Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    প্রযুক্তি December 11, 2016

    পেইপ্যাল শিগগিরই চালু : প্রতিমন্ত্রী পলক

    প্রযুক্তি December 11, 20163 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    অনলাইন মার্চেন্ট পেইপ্যাল শিগগিরই বাংলাদেশে তাদের সেবা চালু করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার ঢাকায় এক অনুষ্ঠানে এক দর্শকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই আমরা সুখবর দেব।”

    পেইপ্যাল একটি ই-কমার্স প্রতিষ্ঠান, যারা ইন্টারনেটের মাধ্যমে অর্থ স্থানান্তর বা হাতবদলে সহযোগিতা করে। অননলাইনে অর্থ স্থানান্তরের এই পদ্ধতি চেক বা মানি অর্ডারের মত গতানুগতিক অর্থ লেনদেন পদ্ধতির বিকল্প।

    প্রতিমন্ত্রী পলক বলেন, বাংলাদেশের ন্যাশনাল পেমেন্ট সুইচ হওয়ার পর প্রায় ৪০ শতাংশ ব্যাংকিং লেনদেন হয় অনলাইনে। দেশে এখন এটিএম কার্ড আছে প্রায় এক কোটি।

    “এখন একটাই বড় সমস্যা। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আমাদের নির্দেশনা দিয়েছেন, যত দ্রুত সম্ভব ইন্টারন্যাশনাল পেমেন্ট গেইটওয়ে সল্যুশনটা করা।”

    এ বিষয়ে সরকার ‘আন্তরিকভাবে’ চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, “পেইপ্যালের সহযোগী জুমের (xoom) সাথে সিলিকন ভ্যালিভিত্তিক আমাদের একটি কোম্পানির চুক্তি হয়েছে। বিশ্বের ৩৮টি দেশে জুমের অপারেশন আছে। আমরা সাম্প্রতিক সময়ে পেইপ্যাল ভাইস প্রেসিডেন্ট সাথে ফলপ্রুসূ মিটিং করেছি।”

    ইবিএলসহ সরকারি তফসিলভুক্ত চার থেকে পাঁচটি ব্যাংকে বর্তমানে ‘টেস্ট ট্রানজেকশন’ হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “পেইপ্যাল পার্টনার জুমের সাথে আমরা লেনদেনে চলে যাব। খুব দ্রুতই আমরা বাংলাদেশে পেইপ্যাল নিয়ে আসতে পারব।”
    একটি পেইপ্যাল একাউন্ট খোলার জন্য কোনো ব্যাংক একাউন্টের ইলেকট্রনিক ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়ে। পেইপ্যালের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে গ্রহীতা পেইপ্যাল কর্তৃপক্ষের কাছে চেকের জন্য আবেদন করতে পারেন, নিজের পেইপ্যাল একাউন্টের মাধ্যমে খরচ করতে পারেন অথবা পেইপ্যাল একাউন্টের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা করতে পারেন।

    বাংলাদেশ পেইপ্যাল এর সেবা শুরুর বিষয়ে ২০১১ সালে থেকে আলোচনা চলছে। গত বছর যুক্তরাষ্ট্র সফরে পেইপ্যালের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী পলক। সে সময় তিনি জানিয়েছিলেন, পেইপ‌্যালের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করতে কৌশলগত দিক নিয়ে তাদের কথা হয়েছে।

    চলতি বছর জুলাই মাসে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক জানায়, বাংলাদেশে সেবা চালু করতে পেইপ্যাল তাদের সঙ্গে চুক্তিতে আসছে। অগাস্ট থেকেই এ সেবা চালুর কথা সে সময় বলা হলেও তা আর হয়নি।
    বর্তমানে দেশে পেজা, স্ক্রিল ও পেওনিয়ার একই ধরনের সেবা দিচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বিদেশ থেকে টাকা আনতে কোনো সমস্যা হলে তা জানাতে সবাইকে অনুরোধ করেন।

    কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এ অনুষ্ঠানে ‘বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন, পরিবর্তন, সফলতা ও প্রতিবন্ধকতা’ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিমন্ত্রী।

    কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ‌্যাপক ইউলিয়াম এইচ ড্যারেঞ্জার এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার এ অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্বারকে সই করেন।

    এই সমঝোতার আওতায় কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করা হবে।

    কানাডিয়ান ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ‌্যাপক জেমস গোমেজ, বোর্ড অব ট্রাস্ট্রিজের প্রধান ‍উপদেষ্টা অধ‌্যাপক এম এ আরাফাতসহ অন‌্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    Advertisement for African All Media List
    পেইপ্যাল শিগগিরই চালু : প্রতিমন্ত্রী পলক
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট যাত্রীদের জন্য নতুন নীতিমালা করল উবার
    পরের কন্টেন্ট ফেসবুককে হটিয়ে শীর্ষে গুগল

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনে নতুন বিধিনিষেধ

    প্রযুক্তি

    বদলে যাচ্ছে ‘এআই’-এর নাম, নিয়ন্ত্রণে চুক্তি করলেন নির্বাহীরা

    প্রযুক্তি

    পুঁজিবাদকেও বদলে দিতে চলেছে এআই

    প্রযুক্তি

    এক দশকের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...