Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত
    • প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » মিশরের এক গণকবরে শত শত মরদেহ সমাহিতের প্রমাণ ‍মিলেছে
    বিবিধ September 22, 2025

    মিশরের এক গণকবরে শত শত মরদেহ সমাহিতের প্রমাণ ‍মিলেছে

    বিবিধ September 22, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    মিশরের সিনাইয়ে গণকবর
    বার্তাবাংলা ডেস্ক »
    মিশরের সিনাইয়ে গণকবর

    মিশরের সিনাই প্রদেশে একটি গণকবর থেকে শত শত মরদেহ সমাহিত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা। প্রদেশটি দখলদার ইসরায়েলের আগ্রাসনের শিকার স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের সীমান্তঘেঁষা।

    সিনাই ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস (এসএফএইচআর) জানায়, একটি সামরিক ফাঁড়ির কাছের সমাধিস্থলে মাটির উপর ও মাত্র ৩০ সেন্টিমিটার নিচে চাপা অবস্থায় বহু মরদেহ পাওয়া গেছে।

    সংস্থাটি গত এক দশক ধরে মিশরীয় নিরাপত্তা বাহিনী ও ইসলামিক স্টেট (আইএস)-সমর্থিত সন্ত্রাসীদের সংঘাত চলাকালে নিখোঁজ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে গবেষণা চালাচ্ছিল। সেই প্রক্রিয়ায় তারা এই গণকবর আবিষ্কার করে।

    এসএফএইচআরের নির্বাহী পরিচালক আহমেদ সালেম বলেন, দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এই অনুসন্ধান ‘উত্তর সিনাইতে বলপূর্বক অন্তর্ধান এবং বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের বিরল প্রমাণ’ হিসেবে সামনে এসেছে। তার ভাষায়, এই আবিষ্কার কেবল সেনাবাহিনীর লঙ্ঘনের মাত্রাকেই তুলে ধরছে না, বরং সম্পূর্ণ দায়মুক্তির সঙ্গে বেআইনি হত্যাকাণ্ড ও গোপন দাফনের একটি পদ্ধতিগত ধারা প্রকাশ করছে।

    যদিও মিশরীয় কর্তৃপক্ষ সিনাইয়ে জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটানোর কথা অস্বীকার করে আসছে, তাদের বিরুদ্ধে ১ লাখ ৫০ হাজারেরও বেশি আদিবাসীকে উচ্ছেদ করার অভিযোগ রয়েছে। একইসঙ্গে আইএস-বিরোধী অভিযানে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করে আসছে তারা।

    এসএফএইচআরের সর্বশেষ প্রতিবেদনে আল-আরিশ শহরের দক্ষিণে একটি গণকবরের অবস্থান চিহ্নিত করা হয়েছে। সেখানে একাধিক সামরিক ঘাঁটি, বৃহৎ বালির পরিখা এবং ভারী সামরিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কবরটি মূল সড়ক থেকে মাত্র ৩৫০ মিটার দূরে হলেও, ২০১৩ থেকে ২০২২ সালের সংঘাতকালীন কঠোর অবরোধের কারণে এলাকা দীর্ঘদিন সাধারণ মানুষের চোখের আড়ালে ছিল।

    সংস্থাটি জানায়, সেনাপন্থী মিলিশিয়াদের দুই সদস্য প্রাথমিকভাবে কবরের তথ্য দিলেও পরবর্তীতে তাদের গবেষকরা সরেজমিন অনুসন্ধানে যান। ২০২৩ সালের ডিসেম্বর ও ২০২৪ সালের জানুয়ারিতে দুটি গর্ত আবিষ্কৃত হয়। এর মধ্যে একটিতে সেনা উপস্থিতির কারণে প্রবেশ করা সম্ভব হয়নি, তবে মরদেহের অবশিষ্টাংশ পৃষ্ঠ থেকে দৃশ্যমান ছিল। অন্য গর্তে খনন করলে আরও মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অতীতে বন্যার কারণে মরদেহগুলো উপরে চলে আসে।

    এসএফএইচআরের শেয়ার করা ভিডিওতে মরদেহ ও অস্থি স্পষ্টভাবে দেখা যায়। ফরেনসিক আর্কিটেকচার নামের লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা স্যাটেলাইট চিত্র ও ছবি বিশ্লেষণ করে অন্তত ৩৬টি খুলি শনাক্ত করেছে। তবে এসএফএইচআরের গবেষকদের হিসাব মতে সেখানে ৩০০’র বেশি মরদেহ থাকতে পারে।

    এসএফএইচআরের এক সদস্য বলেন, ‘এত মরদেহ একসঙ্গে দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। হয়তো এরা একসময় আমাদের পাশেই হাঁটত, এখন তারা কঙ্কাল হয়ে মাটির নিচে পড়ে আছে। দৃশ্যটি ছিল ভয়াবহ।’

    গবেষকরা জানান, মরদেহগুলো স্থানীয় রীতিনীতি মানা ছাড়াই অগোছালোভাবে দাফন করা হয়েছে। অনেকে হত্যার সময়কার পোশাকেই ছিলেন। কয়েকজনের চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কবরস্থানে কোনো সামরিক পোশাক বা সরঞ্জামের চিহ্ন পাওয়া যায়নি।

    প্রাথমিক তথ্যদাতাদের মতে, এখানে আটক হওয়ার পরপরই নিহতদের পাশাপাশি দীর্ঘদিন ধরে আটক থাকা ব্যক্তিদেরও কবর দেওয়া হয়েছে। তারা সবাই সন্ত্রাসী ছিলেন না, তবে সহযোগিতার সন্দেহে প্রমাণ ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

    আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি নিজ চোখে দেখেছেন ১৫ জনকে হত্যা করা হয় এবং সৈন্যরা তাদের মরদেহের পাশে অস্ত্র রেখে পরদিন দাবি করে যে সংঘর্ষে ১৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

    ২০১৬ সালে স্বামী ও ভাইদের গ্রেপ্তার হওয়া এক নারী জানান, নয় বছর পার হলেও পরিবারের সদস্যদের খোঁজ পাননি। তিনি বলেন, ‘আমরা ভয়ের মধ্যে বাস করছি। নয় বছর ধরে কোনো খবর পাইনি। সামরিক বাহিনীর বিবৃতিতে যখন নিখোঁজদের ছবি দেখতে পাই, তখন আতঙ্কে থাকি।’

    তিনি আরও বলেন, পরিবারটি সাধারণ বেসামরিক। পুরুষ সদস্যরা হয় গ্রেপ্তার হয়েছেন বা পালিয়ে গেছেন। জীবিকার জন্য নারীরা রুটি বেক করে বিক্রি করেন। তার একটি ছেলে আছে, যার জন্ম হয় স্বামীর গ্রেপ্তারের সময়। তিনি আরও এক ভাইয়ের মেয়ের দেখাশোনা করছেন, কারণ তার মা মারা গিয়েছিলেন বাবার গ্রেপ্তারের আগে।

    অশ্রুসিক্ত কণ্ঠে ওই নারী বলেন, ‘আমার ছেলে কেবল তার বাবার ছবি চেনে। এটা হৃদয়বিদারক। গত নয় বছরে এমন একটি রাতও যায়নি যেদিন আমি কান্না ছাড়া ঘুমাতে পেরেছি।’

    Advertisement for African All Media List
    গণকবর প্রমাণ মরদেহ মানবাধিকার কর্মী মিশর সমাহিত সিনাই প্রদেশ
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব
    পরের কন্টেন্ট জি সিরিজে সুমনের “জুক বক্স”

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 11, 2026

    গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত

    May 9, 2026

    প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 

    May 5, 2026

    বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 

    May 4, 2026

    শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...