Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » অভিবাসীকর্মী রানুর পাশে কি কেউ দাঁড়াবে না?
    বিবিধ August 29, 2013

    অভিবাসীকর্মী রানুর পাশে কি কেউ দাঁড়াবে না?

    বিবিধ August 29, 20136 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    BMFবার্তাবাংলা রিপোর্ট :: অভাবের সংসারে জন্ম। শুধু কষ্টই যেন তার জীবনসঙ্গী। কখনও অনুভব করতে পারেনি সুখ কী? কষ্টের সংসারের রং পাল্টানোর স্বপ্ন নিয়ে গার্মেন্টসে এক মনে কাজ করে যায় রানু। কিন্তু কষ্ট লাঘবের কোন উপায় খুঁজে পায়না। তাই সামান্য জমি বিক্রির টাকা এবং গার্মেন্টসে কাজ করে নিজের জমানো শেষ সম্বলটুকুর বিনিময়ে বাংলাদেশ থেকে লেবাননের উদ্দেশে পাড়ি জমান মিরপুর বাউনিয়াবাঁধ এলাকার রানু আক্তার। মনের গহীনে জমানো একরাশ রঙিন স্বপ্ন। সে জানতো যে, লেবাননে গিয়ে তাকে নার্সিং-এর কাজ করতে হবে এবং ভাল বেতন পাবে। কিন্তু লেবানন বিমান বন্দর থেকেই শু হয় তার ভোগান্তি বিমান বন্দরে পাঁচ ঘণ্টা বসে থাকার পর তাকে নিতে আসে লেবাননের এজেন্ট। ওখান থেকেই ফিকে হতে শুরু করে তার স্বপ্নগুলো। আর এ স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে যায় তার থাকার জায়গায় গিয়ে। সেখান থেকেই সে জানতে পারে তাকে বাসা-বাড়িতে কাজ করার জন্য পাঠানো হয়েছে। এটা মেনে নিতে কষ্ট হলেও অন্য উপায় না থাকায় বাসা-বাড়ির কাজ শুরু করে রানু। ধোয়া-মোছার কাজের পাশাপাশি প্রায়শই অনৈতিক কাজের প্রস্তুাব আসতে থাকে। তাদের সেই অনৈতিক প্রস্তাবে সাড়া না দেয়ার ফলে রানুর ভাগ্যে নেমে আসে চরম দুর্ভোগ। প্রতিনিয়ত শিকার হতে হয় অমানবিক নির্যাতনের। বিদেশে অসহায় রানু নির্যাতন সহ্য করতে না পেরে বাংলাদেশে মায়ের কাছে ফোন করে কান্নাকাটি করতে থাকে। লোক মাধ্যমে জানতে পেরে রানুর মা দ্বারস্থ হন বাংলাদেশি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা জয়নাল আবেদীন জয় এর সাথে। ফোনে রানুকে বিভিন্ন শান্তনা দিয়ে জয়নাল আবেদীন জয় বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং মাননীয় সরকাররের পররাষ্ট্র মন্ত্রী দিপু মুনির সাথে ২৫/০৩/২০০৯ইং সাাত করে নির্যাতনের শিকার রানুকে দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানান। এছাড়া লেবাননে রানুর নিরাপত্তা নিশ্চিত করণের জন্য সর্বাত্মক চেষ্টা চালায় জয়নাল আবেদীন জয়। অবশেষে অসহায় রানু বাংলাদেশে ফিরে আসে গত ১৭ই,মে,২০০৯ইং সরেজমিনে রানুর সাথে কথা বলে জানা যায় নির্যাতিত হওয়ার সমস্ত ঘটনা। জন্মের আগেই বাবা হারানো রানুর মা তার দুই মেয়েকে নিয়ে বসতি গড়েন মিরপুর বাউনিয়া বাঁধের বস্তি এলাকায়। টানাটানির সংসারে গার্মেন্টস কর্মী রানুর মা সরকার থেকে বাস করার জন্য একটুকরো জমি বরাদ্দ পেয়েছিলেন। বয়স হয়ে যাওয়ায় জমি নিয়ে যাতে মেয়েদের মধ্যে কোন বিরোধের সৃষ্টি না হয় এবং ঋণ ঝামেলা থেকে মুক্তির জন্য সেই জমিটুকু বিক্রি করে টাকা দুই মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। জমি বিক্রির দিন রানুর কান্নাকাটিতে সমবেদনা জানাতে আসা অনেকের মধ্যে ছিলেন প্রতিবেশী জামসিদা। সে রানুকে সাহস যোগায়। এরকম আরো অনেক বাড়ি করার সামর্থ্য রানুর হবে বলে সাত্ত্বনা দেয়। এভাবে আর বাড়ি হারানোর শোকে কান্নাকাটি করতে হবে না। রানুর কাছে বাড়ি বিক্রির টাকা আছে এটা জানতে পেরে রানুকে বিদেশ যাওয়ার টোপ ফেলে জামসিদা। রানুকে লোভ দেখিয়ে বলে তোকে এক লাখ টাকার বিনিময়ে মরিশাসে পাঠিয়ে দিলে তোর আর কোন অভাব থাকবে না। কিন্তু রানু মেয়ে মানুষ হিসেবে বিদেশ যাওয়ার জন্য রাজি না হলেও জামসিদা প্রতিনিয়ত রানুকে ফুসলাতে থাকে। প্রতিনিয়ত বোঝায় যে, ওখানে গিয়ে ভাল কাজ করবি, টাকা কামাবি, সুন্দরভাবে চলতে পারবি। এক সময় জামসিদার ফাঁদে পা দেন রানু। পরিবারের সবাইকে রাজি করিয়ে ফেলেন। এর মধ্যে জামসিদা রানুর সাথে পরিচয় করিয়ে দেয় টঙ্গীর দত্তপাড়ার হাজী মোঃ মকবুল হোসেনের সাথে। রানুর বিদেশ যাওয়ার সমস্ত প্রসেসিং তিনিই করবেন বলে রানুকে জানায় জামসিদা। রানুর পরিবার থেকে বিদেশ গিয়ে রানু কি কাজ করবে জানতে চাইলে নার্সের কাজ করতে হবে বলে জানায় মকবুল হোসেন। তা না হলে মাছের প্যাকেটের গায়ে লেভেল বসানোর কাজ করতে হবে।  নার্সিং-এর কোন ট্রেনিং নেই জানিয়ে রানু মাছের গায়ে লেভেল বসানোর কাজ করতে আগ্রহী জানালে মকবুল মিয়া সেটাই হবে বলে সায় দেয়।

    ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে দু’ একদিনের মধ্যে মরিশাস পাঠানো হবে জানিয়ে দ্রুত পাসপোর্ট এবং মেডিকেল করানোর জন্য দশ হাজার টাকা নেয় এবং একদিনের মধ্যেই এসব কাজ সম্পূর্ণ করে ফেলে। মার্চ মাসে হঠাৎ একদিন কালকের মধ্যেই নব্বই হাজার টাকা দিতে হবে তা না হলে মরিশাসে যেতে অনেক দেরি হবে বলে টাকার জন্য চাপ প্রয়োগ করে। টাকা নিয়ে ২মাস ১৫দিনের মধ্যে মরিশাসে পাঠানোর নিশ্চয়তা দেন মকবুল হোসেন। কিন্তু এর কিছুদিন পর তিনি রানুকে জানান যে, মরিশাসে আপাতত কোনো লোক নিচ্ছেনা তাই তাকে লেবানন পাঠানো হবে। লেবানন মরিশাসের চেয়ে অনেক ভালো দেশ। ওখানে আয়ের সুযোগ আরও বেশি বলেও জানান তিনি  মকবুল হোসেনের বেঁধে দেয়া সময় শেষ হয়ে গেলেও রানুর বিদেশ যাওয়া হয়না। আজ না কাল, আবার কখনো আগামী মাস এভাবে সময় পেণ করতে করতে প্রায় ৯ মাস পর ভাগ্যের শিকে ছিঁড়ে রানুর। ২০০৮ সালের ৩১ ডিসেম্বর লেবাননের উদ্দেশে বাংলাদেশ থেকে রওয়ানা হন রানু। দুবাইয়ে দু’দিন যাত্রা বিরতির পর চলতি বছরের ৩ জানুয়ারি লেবাননে পৌঁছান রানু। লেবাননে নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন রানু। ওখানকার বাসার মালিকের কথা না মানায় তার শরীরে ইলেকট্রিক শক দেয়া হয়। মাঝে মাঝে চাবুক দিয়ে পেটানো হতো। আবার কখনও কখনও খুব ভাল ব্যবহার করে তাদের কথা মেনে চলার অনুরোধ করা হতো তাদের কথা মত চললে টাকা পয়সার কোন সমস্যা হবেনা, সে যা চাইবে তাই দেয়া হবে। কিন্তু রানু ছিলেন চিরায়ত বাঙালি নারীর প্রতীক  মরে গেলেও তিনি তার সতীত্ব নষ্ট হতে দেবেন না এই পণ করেছিলেন। প্রতিদিন এভাবে নির্যাতনের শিকার রানু শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতেন এই দোযখ থেকে মুক্তি পাওয়ার জন্য। রানু লেবানন থেকে লুকিয়ে মালিকের অগোচরে বাংলাদেশে ফোন করতেন। সেভাবেই একদিন হাজী মকবুল হোসেনকে ফোন করে তাকে এই বিপদ থেকে উদ্ধার করার কথা বললে মকবুল তাকে আশাব্যঞ্জক কোন কথা না শুনিয়ে বলে, আমার কাজ ছিল তোকে লেবানন পাঠানো। সেখানে কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় নয়। অন্য আরেক দিন ফোন করে রানু কান্নাকাটি করলে সে শাসিয়ে বলে তোর মায়ের তো অনেক টাকা। আমাকে পাঁচ লাখ টাকা দিলে আমি তোকে উদ্ধার করব। এদিকে মকবুল হোসেনের সাথে পরিচয় করিয়ে দেয়া তাদের প্রতিবেশী জামসিদার সাথে রানুর পরিবার থেকে বারবার যোগাযোগ করা হলে সে জানায় আমার সাথে কথা বলে লাভ নেই। যা বলার মকবুলের কাছে গিয়ে বল। কিন্তু রানুকে ফিরিয়ে আনার জন্য মকবুলকে বারবার বলার পরও সে কোন পদপে নেয়নি। উল্টো নানাভাবে শাসিয়েছে  জামসিদাকে দিয়ে সাদা কাগজে স্বার নেয়ার চেষ্টা চালায়। এভাবে প্রতিনিয়ত বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতারিত, নির্যাতিত হতে থাকা মানুষ গুলো কবে মুক্তি পাবে এসব প্রতারক চক্রের হাত থেকে? অবশেষে ইমা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান, জয়নাল আবেদীন জয় -এর সার্বিক সহযোগীতায় ১৭ই মে,২০০৮ইং সালে অসুস্থ্য অবস্থায় রানু আক্তাকে জীবিত দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
    ২২ই ফেব্রুয়ারী,২০১২ইং প্রবাসী কল্যাণ ব্যাংকের সহযোগীতার জন্য ‘বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন’ (বিএমএফ) -এর চেয়ারম্যান, জয়নাল আবেদীন জয় পূর্ণবাসন লোনের জন্য অনেক চেষ্টা করার পর ব্যাংক থেকে জানিয়ে দেয় জমির দলিলের খারিজসহ কাগজপত্রাদী ব্যাংকে জমা দেওয়ার জন্য। কিন্তু হায়! হতভাগ্য রানু আক্তারের কোন জমি নেয়, কোথা থেকে জমির কাগজ দিবে সে! অবশেষে ব্যাংকের সহযোগীতা না পেয়ে দিশে হারা রানু পাশে কেউ দাঁড়ালোনা। নারী অভিবাসীকর্মী রানু আক্তারের দূর্বিসহ অবস্থা বিবেচনা করে; ‘বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন’ (বিএমএফ) এর চেয়ারম্যান, জয়নাল আবেদীন জয় ছিট-কাপড়ের ক্ষুদ্র ব্যবসায় ১০,০০০/-(দশ হাজার) টাকা দিয়ে সহযোগীতা করে। কিছু দিন পর অসুস্থ স্বামীর কিডনী নষ্ট হয়ে যাওয়ার খবর পেয়ে রানু আবারও ‘বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন’ (বিএমএফ) -এর সহযোগীতা কামনা করে। কিন্তু অভিবাসী কর্মীদের ডনেশনকৃত অর্থে ‘বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন’ (বিএমএফ) অভিবাসী কর্মীদের ন্যায্য অধিকার রক্ষার্থে বিভিন্ন সেবা দিয়ে আসছে ২০১০ইং সাল হইতে। শেষ পর্যন্ত বিএমএফ’ এর সহায়তায় সামান্য কিছু টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করছিল রানু। ২-৪ বছরের দুই মেয়ে, অসুস্থ্য স্বামীকে নিয়ে দিশেহারা রানু আজ ২৮ই আগষ্ট,২০১৩ইং সকাল ১০:০০ঘটিকায় চিরদিনের জন্য বেঁচে থাকার একমাত্র সম্বল স্বামী সেলিম’কে হারালো। দাফনের খরচ জোগাড় করতে দুই মেয়েকে নিয়ে রানু ‘বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন’ (বিএমএফ) অফিসে ছুঁটে এসে কাঁন্নায় ভেঙ্গে পড়েন।
    ‘বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন’ (বিএমএফ)-এর চেয়ারম্যান, জয়নাল আবেদীন জয়, হতভাগ্য নারী অভিবাসীকর্মী রানু আক্তারের মৃত: স্বামীর দাফন কাজ সম্পূর্ন করার খরচ এবং দুই মেয়ের ভরণ-পোষনের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানের কাছে আবেদন, আসুন! সবাই মিলে নারী অভিবাসীকর্মী রানু আক্তারের পাশে দাঁড়ায়।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট শান্তিতে নোবেলবিজয়ী প্রফেসর ইউনূস ও বাংলাদেশ
    পরের কন্টেন্ট বাংলাদেশ থেকে অধিক সংখ্যক জনশক্তি আমদানীতে কাতারের শ্রমমন্ত্রীর আগ্রহ প্রকাশ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 30, 2026

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    April 28, 2026

    বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ

    April 27, 2026

    টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?

    April 24, 2026

    এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...