Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » মেক্সিকোতে মাংসখেকো পরজীবীর ভয়াবহ বিস্তার
    বিশ্বজুড়ে August 28, 2025

    মেক্সিকোতে মাংসখেকো পরজীবীর ভয়াবহ বিস্তার

    বিশ্বজুড়ে August 28, 20252 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    মাংসখেকো পরজীবী
    বার্তাবাংলা ডেস্ক »
    মাংসখেকো পরজীবী

    মেক্সিকোতে প্রাণী ও গবাদিপশুর শরীরে মাংসখেকো পরজীবীর সংক্রমণ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মেক্সিকোর সরকারি তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট পর্যন্ত দেশটিতে মোট ৫ হাজার ৮৬টি সংক্রমণ শনাক্ত হয়েছে; যা জুলাইয়ের তুলনায় ৫৩ শতাংশ বেশি। বুধবার মেক্সিকোর সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশটিতে প্রাণী ও পশুর শরীরে পরজীবী সংক্রমণের সক্রিয় ঘটনা রয়েছে ৬৪৯টি।

    দেশটির গবাদি পশু সংরক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা ইস্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নীল উইলকিন্স বলেছেন, গবাদিপশু ও অন্যান্য প্রাণীর শরীরে মাংসখেকো পরজীবীর সংক্রমণ বেড়ে যাওয়ার এই ঘটনা একেবারেই উদ্বেগজনক। এক মাসের ব্যবধানে সংক্রমণ ৫০ শতাংশ বেড়ে যাওয়ার ঘটনায় পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আনা যায়নি সেটি পরিষ্কার।

    দেশটিতে মাংসখেকো পরজীবীর বেশিরভাগ সংক্রমণ গরুর মধ্যে শনাক্ত হলেও কুকুর, ঘোড়া ও ভেড়ার মধ্যেও এর অস্তিত্ব পাওয়া গেছে। এই পরজীবী উষ্ণ রক্তের প্রাণীর শরীরের মাংস খেয়ে ফেলে। একই সঙ্গে গোচারণভূমি ধ্বংস ও বন্যপ্রাণীর জন্যও হুমকিও তৈরি করতে পারে এই পরজীবী।

    এর আগে, ২০২৩ সালে মধ্য-আমেরিকায় প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ধীরে ধীরে মেক্সিকোর দিকে ছড়িয়ে পড়তে শুরু করে স্ক্রুওয়ার্ম নামের এক ধরনের মাংসখেকো পরজীবী কৃমিকীট। যুক্তরাষ্ট্রেও ইতোমধ্যে এই পরজীবীর সংক্রমণ শনাক্ত হয়েছে।

    মার্কিন খামারিরা এ নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ গবাদি পশু উৎপাদনকারী রাজ্য টেক্সাসে এই পরজীবীর সংক্রমণ ছড়িয়ে পড়লে ক্ষতির পরিমাণ ১ দশমিক ৮ বিলিয়ন ডলার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার খামারিরা।

    স্ত্রী স্ক্রুওয়ার্ম মাছি উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে শত শত ডিম পাড়ে। ডিম ফুটে লার্ভা বের হওয়ার পর তা ধারালো মুখ দিয়ে তাজা মাংস খেতে শুরু করে। এতে প্রাণী ও পশুর শরীরে বড় ধরনের ক্ষত তৈরি হয় এবং চিকিৎসা না পেলে শেষ পর্যন্ত আক্রান্ত প্রাণী মারা যায়।

    এর আগে, গত রোববার রয়টার্সের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মানবশরীরে এই পরজীবী শনাক্ত হয়েছে বলে জানায়।

    মেরিল্যান্ড রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি মধ্য-আমেরিকার দেশ এল সালভাদর ভ্রমণ করেছিলেন, সেখানেই এই মাংসখেকো পরজীবীতে আক্রান্ত হন তিনি।

    দেশটির রোগ নিয়ন্ত্রক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) কয়েক সপ্তাহ আগে এই পরজীবীতে আক্রান্ত আরও এক রোগীকে শনাক্ত করেছে। তিনিও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা। মধ্য আমেরিকা অঞ্চলের অপর দেশ গুয়েতেমালায় ভ্রমণে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি। সিডিসি গত ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে মানবশরীরে এই পরজীবীর সংক্রমণের বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করে।

    যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ বলেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে মেক্সিকোতে একটি প্রতিনিধি দল পাঠাবে ওয়াশিংটন। মেক্সিকো এই পরজীবীর উত্তরে ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কি না, তা যাচাই-বাছাই করবে মার্কিন ওই প্রতিনিধি দল।

    সূত্র: রয়টার্স, এএফপি।

    Advertisement for African All Media List
    গবাদিপশু পরজীবী প্রাণী বিস্তার মাংসখেকো মেক্সিকো সংক্রমণ
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট আমেরিকার ভিসা প্রত্যাশীদের জন্য ঢাকাস্থ দূতাবাসের বার্তা
    পরের কন্টেন্ট রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত!

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    অর্থনীতি

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    বিশ্বজুড়ে

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    বিশ্বজুড়ে

    ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি: ২০২৬ সালের সেরা ১০

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 5, 2026

    বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 

    May 4, 2026

    শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা

    May 3, 2026

    যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা

    May 3, 2026

    সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...