Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিশ্বজুড়ে June 15, 2025

    ইরান-ইসরায়েল বন্ধু থেকে যেভাবে চরম শত্রু হয়ে উঠলো

    বিশ্বজুড়ে June 15, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ইরান-ইসরায়েল
    বার্তাবাংলা ডেস্ক »

    একটা সময় ছিল মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির মধ্যেও ইরান ও ইসরায়েল ছিল পরস্পরের ঘনিষ্ঠ মিত্র। একসঙ্গে হাত মিলিয়েছে গোয়েন্দা সহযোগিতায়, উন্নয়নচুক্তিতে, এমনকি সামরিক সহায়তায়ও। কিন্তু সময় ঘুরে গেছে। পাল্টে গেছে সরকার, বদলেছে আদর্শ। আর সেই বন্ধুত্ব রূপ নিয়েছে রুদ্ধশ্বাস শত্রুতায়।

    ইরান-ইসরায়েল

    আজ দুই দেশ যেন একে অপরের অস্তিত্বকেই হুমকি মনে করে। এই উত্তেজনার পেছনে কী রয়েছে? কীভাবে ঘনিষ্ঠতা থেকে জন্ম নিলো চরম বৈরিতা? অতীতের পাতা উল্টালে মেলে অনেক অজানা গল্প বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, আদর্শিক দ্বন্দ্ব ও আধিপত্যের লড়াইয়ের এক বিস্ময়কর ইতিহাস।

    ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই ইরান ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশের একটি যারা ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। ১৯৫৩ সালে মোহাম্মদ রেজা পাহলভী শাহের ক্ষমতা পুনঃস্থাপনের পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে ইরান। ফলে ইসরায়েলের সঙ্গেও একধরনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

    সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠে, ইরান তেল রপ্তানি করত ইসরায়েলে। দু’দেশের মধ্যে বাণিজ্য ও গোয়েন্দা সহযোগিতা ছিল। তেল পাইপলাইন পর্যন্ত নির্মাণ হয়েছিল পারস্পরিক চুক্তিতে।

    সবকিছুর বদল আসে ১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামি বিপ্লবের মাধ্যমে। রাজতন্ত্র উৎখাত হয়ে গঠিত হয় ইসলামি প্রজাতন্ত্র। এই নতুন রাষ্ট্রব্যবস্থা ইসরায়েলকে ‘শয়তানের রাষ্ট্র’ আখ্যা দিয়ে তার বৈধতা প্রত্যাখ্যান করে।

    ইরান ভেঙে দেয় ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক। তেল সরবরাহ বন্ধ করে দেয়া হয়। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতি জোরালো সমর্থন জানায় দেশটি। এরপর থেকে সম্পর্ক শুধু খারাপই হয়েছে।

    বিষয়সূচি
    1. শত্রুতার গভীরে ধর্মীয় ও ভূরাজনৈতিক মতাদর্শ
    2. কেন এত বৈরিতা
    3. যুদ্ধে নামবে ইরান
    4. ইসরায়েলের ভয় কোথায়
    5. চূড়ান্ত সংঘাত কি সময়ের অপেক্ষা

    শত্রুতার গভীরে ধর্মীয় ও ভূরাজনৈতিক মতাদর্শ

    ইরানের শিয়া ইসলামি বিপ্লব এবং ইসরায়েলের জায়নবাদী রাষ্ট্রনীতি, এই দুই আদর্শের সংঘর্ষ শত্রুতার মূলে। ইরান মনে করে, ইসরায়েল মুসলিম ভূখণ্ড দখল করে রাষ্ট্র গঠন করেছে আর ইসরায়েল মনে করে, ইরান মধ্যপ্রাচ্যে হেজবুল্লাহসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে তার অস্তিত্ব হুমকির মুখে ফেলছে।

    কেন এত বৈরিতা

    ইরানের পরমাণু প্রকল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা ইসরায়েলের জন্য বড় হুমকি। ইসরায়েল একাধিকবার ইরানের পরমাণু কেন্দ্রে হামলার হুমকি দিয়েছে। একে একে নিহত হয়েছেন ইরানের বিজ্ঞানীরাও, যার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে তেহরানের অভিযোগ। এদিকে, ইরান মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াতে লেবাননে হেজবুল্লাহ, গাজায় হামাস ও ইসলামিক জিহাদকে সমর্থন দিয়ে আসছে। এতে দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ অব্যাহত রয়েছে।

    যুদ্ধে নামবে ইরান

    বিশেষজ্ঞরা বলছেন, ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাবে না। বরং ‘প্রক্সি ফোর্স’ ব্যবহার করবে। তুর্কি বিশ্লেষক মুরাত আসলান বলছেন, ইরান জানে যুদ্ধে জড়ালে দেশের ভেতরে বিচ্ছিন্নতাবাদী ও সরকারবিরোধী শক্তিগুলো সক্রিয় হয়ে উঠবে।

    ইসরায়েলের ভয় কোথায়

    ইসরায়েল আয়তনে ছোট, জনসংখ্যায় কম। বিশাল ইরান যদি একদিন পরমাণু অস্ত্র তৈরি করে ফেলে, তবে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে মনে করে তেল আবিব।

    চূড়ান্ত সংঘাত কি সময়ের অপেক্ষা

    দুই দেশই এখনো সরাসরি যুদ্ধে যেতে চায় না। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিবেশে একটিমাত্র ভুল সিদ্ধান্ত ভয়ংকর সংঘাত ডেকে আনতে পারে।

    Advertisement for African All Media List
    ইরান-ইসরায়েল বন্ধু
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নে দুঃসংবাদ : বিপাকে পড়তে পারেন অনেক বাংলাদেশি
    পরের কন্টেন্ট ব্যাংকখাতে ঋণের ২৪.১৩ শতাংশ খেলাপি

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

    বিশ্বজুড়ে

    মাত্র ২১ বছরেই ১২ হাজার কোটি টাকার মালিক, কে এই তরুণী

    বিশ্বজুড়ে

    ইসরায়েলকে অপছন্দ করছে আমেরিকানরা : ট্রাম্প

    বিশ্বজুড়ে

    ট্রাম্পের রাজনৈতিক সূর্য কি অস্তমিত হতে শুরু করেছে?

    বিশ্বজুড়ে

    ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক

    বিশ্বজুড়ে

    উড়োজাহাজে ২ পাইলটের মারামারি, সৌদিতে জরুরি অবতরণ

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...