আগে বুলগেরিয়া ছিল গোঁড়া খ্রিস্টানদের আখড়া৷ এই মনাস্ট্রিটা ১০৮৩ সালে প্রতিষ্ঠিত৷

    ন্যাশনাল থিয়েটারের সামনের উদ্যান, সোফিয়া :

    যদিও রাজধানী সোফিয়া হাজার বছরের পুরোনো, কিন্তু একে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এটা একেবারে নতুন এবং চিরসবুজ৷ ন্যাশনাল থিয়েটারের সামনে যে উদ্যানটি রয়েছে সেটা মানুষের আড্ডা দেয়ার জন্য ভীষণ জনপ্রিয়৷প্লোভদিভ অ্যাম্ফিথিয়েটার নামেও রয়েছে এক অসাধারণ থিয়েটার। এই প্রাচীন মার্বেল থিয়েটারটি রোমানদের অন্যতম সুন্দর নিদর্শনের একটি৷ ত্রাজান সম্রাটের অধীনে থাকাকালীন এটি নির্মিত হয়।

    সন্ত সোফিয়ার মূর্তি :

    ব্রোঞ্জের এই মূর্তিটিকে এড়িয়ে যাওয়ার উপায় নেই৷ এটি দৈর্ঘ্যে ৮ দশমিক ৮ মিটার, ওজন ৫ টন৷ ২০০১ সালে শহরের মেয়র এই মূর্তিটি নির্মাণ করান৷ আপনার কাছে এটিকে সুন্দর মনে হোক আর না হোক এটি সোফিয়ার একটি নতুন ল্যান্ডমার্ক।

    বানিয়া বাশি মসজিদ, সোফিয়া :

    ৫ শতক ধরে বুলগেরিয়া তুর্কিদের দখলে ছিল৷ এই বিশাল মসজিদটি অটোমান সাম্রাজ্যের কথা মনে করিয়ে দেয়৷ ষোড়শ শতাব্দীতে এটি নিমার্ণ করা হয় এবং এখনও এখানে নামাজ পড়েন মুসল্লিরা।

    ভেলিকো তারনোভো :

    এই বলকান রেঞ্জ ৬০০ কিলোমিটার বিস্তৃত লম্বা পাহাড়ি রেঞ্জ, যা একই নামে পরিচিত৷ উত্তর ও দক্ষিণে এটি বুলগেরিয়াকে বিভক্ত করেছে৷ বুলগেরিয়ার পুরোনো রাজধানী ভেলিকো তারনোভো, উত্তরে অবস্থিত ৷

    প্লোভদিভ :

    রোমের মত প্লোভদিভ সাতটি পাহাড়ের উপর অবস্থিত৷ তবে বুলগেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরটি ৮ হাজার বছরের পুরোনো।

    এক নজরে  :

    পুরো নাম : বুলগেরিয়া প্রজাতন্ত্র

    রাজধানী  : সোফিয়া

    সরকারি ভাষা  : বুলগেরীয়

    জাতিগোষ্ঠী  : বুলগেরীয় (৮৪.৮%), তুর্কি , (৮.৮%), রোমা (৪.৯%),  অন্যান্য (১.৫%)

    সরকার  : ইউনিটারি পার্লামেন্টারি রিপাবলিক

    প্রেসিডেন্ট  : রোসেন প্লেভনেলিয়েভ

    প্রধানমন্ত্রী  : বয়কো বরিসোভ

    স্বাধীনতা  : ৫ অক্টোবর ১৯০৮ (ওসমানিয়া সম্রাজ্য থেকে)

    আয়তন  : এক লাখ ১০ হাজার ৯৯৪ বর্গ কিলোমিটার

    জনসংখ্যা : ৭৩ লাখ ৬৪ হাজার ৫৭০

    ঘনত্ব : প্রতি বর্গ কিলোমিটারে ৬৬.২ জন

    জিডিপি: মোট ১৩২ দশমিক ৫৮৮  বিলিয়ন ডলার,  মাথাপিছু ১৮ হাজার ৫০১ ডলার

    মুদ্রা : লেভ

    জাতিসংঘে যোগদান : ১৪ ডিসেম্বর ১৯৫৫।

    ছবি ও তথ্য – ইন্টারনেট

    Advertisement for African All Media List
    গোলাপ তেলে বুলগেরিয়া
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসে নিহত ২
    পরের কন্টেন্ট হুয়াওয়ে নিজস্ব ওএসে প্রথম ল্যাপটপ আনলো

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 24, 2026

    এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 20, 2026

    বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...