Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিবিধ September 23, 2014

    প্রসাধনী সামগ্রীর ভেতরে বিষ

    বিবিধ September 23, 20144 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    Screenshot_2বার্তাবাংলা রিপোর্ট :: একটা সময় ছিল যখন মানুষ রূপচর্চার জন্য প্রকৃতি সৃষ্ট উপাদান ব্যবহার করতো। কিন্তু ক্রমাগত যুগের চাহিদা মেটাতে মানুষকে রাসায়নিক সামগ্রীর দিকে ঝুকতে হয়। আর এই রাসায়নিক রূপচর্চার যুগে প্রতিটি প্রসাধনসামগ্রী উৎপাদকারী প্রতিষ্ঠানই তাদের ফর্মুলা গোপন করার নামে ভোক্তাদের জানতে দিচ্ছে না যে তারা প্রসাধনসামগ্রীতে আসলে কি ব্যবহার করছে। অথচ মার্কেট-মিডিয়া এবং মিলিটারির এই যুগসন্ধিক্ষণে হলিউড থেকে শুরু করে হালের বলিউডের বিভিন্ন তারকা অনায়াসেই বিভিন্ন প্রসাধন সামগ্রীর বিজ্ঞাপন দিচ্ছেন মিডিয়াতে। আর তা দেখে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ভোক্তা শ্রেনী।

    গতবছর যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা প্রসাধনীতে ব্যবহার করা হচ্ছে এমন কিছু ক্ষতিকর রাসায়নিক ও খনিজ পদার্থের নাম প্রকাশ করে। যে পদার্থগুলো ব্যবহারের কারণে একদিকে যেমন মানুষের শরীরে সমস্যার সৃষ্টি হচ্ছে তেমনি পরিবেশ বিপর্যয়ের মুখে পরছে। সেই রিপোর্ট থেকে জানা যায় ‘মিকা’ নামের একটি খনিজ পদার্থের নাম। যা বিশ্ববিখ্যাত সব প্রসাধনী সামগ্রী উৎপাদকারী প্রতিষ্ঠানই তাদের পণ্যে ব্যবহার করে থাকে। আর এই খনিজ পদার্থটি সবচেয়ে বেশি উত্তোলিত হয় দক্ষিন-পূর্ব এশিয়ার দেশ ভারতে।

    মিকা উত্তোলনের জন্য গোটা ভারতেই বিপুল সংখ্যক শিশু শ্রমিক ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ড্যানওয়াচ নামের একটি সংস্থা জানায়, ভারতের পূর্বের রাজ্য ঝাড়খন্ড এবং বিহারে ‘মিকা’ উত্তোলনের কাজে শিশুদের ব্যবহার করা হয়। তারা যে খনিজ পদার্থ উত্তোলন করে তা বিশ্বের মোট ১২টি উল্লেখযোগ্য রূপচর্চা সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে যায়। লরেল এবং ইসটে লাওডারের মতো নামি প্রতিষ্ঠানও ভারত থেকে মিকা কেনে।

    সংস্থাটির কর্মকর্তা লুইস ভোলার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, অবৈধভাবে মিকা উত্তোলনের কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে। শিশুশ্রম ভারতের জন্য এখনও বিশাল সমস্যা। অধিকাংশ প্রতিষ্ঠানই তাদের ভোক্তাদের জানায় না যে তারা ঠিক কি কি পদার্থ ব্যবহার করছে তাদের পণ্যে এবং তা কোথা থেকে আসছে।’তাহলে স্পষ্টতই দেখা যাচ্ছে প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠান সজ্ঞানেই মানুষের শরীরে একটি ক্ষতিকর পদার্থ প্রবেশ করাচ্ছে, বিনিময়ে তারা লুটে নিচ্ছে বিশাল অংকের মুনাফা।

    ঝাড়খন্ডের কোদেরমা খনিটি একটি পরিত্যাক্ত খনি। প্রায় দুই দশক আগেই এই খনিটিকে পরিত্যাক্ত ঘোষণা করেছিল ভারত সরকার। কিন্তু পরিত্যাক্ত ঘোষণা করার পরেও একদল ব্যবসায়ি মুনাফার আশায় গোপনে শিশুদের দিয়ে ওই পরিত্যাক্ত খনি থেকে মিকা সংগ্রহের কাজ করাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমটির অনুসন্ধানী দলের সঙ্গে এরকম একজন শিশু শ্রমিক অজয় দাসের (৫) সঙ্গে কথা হয়। অজয় একটি চিকন গর্তের ভেতর নিজের শরীর ঢুকিয়ে এক হাতে হাতুড়ি ও অন্য হাতে গ্যাস কাটার দিয়ে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে। সপ্তাহে ছয়দিন প্রায় দশঘণ্টা করে কাজ করতে হয় তাকে। পাথর থেকে মিকা বের করার সময় যে গ্যাসের সৃষ্টি হয় তা ক্রমশ অজয়ের ফুসফুসকে আক্রান্ত করে ফেলেছে। কথা বলার সময় ক্রমশ শুকনো কাশি দিচ্ছিল সে। তারপরেও সপ্তাহের শেষে পারিশ্রমিক হিসেব বিশ রুপি পেয়েই সে অনেক খুশি। কারণ অজয়ের পক্ষে জানা সম্ভব হয়নি, সে যে কাজটি করছে তা উন্নত বিশ্বের অনেক মানুষই অনেক টাকা পারিশ্রমিক স্বত্ত্বেও করতে চাইবে না। কারণ এই পেশায় স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বেশি।

    ঝাড়খন্ডের চরকি খনি পার্শ্ববর্তী স্কুল শিক্ষক রমলাখান পাসওয়ান বলেন, ‘এই খনিগুলো দুই দশক আগেই বন্ধ করে দেয়া হয়েছিল। আর তখন থেকেই পার্শ্ববর্তী অঞ্চলের গরীব জনগোষ্ঠি এই খনিগুলো থেকে বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলনের কাজ করে। কারণ এখানে তাদের সংসার চালানোর মতো অন্য কোনো কাজ নেই বললেই চলে। আর এই কাজ করতে গিয়ে প্রায়শই অনেকে মারা যায়। এমনও হয় যে বাবা-মার সঙ্গে বাচ্চা খনিতে কাজ করতে এসেছে কিন্তু খনির মধ্যে আটকা পরে শিশুটি মারা গেছে। শুধু তাই নয়, যে শিশুরা এই খনিগুলোতে কাজ করে তারা প্রায় সবাই বিভিন্ন রোগে আক্রান্ত। ’

    প্রায় পাঁচ বছর আগে মিনার কারুর(২৫) স্ত্রী খনিতে কাজ করার সময় মারা যায়। কিন্তু এতোকিছুর পরেও খনিতেই কাজ করতে হয় মিনারকে। এছাড়া অন্য কোনো উপায় তার জানা নেই জীবিকা নির্বাহের জন্য।

    ফেসপ্যাক, মাশকারা, আইলাইনার, লিপস্টিক এবং নেইলপলিশ তৈরিতে ব্যবহৃত হয় মিকা। মূলত রাসায়ানিক উপাদানে তৈরি প্রসাধন সামগ্রীতে মানবদেহে বিভিন্ন রোগের (ক্যান্সার) সৃষ্টি হওয়ার কারণে প্রাকৃতিক উপাদানের চাহিদা বেড়ে যায়। যে কারণে মিকার চাহিদাও বাড়ে। ভারতের খনি কর্তৃপক্ষের মতে, ভারত প্রতিবছর ১৫ হাজার টন মিকা উৎপাদন করে। কিন্তু আশ্চর্যজনকভাবে ২০১১-১২ সালের দিকে ভারত এক লাখ ত্রিশ হাজার টন মিকা রপ্তানি করেছে। আর এর পুরোটাই যে অবৈধভাবে উত্তোলিত মিকা তা বলার অপেক্ষা রাখে না।

    ভারতের উত্তোলিত মিকার সবচেয়ে বড় বাজার চীন। মূলত চীন থেকেই মিকা পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের নামকরা প্রতিষ্ঠানে যায়। পরিবেশের কথা চিন্তা করে দুই শতাব্দী আগেই খনি থেকে মিকা উত্তোলন বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। কিন্তু উন্নত বিশ্বের চাহিদা এবং মুনাফার কারণে মিকা উত্তোলন পুরোপুরি বন্ধ করতে পারেনি ভারত।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট আরো ৬ বাংলাদেশি হাজীর মৃত্যু
    পরের কন্টেন্ট নকিয়াকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা মাইক্রোসফটের

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    এআই কি আপনার চাকরি কেড়ে নেবে?

    বিবিধ

    মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত : কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন পাবে নিহত কর্মীর পরিবার

    বিবিধ

    অভিনয় ও নির্মাণশৈলীতে নিজস্ব পরিচয় গড়ছেন রানা সিকদার

    বিবিধ

    কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

    বিবিধ

    কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯ জন

    বিবিধ

    খালুকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, শিক্ষক বরখাস্ত

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...