Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    প্রযুক্তি April 28, 2017

    তবু ভুয়া লাইক ব্যবসার বাড়বাড়ন্ত

    প্রযুক্তি April 28, 20175 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    ভুয়া লাইক ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ফেসবুক। বন্ধ করে দিচ্ছে ভুয়া ও সন্দেহজনক অ্যাকাউন্টগুলো। কিন্তু একদিকে যেমন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে, তেমনি অন্যদিকে ভুয়া অ্যাকাউন্ট থেকে দেওয়া লাইকের চাহিদা ও দাম হু হু করে বাড়ছে। এর আগে এক হাজার ভুয়া লাইক ২০-৩০ ডলারে বিক্রি হলেও এখন তা অনেক বেড়েছে। মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এখন এক হাজার ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট প্রায় ৩০০ থেকে ৪০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।

    ফেসবুকের প্রোটেক্ট অ্যান্ড কেয়ার টিমের কারিগরি কর্মসূচি ব্যবস্থাপক শবনম শেখ ১৩ এপ্রিল থেকে ভুয়া অ্যাকাউন্ট এবং ১৪ এপ্রিল থেকে স্প্যামারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। ১৩ এপ্রিল ভুয়া অ্যাকাউন্ট বন্ধের প্রথম পদক্ষেপেই ফ্রান্সের ৩০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ১৪ এপ্রিল শবনম শেখ এক পোস্টে জানান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ থেকে সবচেয়ে বেশি স্প্যাম ফেসবুকে ছড়ানো হচ্ছে। এসব দেশ থেকে ভুয়া লাইক ও ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করার কথা জানান তিনি। বাংলাদেশেও অনেক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তবে যাঁরা জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেছেন তাঁদের অনেকেই অ্যাকাউন্ট ফেরত পেয়েছেন।

    ভুয়া অ্যাকাউন্ট বন্ধে ফেসবুকের কঠোর পদক্ষেপের পরও কি তা বন্ধ হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া অ্যাকাউন্ট বন্ধে ফেসবুকের এ পদক্ষেপ কয়েক কোটি মার্কিন ডলারের স্প্যাম খাতটির তেমন কোনো ক্ষতি করতে পারেনি। বরং ফ্রান্সের নির্বাচনের আগে ভুয়া অ্যাকাউন্ট সন্দেহে অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ঘটনাটিকে আরও আকর্ষণীয় সুযোগ হিসেবে নিয়েছে স্প্যামাররা। তাদের আরও বেশি ভুয়া (ইন-অথেনটিক) অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত করেছে। এর আগে যেখানে ব্ল্যাক মার্কেট বা কালোবাজারে এক হাজার ভুয়া অ্যাকাউন্টের দাম ছিল ২০ মার্কিন ডলার, তা এখন ১০ গুণ বেড়েছে।

    নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ড্যামন ম্যাকয় বলেন, ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট কিনতে আন্ডারগ্রাউন্ড বাজারে যদি খোঁজ নেন তবে এক হাজার অ্যাকাউন্ট কিনতে ৩০০ থেকে ৪০০ ডলার পর্যন্ত লাগছে। আর্থিক দিক থেকে হিসাব করলে ৩০ হাজার অ্যাকাউন্ট বন্ধের ঘটনাটি স্প্যামারদের যৎসামান্য দমাতে পেরেছে।
    এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া সামাজিক যোগাযোগের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে শুরুতেই রাশিয়া ও ভারতের নাম চলে আসে। রাশিয়ায় প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট বেশি করে তৈরি করা হয়। ভারতে বিভিন্ন প্রতিষ্ঠান শ্রমিক বা কর্মী কাজে লাগিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরির কাজ করে।

    ২০১৬ সালে মার্কিন নির্বাচনের সময় ভুয়া খবর ছড়ানোয় ভূমিকা রাখার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। এবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাই সতর্ক হয়েছে ফেসবুক। ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়েছে, এখন সহজে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করতে উন্নত সফটওয়্যার তৈরি করেছে ফেসবুক। কনটেন্টের মূল্যায়ন ছাড়াই কার্যক্রমের ধরন দেখে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করতে পারে ফেসবুকের এ প্রোগ্রাম। একই কনটেন্ট বারবার পোস্ট করা ও বার্তা পাঠানোর হার বাড়ানোর বিষয়টি ধরতে পারে ফেসবুকের এ প্রোগ্রাম।

    স্প্যাম ফার্ম
    এনবিসি নিউজ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মতো দেশে ভুয়া অ্যাকাউন্ট তৈরির কাজে সস্তায় কর্মী পাওয়া যায় বলে এখান থেকে অনেক প্রতিষ্ঠান ভুয়া অ্যাকাউন্ট বিক্রি করে। রাশিয়ায় প্রোগ্রামাররা সফটওয়্যার ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরির কাজ করে। রাশিয়ার একটি অ্যাকাউন্ট বিক্রির ওয়েবসাইটে নিশ্চিত ই-মেইল ঠিকানাসহ ২০ হাজার টুইটার অ্যাকাউন্ট ৯০০ মার্কিন ডলারে বিক্রি হতে দেখা যায়।
    স্প্যামাররাও এখন দিন দিন আরও দক্ষ হয়ে উঠছে। প্রতিটি ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে কীভাবে আরও বেশি অর্থ আয় করা যায় তার চেষ্টা চালাচ্ছে তারা। সহজে ধরা যায় না, এমন কৌশল খাটিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়। এসব অ্যাকাউন্ট থেকে ভুয়া খবর ছড়িয়ে বিজ্ঞাপন থেকে আসা আয়ের মতো আয় করার কৌশল নিচ্ছে তারা।
    যুক্তরাষ্ট্রের পার্দু বিশ্ববিদ্যালয়ের সাইবার ফরেনসিক ল্যাবের পরিচালক মার্কাস রজার্স বলেন, স্প্যাম ছড়িয়ে যে ভূ-রাজনৈতিক প্রভাব ফেলা হচ্ছে সেটিই এখন বড় উদ্বেগের বিষয়। যেকোনো নির্বাচনের সময় স্প্যামার বা ভুয়া খবর ছড়ানো ব্যক্তিদের কাছ থেকে ছড়ানো খবরটি উদ্বেগ তৈরি করছে। এর আগে মেইলের মাধ্যমে ছড়ানো ভুয়া ওষুধ বা প্রলোভনের মেইলগুলো এত বড় প্রভাব ফেলতে পারেনি।

    নতুন রূপে ই-মেইল স্প্যাম
    সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো স্প্যামারদের জন্য নতুন দিগন্ত খুলে দেওয়াতে ই-মেইলে আসা পুরোনো ধাঁচের স্প্যামের পরিমাণ কমেছে বলে মনে করেন বিশেষজ্ঞ রজার্স। অবশ্য গবেষণায় দেখা গেছে, ই-মেইল স্প্যাম আবার নতুন লক্ষ্য নিয়ে ফিরে আসছে।
    সিসকোর ২০১৭ সালের করা সাইবার নিরাপত্তা প্রতিবেদন অনুযায়ী, গবেষকেরা ই-মেইল স্প্যামের পুনরুত্থান দেখতে পেয়েছেন। ২০১০ সালের পর থেকে এবারই সর্বোচ্চ ই-মেইল স্প্যাম বাড়ার হার দেখা গেছে। এ ধরনের স্প্যামের অধিকাংশই বটনেট, ক্ষতিকর (ম্যালিসাস) সফটওয়্যার নিয়ন্ত্রিত কম্পিউটার নেটওয়ার্ক থেকে পাঠানো হয়।
    সিসকোর প্রতিবেদনে বলা হয়েছে, এখনকার স্প্যামাররা একক কোনো ব্যক্তিকে লক্ষ্য করে আক্রমণ করার পরিবর্তে ব্যবসাকে লক্ষ্য করে আক্রমণ করছে। এ ধরনের আক্রমণ প্রচলিত ফিশিং স্ক্যাম বা চাতুরিপূর্ণ মেইলের মতোই হয়। বিশেষজ্ঞ ম্যাকয় বলেন, ফিশিং স্ক্যামের মাধ্যমে পরিচিত উৎস বা পরিচিতজনের ছদ্মবেশে স্প্যামাররা করপোরেট নির্বাহী বা কর্মকর্তাকে মেইল পাঠিয়ে অর্থ স্থানান্তরের জন্য বলে। অনেক সময় এ ধরনের অর্থ কোনো আন্তর্জাতিক ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে বলে যেখান থেকে অর্থ উদ্ধার করা প্রায় অসম্ভব।
    অন্যান্য স্প্যামাররা এখন ‘গ্রে মার্কেট’ এর দিকে ঝুঁকছে বেশি। ভুয়া পণ্য বিক্রির পরিবর্তে পরীক্ষা করা হয়নি কিন্তু বৈধভাবে বিক্রি করা যায় এমন ধরনের বিভিন্ন হারবাল ওষুধ বিক্রির চেষ্টা করছে। তারা গ্রাহক আর্কষণে নানাভাবে প্রলোভন দেখাতে পারে।

    ভুয়া লাইক পরিস্থিতি
    গবেষকেরা জানিয়েছেন, এক হাজার ভুয়া ‘লাইক’ একটি ব্যাচ আকারে নির্দিষ্ট দামে বিভিন্ন ইন্টারনেট হ্যাকার ফোরামে বিক্রি হতে দেখা যায়। অনলাইনে যেসব তথ্যের আর্থিক মূল্য রয়েছে সব ধরনের তথ্যই হ্যাকার ফোরামগুলোতে বিক্রি হয়। কম্পিউটার থেকে চুরি করা ক্রেডিট কার্ডের নানা তথ্য বিক্রির পাশাপাশি এখন ভুয়া লাইক বিক্রির হিড়িক পড়ে গেছে। সত্যিকারের ক্রেডিট কার্ডের তথ্য চুরির চেয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি এখন বেশি লাভজনক। অনলাইন বিপণন বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেটে সাড়া ফেলার জন্য এবং ব্যবসা বিষয়ক পরিচিতি তৈরি করতে ভুয়া অ্যাকাউন্টের পেছনে বেশি অর্থ খরচ করছেন অনেকেই।
    ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুঁজে পেলে ফেসবুক কর্তৃপক্ষকে তা জানিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ফেসবুকের কর্মকর্তারা। তথ্যসূত্র: এনবিসি, ম্যাশেবল, ফেসবুক, এএফপি।

    Advertisement for African All Media List
    তবু ভুয়া লাইক ব্যবসার বাড়বাড়ন্ত
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট অনলাইনে বিনা মূল্যে খেলা দেখা যাবে না আর!
    পরের কন্টেন্ট এবার স্যামসাং আনছে নোট ৮

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনে নতুন বিধিনিষেধ

    প্রযুক্তি

    বদলে যাচ্ছে ‘এআই’-এর নাম, নিয়ন্ত্রণে চুক্তি করলেন নির্বাহীরা

    প্রযুক্তি

    পুঁজিবাদকেও বদলে দিতে চলেছে এআই

    প্রযুক্তি

    এক দশকের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...