Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিবিধ August 3, 2026

    ওমর সানী-মৌসুমীর বিয়ের তিন দশক : সিনেমার জগৎ থেকে কিভাবে হলেন জীবনসঙ্গী

    বিবিধ August 3, 20263 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ওমর সানী ও মৌসুমী
    ওমর সানী ও মৌসুমী
    বার্তাবাংলা ডেস্ক »

    ঘোড়ার গাড়িতে চড়ে বর যাচ্ছেন কনের কাছে। তাঁর পেছনে গাড়ির বহর। এত গাড়ি যে মহাখালী ডিওএইচএস থেকে পাঁচ তারকা শেরাটন হোটেল পর্যন্ত রাস্তায় যানজট লেগে যায়! নব্বইয়ের দশকে ঢাকার মানুষের কাছে এমন দৃশ্য ছিল রীতিমতো বিস্ময়ের। আর সেই বিয়ের বর–কনে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানী। এই জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল বিয়ের দেড় বছর পর, বিবাহোত্তর সংবর্ধনায়। তারও আগে, ১৯৯৫ সালের ৪ মার্চ, দুই পরিবারের কাছের মানুষ ও দুজনের ঘনিষ্ঠ দুজন চলচ্চিত্র পরিচালকের উপস্থিতিতে চুপিসারে বিয়ে করেছিলেন মৌসুমী ও ওমর সানি।

    ওমর সানী ও মৌসুমী
    ওমর সানী ও মৌসুমী

    ঘোড়ার গাড়িতে ওমর সানীর সঙ্গে সেদিন ছিলেন বাপ্পারাজ, অমিত হাসানসহ আরও অনেকে। আর তাঁদের পেছনে ছিল ১১৭টি গাড়ির বহর। মহাখালী ডিওএইচএস থেকে শাহবাগের শেরাটন হোটেল পর্যন্ত সেই দীর্ঘ গাড়ির লাইনে থমকে যায় রাস্তার অন্যদের গাড়ি চলাচল। ওমর সানীর মতে, তিনি যখন বিজয় সরণিতে ঘোড়ার গাড়িতে ছিলেন, তখন শেষ গাড়িটি তাঁদের মহাখালীর বাসার সামনেই দাঁড়িয়ে ছিল।

    আগস্টের ২ তারিখ, বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের তিন দশক পূর্ণ হয়েছে। তার আগে কথা প্রসঙ্গে সেদিনের সেই কথা মনে করলেন ওমর সানী। মনে করলেন তাঁদের প্রথম দেখা থেকে প্রেম-ভালোবাসা, ভালো লাগা এবং বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের সেই দিনের কথাও।

    ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মহরতেই প্রথম দেখা মৌসুমী ও ওমর সানীর। তখন ওমর সানীর একটি ছবি মুক্তি পেলেও মৌসুমীর অভিনয়জীবন মাত্র শুরু। পরে পরিচালক শেখ নজরুল ইসলাম নতুন একটি ছবির প্রস্তাব নিয়ে ওমর সানীকে সঙ্গে করে মৌসুমীদের ঢাকার মোহাম্মদপুরের বাসায় যান। সেখানেই তাঁদের প্রথম কথা। তবে সেই ছবিতে অভিনয় করতে পারেননি মৌসুমী। অন্য ছবির ব্যস্ততার কথা জানিয়ে বিনয়ের সঙ্গে না করে দেন মৌসুমী। মন খারাপ নিয়েই সেদিন ফিরেছিলেন ওমর সানী।

    ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর কয়েকজন প্রযোজকের উদ্যোগে ‘দোলা’ ছবিতে প্রথমবার জুটি বাঁধেন মৌসুমী ও ওমর সানী। সিলেটে শুটিং করতে গিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্যও হয়। কিন্তু সেই দূরত্বই একসময় পরিণত হয় ভালো লাগায়। ওমর সানী জানালেন, মৌসুমীর ব্যক্তিত্ব, তাঁর পরিবারের আন্তরিকতা এবং আচরণ তাঁকে মুগ্ধ করেছিল।

    এরপর ‘আত্ম অহংকার’ ছবির শুটিংয়ে জৈন্তাপুরে গিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিন উপলক্ষে শুটিং স্পটেই ওমর সানী তাঁর নিজের গলায় থাকা সাড়ে তিন-চার ভরি ওজনের একটি স্বর্ণের চেইন উপহার দেন মৌসুমীকে। চেইনটি সানিকে দিয়েছিলেন তাঁরই মা। সেই উপহার মৌসুমীকেও বিস্মিত করেছিল।

    ঢাকায় ফিরে একদিন ঘোমটা পরে ওমর সানীর বাসায় হাজির হন মৌসুমী। কারণ, তিনি নাকি সানীকে নিয়ে একটি দুঃস্বপ্ন দেখেছেন। এফডিসিতে যাওয়ার আগে তাঁর সঙ্গে দেখা করতে তাই এই আসা। সেই মুহূর্তে ওমর সানীর মনে হয়েছিল, তাঁদের সম্পর্ক আর শুধু সহশিল্পীর মধ্যে আটকে নেই।

    একসময় মৌসুমীকে ভালোবাসার কথা নিজের মায়ের কাছেও জানান ওমর সানী। পরে একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে অকপটে বলে ফেলেন, ‘আমি ওকে ভালোবাসি। ও আমাকে ভালোবাসে কি না জানি না।’ সাক্ষাৎকারটি পড়ে মৌসুমী অবাক হলেও ওমর সানী নিজের অবস্থান থেকে আর সরে আসেননি।

    এদিকে ওমর সানীর মা এবং মৌসুমীর নানির মধ্যে গড়ে ওঠে আন্তরিক সম্পর্ক। দুজনই চেয়েছিলেন এই সম্পর্ক বিয়েতে গড়াক। যদিও শুরুতে মৌসুমীর মা চাননি মেয়ের বিয়ে চলচ্চিত্র অঙ্গনের কারও সঙ্গে হোক। পরে তিনিও মত বদলান।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ডের বিধান স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
    পরের কন্টেন্ট ‘ছাগলকাণ্ডের’ মতিউরের বিচার শুরু

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    এআই কি আপনার চাকরি কেড়ে নেবে?

    বিবিধ

    মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত : কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন পাবে নিহত কর্মীর পরিবার

    বিবিধ

    অভিনয় ও নির্মাণশৈলীতে নিজস্ব পরিচয় গড়ছেন রানা সিকদার

    বিবিধ

    কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

    বিবিধ

    কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯ জন

    বিবিধ

    খালুকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, শিক্ষক বরখাস্ত

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...