Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » একাধিক এন্টিভাইরাস যে কারণে ব্যবহার করবেন না
    প্রযুক্তি January 10, 2019

    একাধিক এন্টিভাইরাস যে কারণে ব্যবহার করবেন না

    প্রযুক্তি January 10, 20194 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    কম্পিউটার
    কম্পিউটার
    বার্তাবাংলা ডেস্ক »

    কম্পিউটার ব্যবহারকারী মাত্রই “ভাইরাস” শব্দটির সাথে পরিচিত। এক্ষেত্রে “ভাইরাস” মূলত ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অজান্তেই তার কম্পিউটারে প্রবেশ করে ক্ষতিসাধন করে। সময়ের সাথে সাথে কম্পিউটার যেমন আধুনিক ও শক্তিশালী হচ্ছে, তেমনি ভাইরাসেরও বিবর্তন হয়েছে।

    এসব ক্ষতিকর সফটওয়্যার থেকে রক্ষা পেতে তৈরি হয়েছে এন্টিভাইরাস সফটওয়্যার। এন্টিভাইরাসও এক ধরনের প্রোগ্রাম যাতে ভাইরাসের ব্যাপারে নির্দেশনা দেয়া থাকে। এর ফলে এন্টিভাইরাসগুলো ভাইরাস খুঁজে বের করে নিষ্ক্রিয় করে দেয়- অন্তত চেষ্টা করে।

    একাধিক এন্টিভাইরাস ব্যবহার করা কি ঠিক?
    কম্পিউটার ব্যবহারকারী মাত্রই “ভাইরাস” শব্দটির সাথে পরিচিত। এক্ষেত্রে “ভাইরাস” মূলত ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অজান্তেই তার কম্পিউটারে প্রবেশ করে ক্ষতিসাধন করে। সময়ের সাথে সাথে কম্পিউটার যেমন আধুনিক ও শক্তিশালী হচ্ছে, তেমনি ভাইরাসেরও বিবর্তন হয়েছে।

    এসব ক্ষতিকর সফটওয়্যার থেকে রক্ষা পেতে তৈরি হয়েছে এন্টিভাইরাস সফটওয়্যার। এন্টিভাইরাসও এক ধরনের প্রোগ্রাম যাতে ভাইরাসের ব্যাপারে নির্দেশনা দেয়া থাকে। এর ফলে এন্টিভাইরাসগুলো ভাইরাস খুঁজে বের করে নিষ্ক্রিয় করে দেয়- অন্তত চেষ্টা করে।

    ব্যবহারকারী বেশি হওয়ার কারণে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভাইরাস আক্রমণের জন্য অন্যতম ঝুঁকিপূর্ন একটি প্ল্যাটফর্ম। মাইক্রোসফট তাদের উইন্ডোজ ওএসের জন্য তাদের নিজস্ব এন্টিভাইরাস এবং সিকিউরিটি টুল “উইন্ডোজ সিকিউরিটি এসেনশিয়ালস” ডেভেলপ করেছিল। এটি খুব একটা ভালো কাজ না করলেও উইন্ডোজ ১০ এর জন্য তারা উইন্ডোজ ডিফেন্ডার নামক এন্টিভাইরাস ডিফল্টভাবে দিয়ে দিচ্ছে। এটা যথেষ্ট আধুনিক ও কার্যকর। এছাড়া  বিভিন্ন কোম্পানি উইন্ডোজ পিসির জন্য ফ্রি এবং পেইড এন্টিভাইরাস নিয়ে এসেছে।

    একাধিক এন্টিভাইরাস ব্যবহার করা কি ভালো নাকি ক্ষতিকর?
    যেহেতু এন্টিভাইরাস প্রোগ্রামগুলো ম্যালওয়্যার (ক্ষতিকর সফটওয়্যার) বা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দেয় তাই অনেক নতুন কম্পিউটার ব্যবহারকারীই ভাবেন তাহলে একের অধিক এন্টিভাইরাস ব্যবহার করলে হয়তো কম্পিউটারকে একদম শতভাগ সুরক্ষা প্রদান করা সম্ভব। কিন্তু ব্যাপারটা আসলে তা না। অনেক ক্ষেত্রেই এটা উল্টো ফল বয়ে আনতে পারে।

    আপনি যদি জেনুইন উইন্ডোজ ব্যবহার করেন সেক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডার আপনাকে ভালোই সুরক্ষা দিবে। আপনি যদি রেগুলার উইন্ডোজ ডিফেন্ডারের ভাইরাস ডেফিনিশন আপডেট রাখেন তাহলে আপনি আপনার পিসি নিয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন। যেহেতু বর্তমানে উইন্ডোজ এর ডিফল্ট এন্টিভাইরাসই যথেষ্ট শক্তিশালী তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন যে, সেক্ষেত্রে আপনার আর কোনো থার্ড-পার্টি এক বা একাধিক এন্টিভাইরাস ব্যবহারের প্রয়োজন নেই।

    বরং আপনি একের অধিক এন্টিভাইরাস ব্যবহার করলে নিচের সমস্যাগুলোর মুখোমুখি হতে পারেন।

    এরা একে অপরকে ‘ভাইরাস’ মনে করতে পারে
    এন্টিভাইরাসগুলো আপনার পিসিকে চোখে চোখে রাখে বলে সারাক্ষণই এরা আপনার সিস্টেম বিষয়ক ইনফরমেশন মনিটর করতে থাকে। যেহেতু এরা ভাইরাস সনাক্ত ও  ধ্বংস করার কাজ করে তাই এসব এন্টিভাইরাস প্রোগ্রামগুলো একে অপরের আচরণও অনেকটা ভাইরাসের মতই মনে করতে পারে।

    সেক্ষেত্রে আপনার একটি এন্টিভাইরাসকে অন্য এন্টিভাইরাসটি ‘ভাইরাস’ হিসেবে গণ্য করতে পারে এবং একে অন্যের পেছনে লাগতে পারে। ফলে বারবার আপনার কাছে নোটিফিকেশন আসবে এবং স্বাভাবিক কম্পিউটারের কাজকর্ম ব্যহত হবে। অনেক সময় এটি পিসিকে খুব বাজে ভাবে হ্যাং করে দিতে পারে যা অত্যন্ত বিব্রতকর।

    ভাইরাস নিয়ে অযথা কাড়াকাড়ি করতে পারে
    মনে করুন, আপনি দুটি এন্টিভাইরাস অ্যাপ ব্যবহার করছেন। এক্ষেত্রে অন্য যে সমস্যা হতে পারে সেটি হলো, পিসিতে কোনো ভাইরাস এলে ঐ দুটি এন্টিভাইরাসই সেই ভাইরাসকে সনাক্ত করবে। আচ্ছা, এ পর্যন্ত খুবই ভালো কথা! কিন্তু চিন্তার ব্যপার হলো, কোনো একটি এন্টিভাইরাস যদি আগে সেই ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয় তাহলে অন্য এন্টিভাইরাসটি তা সাথে সাথে জানবে না। সেটা আগে সনাক্ত করা ভাইরাসটি এখনো আছে বলে মনে করবে এবং আপনাকে ওয়ার্নিং নোটিফিকেশন দিবে।

    তার ওপর পুনরায় স্ক্যান করতে ও ভাইরাসটি রিমুভ করতে গিয়েও ২য় এন্টিভাইরাস প্রোগ্রামটি বেকায়দায় পড়বে, কারণ তার ডেটাবেজে এইমাত্র আসা ভাইরাসটির কোনো ট্রেস সে পাচ্ছেনা, আবার নিজেও এ ব্যাপারে কোনো কূলকিনারা করতে পারবেনা! এ থেকেও পিসিতে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হতে পারে।

    কম্পিউটারের কর্মক্ষমতা কমিয়ে দেবে
    এন্টিভাইরাস প্রোগ্রামগুলো সারাক্ষণ চালু থাকে বলে আর কিছু না হোক, এরা অন্তত আপনার পিসির র‍্যামের বেশ খানিকটা জায়গা দখল করে রাখবে। এছাড়া সিপিইউ ব্যবহারও বাড়িয়ে দেয়। ফলে পিসি স্বাভাবিকের চেয়ে স্লো মনে হবে। এছাড়া ল্যাপটপের ক্ষেত্রে দ্রুত চার্জ ফুরাবে।

    উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের ক্ষেত্রে করণীয়
    উইন্ডোজ ১০ হচ্ছে মাইক্রোসফটের এ পর্যন্ত সবচেয়ে আধুনিক অপারেটিং সিস্টেম যার মধ্যে শক্তিশালী এন্টিভাইরাস ফিচার দেয়াই আছে। একটু আগেই যেমনটি বলেছি, উইন্ডোজ ডিফেন্ডার নিয়মিত আপডেটেড রাখলে অন্য কোনো (এমনকি প্রিমিয়াম) এন্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল না করেও আপনি নিরাপদে থাকতে পারবেন।

    কিন্তু একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে অনেক থার্ড-পার্টি পেইড এন্টিভাইরাস আছে যেগুলো উইন্ডোজ ডিফেন্ডারের চেয়ে বেশি ফিচার অফার করে থাকে।

    তাই আপনি যদি উইন্ডোজ ডিফেন্ডারের পাশাপাশি অন্য কোনো এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে চান, তাহলে উইন্ডোজ ডিফেন্ডারের কিছু ফাংশন বন্ধ করে রাখতে হবে। অবশ্য, ২য় কোনো এন্টিভাইরাস প্রোগ্রাম এক্টিভেট করলে উইন্ডোজ নিজেই উইন্ডোজ ডিফেন্ডার/উইন্ডোজ সিক্যুরিটি অ্যাপ বন্ধ করে দেয়। সেক্ষেত্রে এটি আপনার ২য় এন্টিভাইরাসের সাথে কোনো দ্বন্দ্বে জড়াবেনা।

    সহজ কথা, একই সময়ে একটির বেশি এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা ঠিক না। মাইক্রোসফট নিজেও একই সময়ে একটির বেশি এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা সমর্থন করেনা। বিভিন্ন এন্টিভাইরাস নির্মাতা কোম্পানি যেমন ক্যাসপারস্কি, সিমানটেক এরাও একই সময়ে একাধিক এন্টিভাইরাস ব্যবহার করার ক্ষেত্রে নেতিবাচক মত দিয়েছে।

    তাই, একই সাথে একের অধিক এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার না করাই উচিত।

    Advertisement for African All Media List
    একাধিক এন্টিভাইরাস
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট যেভাবে বানাবেন লবঙ্গ লতিকা পিঠা
    পরের কন্টেন্ট ফেসবুক আসক্তি মাদকাসক্তির সমান : যুক্তরাষ্ট্রের গবেষণা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    প্রযুক্তি

    বড় সাইবার হামলার আশঙ্কা, ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড ফাঁস!

    প্রযুক্তি

    Oppo Find X9 নিয়ে মার্কেটে কামব্যাক করতে চলেছে Oppo

    প্রযুক্তি

    এই স্মার্টফোনগুলি দেবে DSLR-এর থেকেও দারুণ ছবি

    প্রযুক্তি

    ফোন পে, গুগল পে- র বাজারে এবার নতুন ধামাকা ভারতীয় ‘জোহো পে ‘

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 19, 2026

    স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    April 18, 2026

    পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী

    April 16, 2026

    বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...