Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    • ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি
    • তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন
    • গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত
    • প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » পরিচ্ছন্ন শহর গড়তে ব্যতিক্রমী উদ্যোগ
    বিবিধ February 12, 2019

    পরিচ্ছন্ন শহর গড়তে ব্যতিক্রমী উদ্যোগ

    বিবিধ February 12, 20192 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    প্লাস্টিক
    প্লাস্টিক
    বার্তাবাংলা ডেস্ক »

    পরিচ্ছন্ন শহর গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিচ্ছন্নতা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ময়মনসিংহ। তাদের নির্দিষ্ট বুথে পরিত্যক্ত বা খালি প্লাস্টিক বোতল জমা দিলে উপহার হিসেবে দেওয়া হচ্ছে কলম। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান আবদুল্লাহ্-

    ১০ ফেব্রুয়ারি নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা সংলগ্ন শান্তি মিত্র আয়োজিত শান্তি ও ন্যায্যতা উৎসবে এ ব্যতিক্রমী আয়োজন উদ্বোধন করা হয়। যেখানে-সেখানে ময়লা বা প্লাস্টিক বর্জ্য ফেলার অভ্যাস পরিবর্তন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    শান্তি ও ন্যায্যতা উৎসবে দেখা গেছে, বিডি ক্লিন ময়মনসিংহের স্টলের সামনে রাখা আছে ডাস্টবিন। সেখানে বড় ফেস্টুনে লেখা ‘প্লাস্টিক বোতল দিয়ে নিয়ে যাও লেখার কলম’। ‘পরিবেশ পরিচ্ছন্ন হবে যদি সবাই উদ্যোগী হয়ে করি ভুলের দলন’সহ ফেস্টুনে শোভা পাচ্ছে পরিচ্ছন্নতার বার্তা। শোভা পাচ্ছে ‘অভ্যাস বদল করুন, যেখানে সেখানে ময়লা ফেল বন্ধ করুন’।

    ব্যতিক্রমী এ আয়োজন বেশ আলোড়ন তুলেছে মেলায় আগত দর্শনার্থীদের মাঝে। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন কোমলপানীয় ও পানির বোতল অনেকেই ডাস্টবিনে ফেলে নিয়ে যাচ্ছে কলম। আগত দর্শনার্থীরা বলেন, ‘ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অভ্যাস পরিবর্তন হলে সত্যিই বদলে যাবে পরিবেশ।’

    ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’- স্লোগানে মেলার স্টলে স্টলে দেখা গেছে, ছোট ছোট ময়লা ফেলার বিন যেগুলো স্থাপন করেছে সংগঠনটি। এ ব্যাপারে বিডি ক্লিন ময়মনসিংহের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল বলেন, ‘দেশকে পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী এ কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। বেশ সাড়া পাচ্ছি সাধারণ মানুষের। কার্যক্রমটি আশা করি অন্তত মেলাকে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে।’

    তিনি আরও বলেন, ‘এছাড়াও বিগত একবছর আগে শহরের ভ্রাম্যমাণ হকারদের ঝুড়ি ও ফেস্টুন সরবরাহ করেছি। এ উদ্যোগ তাদের মনোভাব বদলে দিয়েছে। এখন কেউ আর ময়লা যত্রতত্র ফেলছে না।’

    সংগঠনের জেলা সমন্বয়ক সায়েদ সিফাত বলেন, ‘আমরা দুই বছর আগে যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম, এখন বলতে পারি আমরা সফল। আমাদের সাথে বাচ্চা থেকে পঞ্চাশোর্ধ্ব কয়েকশ’ স্বেচ্ছাসেবী নিয়মিত কাজ করে যাচ্ছে। এটি এ শহরে এখন একটি আন্দোলনে পরিণত হয়েছে, যেমনটি আমরা চেয়েছিলাম।’

    উল্লেখ্য, বিডি ক্লিন ময়মনসিংহ নামের সংগঠনটি বিগত দুই বছরের বেশি সময় ধরে ময়মনসিংহ শহরে পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে। হাতেকলমে পরিচ্ছন্নতার পাশাপাশি সংগঠনটি পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার কাজ করে শহরে বেশ সাড়া ফেলেছে।

    Advertisement for African All Media List
    পরিচ্ছন্ন শহর
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট রূপচর্চায় ডিমের ব্যবহার
    পরের কন্টেন্ট ১৫শ’ পর্ন ও জুয়ার ওয়েবসাইট বন্ধ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 21, 2026

    বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট

    May 18, 2026

    ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি

    May 12, 2026

    তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন

    May 11, 2026

    গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...