বার্তাবাংলা ডেস্ক :: নতুন মডেলের ডেস্কটপ পিসি মনিটর এস২২৪০টি এনেছে ডেল। ২১ দশমিক ৫ ইঞ্চি এলইডি মাল্টি টাচ ডিসপ্লেবিশিষ্ট এ মনিটরের রেজুলেশন ১০৮০ পিক্সেল। এর কনট্রাস্ট রেশিও ৩০০০:১। রয়েছে ১০ পয়েন্ট মাল্টি-টাচ ইনপুট এবং গেম খেলার জন্য এইচডিএমআই, ডিভিআই-ডি, ভিজিএ ও ইউএসবি সংযোগ। মনিটরটির সবচেয়ে বড় সুবিধা হলো এটিকে সম্পূর্ণভাবে আনুভূমিক অবস্থায় রাখা যাবে।
ঘরের আলোর তীব্রতার সঙ্গে তাল মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বলতা কমাতে-বাড়াতে এস২২৪০টিতে রয়েছে বিশেষ অ্যাম্বিয়েন্ট লাইট সেনসর। ঘণ্টায় মাত্র ২০ ওয়াট বিদ্যুত্ খরচ করে এটি। রয়েছে ভিইএসএ মাউন্টিং সুবিধা। এটি কিনতে দাম পড়বে ৩৯৯ ডলার সূত্র: ডিজিটাল ট্রেন্ডস
