Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    রূপচর্চা June 3, 2020

    যেভাবে যত্ন নিবেন ত্বক ও চুলের

    রূপচর্চা June 3, 20204 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    করোনার কারণে অনেক দিন ধরেই আমরা ঘরবন্দি হয়ে আছি। সাধারণ ছুটি শেষ হলেও নিজের নিরাপত্তার কথা ভেবে মানুষ তাড়াতাড়ি সম্ভব ঘরে ফিরছে। কিন্তু ঘরে থাকলে বেড়ে যায় অন্য রকম ব্যস্ততা। সবাই মিলে ঘরে থাকলে গৃহস্থালি কাজও বেড়ে যায়। আর এসব করে নিজেকে সময় দেওয়া হয়ে ওঠে না একেবারেই। তাই বলে নিজের যতœ নিতে একদমই ভুলে যাবেন না। অনেক সময় রূপচর্চার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়ে ওঠে না। এ ক্ষেত্রে কাজের ফাঁকে ফাঁকেই নিজের যত্ন নিতে পারেন। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ‘বিউটি স্যালন রেড’-এর সিইও এবং রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। লিখেছেন-লাবণ্য লিপি

    আফরোজা বলেন, এখনো যেহেতু বিউটি স্য্যালনগুলো সেভাবে খোলেনি, সেহেতু নিজের পরিচর্যা আপনাকে নিজেই করতে হবে। তা ছাড়া এতটা সময় আমরা কেউ কখনো পাইনি। আর যেহেতু সময় পাওয়া গেছে, সেহেতু সময়টা খানিকটা নিজের জন্যও ব্যয় করুন। কারণ আপনি সুস্থ ও সুন্দর থাকলেই অন্যের যত্ন নিতে পারবেন। খেয়াল রাখতে পারবেন। ঘরে থাকা সময়টাকে আমরা চাইলেই নিজের পরিচর্যাতেও কাজে লাগাতে পারি।

    যাদের ত্বকে রোদে পোড়া দাগ আছে, তারা এ সময়টা ভীষণভাবে কাজে লাগাতে পারেন। আলাদা করে সময় বের করতে পারছেন না কিংবা হাতের কাছে রূপচর্চার সব জিনিস নেই। তাতে কী-হাতের কাছে যা আছে, তা দিয়েই আপনি অনায়াসে করতে পারেন নিজের পরিচর্যা। আপনি রান্নাঘরে কাজ করছেন? সেখানেই রয়েছে রূপচর্চার অনেক উপকরণ। রান্নার জন্য সবজি কাটছেন? সেখান থেকেই নিতে পারেন উপকরণ। পাকা টমেটোর ক্বাথ ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ভীষণ উপকারী। তেমনি আলুর রসও রোদে পোড়া দাগসহ ত্বকের ছোপ দাগও দূর করে। কাজ করতে করতেই মুখে একটু লাগিয়ে নিন টমেটোর রস। পাকা টমেটোর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। এটা নিয়মিত ত্বকে লাগালে ত্বকের সব রকমের দাগ চলে গিয়ে ত্বক করবে উজ্জ্বল।

    রূপচর্চার আরও একটি উপকরণ আলু। আলুর রস ত্বকের দাগ তুলতে সাহায্য করে। আলু গ্রেট করে এর সঙ্গে মসুর ডাল বাটা ও কাঁচা হলুদ বাটা মিশিয়ে গোসলের আগে মুখে ও গলায় লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। রোজার দিনে ঘরে শসা থাকেই। শসাও ত্বকের দাগ সারাতে সাহায্য করে।

    এ ছাড়া পাকা পেঁপে বা পাকা কলা থাকলে চটকে সারামুখে ও গলায় লাগিয়ে টেবিল গোছানোর কাজটা আপনি করতেই পারেন। ২০ মিনিট পর মুখে পানির ছিটা দিয়ে হালকা হাতে কিছুক্ষণ মাসাজ করে ধুয়ে ফেলুন। এটি কয়েকদিন নিয়মিত করলে ত্বক হবে নরম, কোমল ও উজ্জ্বল। হাত-পায়েও রোদে পোড়া দাগ পড়ে। অনেক সময় জুতার দাগও হয়। তাই কাজের ফাঁকে একটু লেবু হাত-পায়ে ঘষে নিন। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। টবে তো অ্যালোভেরা গাছ আছেই। ঘর গোছানোর সময় পুরো মুখে অ্যালোভেরার রস মেখে নিন। শুকিয়ে টান লাগলে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বক কোমল ও উজ্জ্বল করে।

    শুধু ত্বক কেন, একই সঙ্গে যতœ নিন চুলেরও। গরমে চুলের গোড়ায় ঘাম ও ময়লা জমে স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন হয়। নিয়মিত চুল পরিষ্কার করুন। চুল ধোয়ার সময় নিজের চিরুনিটাও মনে করে ধুয়ে নিন। এবার চলুন জেনে নিই খুব সহজে নিজেই করবেন চুলের পরিচচর্যা-

    অনেকেই চুল হেনা করেন বা মেহেদি লাগান। তবে এও সত্যি, মেহেদি লাগালে চুল রুক্ষ হয়ে যায়। তাই মেহেদি বা হেনা পাউডারের সঙ্গে একটা ডিম ফেটে মিশিয়ে এতে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে চুলগুলো গুছিয়ে বেঁধে নিয়ে সংসারের কাজ সেরে নিন। তার পর শ্যাম্পু করে গোসল করে নিন।

    অ্যালোভেরা শুধু ত্বক নয়, চুলের জন্যও অত্যন্ত উপকারী। সপ্তাহে দুই দিন চুলে অ্যালোভেরার ক্বাথ লাগিয়ে ঘণ্টাখানেক পর চুল ধুয়ে নিন। এতে চুল নরম কোমল ও ঝলমলে হবে। চুল পড়া বন্ধও হবে।

    চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতে পেঁয়াজের রস অত্যন্ত উপকারী। কয়েকটা পেঁয়াজ থেঁতো করে চুলের গোড়ায় বিলি কেটে লাগিয়ে ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন।

    খুশকি দূর করতে লেবু বেশ উপকারী। লেবুর রসে সামান্য পানি মিশিয়ে তুলার সাহায্যে চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিন। তার পর হাতের কাজ শেষ করে গোসল করে নিন।

    অনেক সময় ঘরে কন্ডিশনার শেষ হয়ে যায়। তবে ঘরে যা আছে, তা দিয়েও আপনি নিজের চুল কন্ডিশন করে নিতে পারেন। চায়ের লিকার ছেঁকে পানির সঙ্গে মিশিয়ে শ্যাম্পুর পর চুলটা ওই পানি দিয়ে ধুয়ে নিন। চুল হবে ঝরঝরে ও উজ্জ্বল।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট অবৈধ মানবপাচার রোধে ইসলাম
    পরের কন্টেন্ট ছেলেদের ত্বক ফর্সা করার সহজ উপায়

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    রূপচর্চা

    এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ

    রূপচর্চা

    বিয়ের আগে নিজেকে সুন্দর করার উপায়

    রূপচর্চা

    করোনায় ত্বকের যত্ন

    রূপচর্চা

    উজ্জ্বল ত্বক পেতে কমলার খোসা দিয়ে রূপচর্চা

    রূপচর্চা

    করোনা হেয়ারস্টাইল!

    রূপচর্চা

    ছেলেদের ত্বক ফর্সা করার সহজ উপায়

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...