Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন, ‘আমি এর শেষ দেখব’
    • তারেক-মোদির বৈঠকের পর নবায়ন হতে পারে গঙ্গার পানিবণ্টন চুক্তি
    • পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন
    • আন্ডারওয়ার্ল্ডের কাছে নতি স্বীকার করেননি শাহরুখ খান
    • আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম : শেখ হাসিনা
    • রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের নতুন নির্দেশনা
    • ‘অনলিফ্যানস’-এর অন্ধকার জগৎ ছাড়লেন ভিক্টোরিয়া সিনিস
    • বড় পর্দায় ‘মির্জাপুর: দ্য মুভি’র সিংহাসন দখলের লড়াই
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    প্রযুক্তি May 15, 2017

    বাংলাদেশেও আক্রমণ করেছে র‍্যানসমওয়্যার

    প্রযুক্তি May 15, 20173 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    বাংলাদেশের বেশ কয়েকটি পিসিতে ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব আক্রান্ত পিসির ফাইলে ঢোকা যাচ্ছে না। সেখানে ঢুকতে অর্থ দাবি করা হচ্ছে। এশিয়ান টিভির ১২টি কম্পিউটারে এ ধরনের ম্যালওয়্যার আক্রমণ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কারিগরি বিভাগের প্রধান পারভেজ চৌধুরী।

    এ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির জানিয়েছেন, বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত কম্পিউটারে র‍্যানসমওয়্যার আক্রমণ করেছে। কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পিসিতে আক্রমণের বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। আক্রান্ত অনেক প্রতিষ্ঠান নিজের নাম প্রকাশ করতে চায় না। ব্যক্তিগত পর্যায়ে কিছু পিসি আক্রান্ত হয়েছে। তবে আক্রান্ত পিসির সঠিক সংখ্যা জানাননি তিনি।

    বাংলাদেশ ও ভুটানে ক্যাসপারস্কি ল্যাবের ডিস্ট্রিবিউটর অফিসএক্সট্রাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু পিসি ও প্রতিষ্ঠানে র‍্যানসমওয়্যারটি আক্রমণ করেছে। এটি বিশ্বের অন্যতম বড় সাইবার হামলার ঘটনা। উইন্ডোজের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে এ আক্রমণ চালানো হয়েছে বলে অ্যান্টিভাইরাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি কোনো হ্যাক নয়। যেহেতু আজ থেকে আক্রমণের খবর পাওয়া যাচ্ছে, এ আক্রমণ আরও বাড়বে। ওয়ানাক্রাই কোনোভাবেই শেষ সাইবার হামলা হবে না। একের পর এক আক্রমণ হতেই থাকবে। সাইবার অপরাধীরা বসে নেই। থাকবেও না। আমাদের বুঝতে হবে যে সাইবার নিরাপত্তা নিয়ে হেলাফেলা করার আর কোনো সুযোগ নেই।’

    বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন জাতীয় ডেটা সেন্টারের পরিচালক তারেক বরকত উল্লাহ জানান, বাংলাদেশের সরকারি পর্যায়ে অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স ব্যবহৃত হওয়ার সব সিস্টেম নিরাপদে আছে। আক্রমণ হয়েছে ঝুঁকিপূর্ণ উইন্ডোজ সফটওয়্যারচালিত ডিভাইস।

    তারেক বরকতউল্লাহ বলেন, র‍্যানসমওয়্যার বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতে আজ মঙ্গলবার সরকারের টেলিযোগাযোগ বিভাগে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ সভা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সাইবার ইমারজেন্সি রেসপন্স টিমের (সার্ট) পক্ষ থেকে করণীয় নিয়ে সার্টের ওয়েবসাইটে (সিআইআরটি ডটগভ ডটবিডি) তথ্য প্রকাশ করা হয়েছে। এ বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন সব কটি টেলিভিশনে র‍্যানসমওয়্যার বিষয়ে সতর্কবার্তা প্রকাশ করবে।

    সুমন আহমেদ সাবির বলেন, কয়েকটি আক্রমণের ঘটনা শনাক্ত করা হয়েছে। যদি কোনো পিসিতে আক্রমণ হয়, তবে অর্থ দেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ তথ্য না হলে পিসি ফরম্যাট দিয়ে ফেলতে হবে। আশঙ্কার কথা হচ্ছে—গত দুই দিনে র‍্যানসমওয়্যারটির দুটি নতুন সংস্করণ ছড়িয়েছে। এটা ছড়িয়ে পড়তে পারে। এ থেকে রক্ষা পেতে সচেতন থাকার বিকল্প নেই। যাঁরা উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন, তাঁরা বেশি ঝুঁকিতে। উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের নিরাপত্তা প্যাঁচ হালনাগাদ করে নিতে হবে। অপরিচিত কোনো উৎস থেকে আসা মেইলের অ্যাটাচমেন্টে ক্লিক করা যাবে না। অনিরাপদ ওয়েবসাইটে যাওয়া, ছবি, সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

    তারেক বরকতউল্লাহ বলেন, ‘সাইবার নিরাপত্তার বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমাদের সচেতন হতে হবে। আমাদের এখন সতর্ক হওয়ার সময়। এর আগে বাংলাদেশ ব্যাংকের আক্রমণের ঘটনা আমাদের শিখিয়েছে। চুরি করা সফটওয়্যার ব্যবহারের পরিবর্তে লিনাক্স ব্যবহার করতে হবে। আসল সফটওয়্যার ব্যবহারের অভ্যাস গড়তে হবে।’
    প্রবীর সরকার বলেন, উইন্ডোজ সিস্টেম ঝুঁকিতে বলে হালনাগাদ করা ছাড়া উপায় নেই। সঙ্গে হালনাগাদ নিরাপত্তা সফটওয়্যার থাকতে হবে। ব্যাকআপ নেওয়ার অভ্যাস করতে হবে। যেকোনো ফাইল ডাউনলোডের আগে সতর্ক হতে হবে।

    সম্প্রতি বিশ্বজুড়ে হওয়া সাইবার হামলাকে বিভিন্ন দেশের সরকারের জন্য একটি সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছে বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। সামনে আরও হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

    র‍্যানসমওয়্যার হচ্ছে পরিচিত ম্যালওয়্যার বা ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম; যা কম্পিউটার বা মুঠোফোন ব্যবহারে বাধা দিয়ে থাকে। এটি একধরনের র‍্যানসম বা মুক্তিপণ দাবি করার মতো ব্যাপার।

    হ্যাকারদের ছড়িয়ে দেওয়া ক্ষতিকর সফটওয়্যার র‍্যানসমওয়ারে গত শুক্রবার বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো স্থানের কম্পিউটার-ব্যবস্থা অচল হয়ে পড়ে। হামলার ব্যাপকতা গতকাল রোববার আরও বাড়ে। অন্তত ১৫০টি দেশ এই সাইবার হামলায় আক্রান্ত হয়েছে। হামলার শিকারের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখের বেশি।

    নজিরবিহীন এই সাইবার হামলার পেছনের মূল হোতাদের ধরতে আন্তর্জাতিক তদন্তকারীরা কাজ শুরু করেছেন।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট মা দিবস উপলক্ষে খালেদার টুইট
    পরের কন্টেন্ট চন্দন দিয়ে রূপচর্চা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    প্রযুক্তি

    বড় সাইবার হামলার আশঙ্কা, ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড ফাঁস!

    প্রযুক্তি

    Oppo Find X9 নিয়ে মার্কেটে কামব্যাক করতে চলেছে Oppo

    প্রযুক্তি

    এই স্মার্টফোনগুলি দেবে DSLR-এর থেকেও দারুণ ছবি

    প্রযুক্তি

    ফোন পে, গুগল পে- র বাজারে এবার নতুন ধামাকা ভারতীয় ‘জোহো পে ‘

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 8, 2026

    ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন, ‘আমি এর শেষ দেখব’

    September 8, 2026

    তারেক-মোদির বৈঠকের পর নবায়ন হতে পারে গঙ্গার পানিবণ্টন চুক্তি

    September 7, 2026

    পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন

    September 7, 2026

    আন্ডারওয়ার্ল্ডের কাছে নতি স্বীকার করেননি শাহরুখ খান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...