Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » জলবায়ু পরিবর্তন বনাম খাদ্য নিরাপত্তার ঝুঁকি
    মজার খবর August 6, 2023Updated:May 9, 2025

    জলবায়ু পরিবর্তন বনাম খাদ্য নিরাপত্তার ঝুঁকি

    মজার খবর August 6, 2023Updated:May 9, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    Food Security in Bangladesh
    বার্তাবাংলা ডেস্ক »

    জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে খাদ্য নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় আবাদি জমির পরিমাণ দিনকে দিন কমছে। কমছে খাদ্য উৎপাদনের হারও। সেই সঙ্গে মাছসহ পশু-পাখি হাঁস-মুরগির উৎপাদনও ব্যাহত হওয়ায় আমিষের অপ্রতুলতায় ভুগছে মানুষজন।

    বিষয়সূচি
    1. জলবায়ু পরিবর্তন বনাম খাদ্য নিরাপত্তার ঝুঁকি
      1. ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান
        1. আইপিসি’র রিপোর্ট
      2. কৃষিবিজ্ঞানীরা যা বলছেন
      3. বিশ্বব্যাংকের প্রতিবেদন
    2. বাংলাদেশ খাদ্য নিরাপত্তা
      1. কৃষিবিদের বক্তব্য
      2. মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের রিপোর্ট
    3. পরিশেষ

    জলবায়ু পরিবর্তন বনাম খাদ্য নিরাপত্তার ঝুঁকি

    বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ এমনিতেই পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। দেশে শতকরা ১ দশমিক ৪১ হারে জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে ১ শতাংশ হারে আবাদি জমি কমছে। এর ফলে খাদ্যসংকট বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কৃষির জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান

    বিশ্ব জলবায়ু সংক্রান্ত ঝুঁকি ২০০৬-এর মূল্যায়নে ১০টি দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্পূর্ণ প্রতিহত করতে না পারলেও বিভিন্ন প্রযুক্তি ও কৌশল অবলম্বন করে পরিবর্তিত জলবায়ুতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

    আইপিসি’র রিপোর্ট

    ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসি) এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে গড় বার্ষিক তাপমাত্রা গত ১৪ বছরে মে মাসে ১ ডিগ্রি সেলসিয়াস এবং নভেম্বর মাসে শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এছাড়া মাটির লবণাক্ততা ৮ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে বৃদ্ধি পেয়েছে।

    সেই সঙ্গে গড় বৃষ্টিপাতও বৃদ্ধি পেয়েছে। পরপর বন্যা হয়েছে ২০০২, ২০০৩, ২০০৪ এবং ২০০৭ সালে। বেড়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যাও। গ্রীষ্মকালে সমুদ্রের লোনা পানি দেশের অভ্যন্তরে প্রায় ১০০ কিমি পর্যন্ত নদীতে ঢুকছে। এসব কারণে ফসলের উৎপাদন কমছে, কমছে মৎস্য উৎপাদনও।

    কৃষিবিজ্ঞানীরা যা বলছেন

    কৃষিবিজ্ঞানীরা বলছেন, বীজের অঙ্কুরোদ্গম, গাছের দৈহিক বৃদ্ধি, পরাগায়ণ, ফুল ধরা, ফল ধরা ও ফসল পরিপক্ব হওয়া পর্যন্ত প্রতিটি পর্যায় সুষ্ঠুভাবে সম্পন্ন হতে সুনির্দিষ্ট তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও সূর্যালোক প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে এর হেরফের হওয়ায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।

    এ প্রসঙ্গে জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের দেশে বিভিন্ন ঋতুতে যে অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে তা মোকাবেলা করা। কারণ, দেখা যাচ্ছে শীতকালে বৃষ্টি হচ্ছে। আবার বর্ষাকালে বৃষ্টি না হয়ে গরমের প্রভাব দেখা যাচ্ছে। আর এর সবচেয়ে বেশী নেতিবাচক প্রভাব পড়ছে উপকূলীয় ও চর এলাকায়। এসব কারণে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় খাদ্য নিরাপত্তার ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

    বিশ্বব্যাংকের প্রতিবেদন

    বিশ্বব্যাংকের ২০০১ সালের প্রতিবেদন অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বরফ গলে যাওয়ায় বঙ্গোপসাগরের উচ্চতা বছরে ৩ মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের ১ মিটার উচ্চতা বৃদ্ধিতে দেশের দক্ষিণাঞ্চলের বিশাল অংশ পানির নিচে তলিয়ে যাবে যা বাংলাদেশের মোট আয়তনের ১৫ দশমিক ৮ শতাংশ। এতে ২২ হাজার ৮৮৯ বর্গকিলোমিটার কৃষিজমি তলিয়ে যাবে। ধানের উৎপাদন কমবে প্রায় ৩০ শতাংশ।

    এভাবে কৃষিজমি তলিয়ে গেলে, ধানের উৎপাদন কমলে খাদ্য নিরাপত্তা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। খাদ্য নিরাত্তার ঝুঁকি কমাতে জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবনের তাগিদ দিয়েছেন তারা।

    বাংলাদেশ খাদ্য নিরাপত্তা

    জানা গেছে, বাংলাদেশে ১৯৯৮-’৯৯ সালে গমের আবাদি জমির পরিমাণ ছিলো ৮ দশমিক ৮২ লাখ হেক্টর। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে গমের আবাদের পরিমাণ মাত্র ৭-৮ বছরের ব্যবধানে কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৭ লাখ হেক্টরে। একই অবস্থা অন্যান্য ফসলের ক্ষেত্রেও। ছোলা, মসুর, মুগসহ বিভিন্ন ডালে পরাগায়ণের সময় তাপমাত্রা, আর্র্দ্রতা ও কুয়াশার তারতম্য হচ্ছে বলে ফলন কম হচ্ছে।

    এ জন্য এসব ফসল চাষ করা ছেড়ে দিচ্ছেন কৃষকরা। বোরো ধানের ফুল আসা পর্যায়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে ধানে চিটা হয়। দানা গঠনের সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ফলন কম হয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তবে তাই ঘটছে।

    কৃষিবিদের বক্তব্য

    এ প্রসঙ্গে কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ বলেন, জলবায়ু পরিবর্তনের ফসল উৎপাদন এমনকি মাছের প্রজননের ওপরও ব্যাপক প্রভাব পড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে মাছের প্রজননের সময় বৃষ্টিপাত না হওয়ায় মাছের ডিম মাছের পেটে শুকিয়ে প্রজনন ব্যাহত হয়েছে।

    ফলে অনেক মাছের জার্ম বিলুপ্ত হয়েছে। পানির তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস হলে প্রজনন করতে পারে না। হালদা নদীতে তাপমাত্রা ২৬-৩০ ডিগ্রি হলে রুই ডিম ছাড়ে। তাপমাত্রা বাড়ায় ডিমের বাড়ায় ডিমের উৎপাদন ৩ হাজার কেজি থেকে কমে মাত্র ২০ কেজিতে দাঁড়িয়েছে।

    মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের রিপোর্ট

    অন্যদিকে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের রিপোর্টে বলা হয়েছে, বৃষ্টিপাত কম হওয়ায় ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১৭ লাখ হেক্টর জমি নতুন করে লবণাক্ত হয়েছে। লবণাক্ত হওয়ার এ পরিমাণ মোট জমির শতকরা ২০ দশমিক ৪ ভাগ।

    তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রতি বছর ৩০-৪০ লাখ হেক্টর জমি খরায় আক্রান্ত হয়। আর খরার কারণে ফসল, পশু, হাঁস-মুরগি ও মাছের উৎপাদন ব্যাহত হয়ে চরম ঝুঁকির মধ্যে পড়ছে খাদ্য নিরাপত্তা।

    পরিশেষ

    উপসংহারে বলতে চাই, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন এবং খাদ্য সুরক্ষার বিষয়টি বেশ উদ্বেগজনক। কারণ বহুল জনসংখ্যার একটি দেশ বাংলাদেশ। তাই উদ্বেগও বেশি। একদিকে জলবায়ুর পরিবর্তন অন্যদিকে ক্রমবর্ধমান সমুদ্রের স্তর পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের কৃষিখাত প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি।

    খাদ্য সংকট এড়াতে টেকসই কৃষি বাস্তবায়ন জরুর। পরিবর্তিত জলবায়ুর মুখে খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় সম্প্রদায়ের একটি সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট গ্রাফিক্স ডিজাইন শেখার সম্পূর্ণ দিকনির্দেশনা
    পরের কন্টেন্ট windows 8.1 activator txt ➤ 5 Easy Methods ✓ Activate Windows 8.1 Pro Build 9600

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    মজার খবর

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    মজার খবর

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    টিপ্স-ট্রিক্স

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    মজার খবর

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    মজার খবর

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    মজার খবর

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    একটি মন্তব্য দেখুন

    1 Comment

    1. Pingback: কৃষির ওপর জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব » Leading News Portal : BartaBangla.com

    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 20, 2026

    বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি

    April 19, 2026

    স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...