Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিবিধ October 28, 2016

    ঘর সাজাতে আমরা যে ভুলগুলো করে থাকি

    বিবিধ October 28, 20163 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    সুন্দর করে যে কেউ নিজের আবাসস্থল সাজাতে চায়। শুধু মানুষ কেন, পশুপাখিরাও তাদের বাসা বা থাকার জায়গাটা গুছিয়ে রাখতে ভালোবাসে। মানুষের সমস্যাটি হলো বেশি সুন্দর করে সাজাতে গিয়ে কিছু ভুল করে ফেলা, যা রুচিশীলতার পরিচায়ক নয় তো বটেই, পাশাপাশি অসুবিধারও কারণ। জেনে নিন এমন কিছু ভুলের কথা।

    জায়গা খালি থাকলেই তা ভরানোর চেষ্টা

    যদি কোনো দেয়াল খালি থাকে অথবা কোনো টেবিল বা তাক খালি খালি লাগে, দুম করে যেন সেই শূন্যস্থান পূরণের জন্য কোনো ঘর সাজাবার সামগ্রী কিনে ফেলবেন না। এটা হলো এক ধরনের জঞ্জাল জমানো। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার বাড়িটি একসময় হয়ে উঠুক আবর্জনাপূর্ণ। এই ভুলটি আরো ভয়াবহ আকার ধারণ করবে যদি ছবি অথবা টুকিটাকি সাজানোর জিনিসের পরিবর্তে আপনি শুধুমাত্র ঘর ভরানোর জন্য কিনে আনেন আসবাবপত্র। এই ধরনের অপরিকল্পিত কেনাকাটা গৃহসজ্জাকে খুব সহজেই নষ্ট করে দিতে পারে।

    ঘরের সজ্জা না বদলানো

    মনে করুন, আপনার কেনা আসবাবপত্রগুলো আপনার ভীষণ প্রিয়। কিন্তু তাই বলে কি সেগুলোকে চিরকালের জন্য অপরিবর্তিত ভাবে রেখে দেবেন ঘরের নির্দিষ্ট কোনো জায়গায়? আসবাব যদি ঘুরিয়ে ফিরিয়ে না সাজানো হয়, তাহলে অল্প কিছুদিন পরেই সেগুলোর সুশৃঙ্খল পরিবেশে আপনি এতটাই অভ্যস্ত হয়ে যাবেন যে হয়তো আপনার অতি পছন্দের আসবাবের দিকে ফিরেও তাকাবেন না। তখন ঘর জুড়ে থাকবে শুধু একঘেয়েমি। তাই মাঝে মাঝেই পাল্টে ফেলুন আপনার বাড়ির অন্দরসজ্জা।

    পত্রিকার ছবি দেখে ঘর সাজাতে চাওয়া

    মনে করুন পত্রিকায় সাজানো ঘরের ছবি দেখে আপনি মুগ্ধ। কিন্তু যদি ছবির সঙ্গে মিলিয়ে ঘর সাজাতে চান তাহলেই বিপদ। ছবি আর ঘরের নকশাটা ভালো করে খুঁটিয়ে দেখুন। দেখবেন, ঘরগুলো যেন একেবারে ছকে আঁকা – দেয়ালের ঠিক যেখানে জানালা রয়েছে আর তার থেকে মাপা দূরত্বে দরজাটি। আপনি যে ঘরটিকে ওই ছবি অনুযায়ী সাজাবেন বলে ভেবেছিলেন, সেটির আয়তন ও আকার কি ছবির মতো? ঘর সাজানোর সময় এই পার্থক্যটি সব সময় মাথায় রাখতে হবে। যেমন ধরুন, আপনার পছন্দ হলো একটি অতি আধুনিক নকশা, কিন্তু আপনার বাড়িটি পুরোনো ধাঁচের, তাহলে ঘরকে আধুনিক করে সাজাবেন কী করে? হাল ফ্যাশনের নকশা অনুযায়ী সাজাতে গেলে সবকিছুই কেমন বেখাপ্পা এবং বেমানান মনে হবে। তাই ঘর সাজান বাড়ির কাঠামো অনুযায়ী।

    পুরোনো এবং নতুনের সমন্বয় না করা

    যদি আপনার বাড়িতে পুরোনো এবং আধুনিক দু ধরনের আসবাবই থাকে তাহলে পুরোনোগুলো বিক্রি করে শুধু আধুনিক অথবা আধুনিকের পরিবর্তে শুধু প্রাচীন আসবাব রেখে ঘর সাজাবার চেষ্টা করবেন না। এতে শুধু একটা গত্‍ বাঁধা ধারাই আসবে, নিজের সৃজনশীলতা প্রকাশ পাবে না। পুরোনো আসবাবগুলো ভালো জাতের এবং ভালো কাঠের হয় তাহলে সেগুলো বিক্রি করে না দিয়ে বরং আধুনিক আসবাবের সঙ্গে সমন্বয় করে রাখুন। এতে আপনার আভিজাত্যই ফুটে উঠবে।

    এলোপাথাড়ি কেনাকাটা

    নতুন বাড়িতে ওঠার পর প্রথমেই একটা পাগলামো ভাব থাকে সেটা সাজানো নিয়ে। কিন্তু এসময় যদি নিজের পছন্দ, রুচি এবং চাহিদার সমন্বয় না করা হয় তাহলেই সমস্যা! ‘কোনটা ছেড়ে কোনটা কিনব’ এ রকম দিশেহারা অবস্থায় প্রবণতা থাকে যা চোখে পড়ে তাই কিনে ফেলার। ক্রমে ক্রমে জমা হয় অনেক বেমানান ও অপ্রয়োজনীয় জিনিস। একবার ঘর সাজানো হয়ে গেলে আর খারাপ লাগবে না, এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেন অনেকেই। কিন্তু এই বেমানান জিনিসপত্র একবার সাজানো হয়ে গেলে অত সহজে আর বদলাতে পারবেন না। তাই সাবধান হোন প্রথমেই।

    Advertisement for African All Media List
    আধুনিক আসবাবের সঙ্গে পুরনোর সমন্বয় খালি জায়গা ভরানোর চেষ্টা ঘর সাজাতে যে ভুলগুলো করা হয় ঘরের সজ্জা না বদলানো ছবি দেখে ঘর সাজাতে চাওয়া
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ভায়াগ্রার চেয়ে বেশি উত্তেজক যে ৫ খাবার!
    পরের কন্টেন্ট শীতের সবজি দিয়ে ভেজিটেবল বিরিয়ানি

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    এআই কি আপনার চাকরি কেড়ে নেবে?

    বিবিধ

    মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত : কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন পাবে নিহত কর্মীর পরিবার

    বিবিধ

    অভিনয় ও নির্মাণশৈলীতে নিজস্ব পরিচয় গড়ছেন রানা সিকদার

    বিবিধ

    কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

    বিবিধ

    কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯ জন

    বিবিধ

    খালুকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, শিক্ষক বরখাস্ত

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...