Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » হোম বাটন নেই স্যামসাং এস৮ ফোনে
    প্রযুক্তি April 25, 2017

    হোম বাটন নেই স্যামসাং এস৮ ফোনে

    প্রযুক্তি April 25, 20175 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News

    Warning: Trying to access array offset on value of type bool in /home/hrqwaeru/public_html/wp-content/themes/smart-mag/partials/single/featured.php on line 78
    বার্তাবাংলা ডেস্ক »

    নোট ৭ স্মার্টফোন নিয়ে স্যামসাংয়ের দুর্দশার কথা নিশ্চয়ই শুনেছেন। ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার ঘটনায় ফোনটি বাজার থেকে সরিয়ে নিতে হয়েছিল স্যামসাংকে। সুনাম ফেরাতে স্মার্টফোনের বাজারে শীর্ষে থাকা স্যামসাংকে তাই চমক নিয়ে হাজির হওয়ার বিকল্প ছিল না। গ্যালাক্সি এস৮ কি সেই চমক?

    স্যামসাং অন্তত তা-ই মনে করছে। এ বছরের আলোচিত স্মার্টফোন হিসেবে স্যামসাং উন্মুক্ত করেছে গ্যালাক্সি এস৮। বেজেললেস পর্দা, হোম বাটনকে বিদায় জানানো, উন্নত সেলফি ক্যামেরাসহ বেশ কিছু ফিচার নিয়ে প্রযুক্তি দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এস৮।

    বাংলাদেশের বাজারে আগামী মে মাসে গ্যালাক্সি এস৮ ফোনের বিক্রি শুরু হবে। ইতিমধ্যে ফোনটির আগাম ফরমাশ নিচ্ছে স্যামসাং বাংলাদেশ। গত ২৯ মার্চ গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস বাজারে ছাড়ার ঘোষণা দেয় স্যামসাং।

    স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের বাজারে প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এস৮ ছাড়া হচ্ছে। এটি পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক ও ম্যাপল গোল্ড রঙে। গ্যালাক্সি এস৮-এর দাম ৭৭ হাজার ৯০০ টাকা।

    এক্সিনোস চিপসেটের স্যামসাং গ্যালাক্সি এস৮-এর কালো রঙের একটি মডেল কয়েক দিন ব্যবহার করে পর্যালোচনা করা হলো:

    ডিসপ্লে
    গত কয়েক বছরের মধ্যে স্মার্টফোনের নকশাগত দিক থেকে বড় উন্নতি সম্ভবত গ্যালাক্সি এস৮। পুরো স্ক্রিনের স্মার্টফোনের ক্ষেত্রেও এটা বড় একটি পদক্ষেপ। গত বছরে বাজারে আসা গ্যালাক্সি এস৭-এর মতোই গড়ন এস৮-এর। তবে স্মার্টফোনটির ওপরে ও নিচের বেজেল কমে গেছে অনেকটাই। গ্যালাক্সি এস৮-এ থাকছে ৫ দশমিক ৮ ইঞ্চির পর্দা। স্মার্টফোনের সম্মুখভাগের প্রায় সম্পূর্ণই সুপার অ্যামোলেডের পর্দা। বিশালাকার পর্দার জন্য অ্যাসপেক্ট রেশিওতে এসেছে পরিবর্তন। ১৬: ৯ অ্যাসপেক্ট রেশিওর পরিবর্তে এস৮-এ রেশিও ১৮.৫: ৯। অন্যদিকে, ৬ দশমিক ২ ইঞ্চির এস৮ প্লাস নামের আরেকটি সংস্করণও নির্মাণ করেছে স্যামসাং। অর্থাৎ, স্ক্রিন টু বডি রেশিও ৮৩ শতাংশ। কিউএইচডি প্লাস ইনফিনিটি ডিসপ্লে থাকায় বড় মাপের স্ক্রিনের অভিজ্ঞতা পাওয়া যায়। অ্যাপলের ৪ দশমিক ৭ ইঞ্চি মাপের আইফোন ৭-এর চেয়ে কিছুটা প্রশস্ত ভিডিও দেখার সুযোগ আছে এতে। এস৮-এর বডি ৬৯ দশমিক ১ মিলিমিটার প্রশস্ত, যা আইফোন ৭ প্লাসের চেয়ে ৯ দশমিক ৮ মিলিমিটার, গুগল পিক্সেল এক্সএলের চেয়ে ৭ দশমিক ৬ মিলিমিটার ও এস৭ এজের চেয়ে ৪ দশমিক ৫ মিলিমিটার অপ্রশস্ত। স্ক্রিন প্রযুক্তির বিবেচনায় স্যামসাং এখন বাজারের শীর্ষপর্যায়ে। এস৮-এর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি তাদের সর্বোচ্চ মানের ডিসপ্লের ব্যবহার দেখিয়েছে। ফোনটির পেছনে কাচ, বাঁকানো এজে চকচকে ধাতব ধারগুলোর কারণে এটি দেখতে সুদৃশ্য। এর হোম বাটনের বদলে সফটওয়্যার নেভিগেশন কি এসেছে। হোম বাটনের জায়গাটিতে সফটওয়্যার বাটন ও হার্ডওয়্যার বাটন উপযোগী একটি সফটকি বাটন এসেছে। স্ক্রিন অন করলে এ বাটন দেখা যায়।

    যা আছে গ্যালাক্সি ৮ স্মার্টফোনে
    স্ক্রিন: ৫ দশিমক ৮ ইঞ্চি কোয়াড এইচডিপ্লাস অ্যামোলেড (৫৭০ পিপিআই)
    প্রসেসর: অক্টাকোর স্যামসাং এক্সিনোস ৮৮৯৫ বা অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫
    র‍্যাম: ৪ জিবি
    স্টোরেজ: ৬৪ জিবি, মাইক্রোএসডি কার্ড সমর্থন করে।
    অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৭.০
    ক্যামেরা: পেছনে ১২, ওআইএস, সামনে ৮ মেগাপিক্সেল
    সংযোগ: এলটিই, ওয়াই-ফাই, এনএফসি, তারহীন চার্জিং, ব্লুটুথ ৫, জিপিএস, আইরিশ সেন্সর
    আকার: ১৪৮ দশমিক ৯ বাই ৬৮ দশমিক ১ বাই ৮ মিমি
    ওজন: ১৫৫ গ্রাম
    পারফরম্যান্স
    ফোনটিতে আছে ৪ গিগাবাইট র‍্যাম, ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। এতে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সমর্থন করে। এতে কানেকটিভিটি হিসেবে আছে এনএফসি। এর ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের। ফিচার বিবেচনায় দ্রুতগতির ফোন গ্যালাক্সি এস৮। প্রচুর তথ্য ভর্তি থাকলেও এর পারফরম্যান্স কমে না। গেম খেলার সময় দ্রুত চার্জ শেষ হওয়া বা ফোন গরম হওয়ার ঘটনা ঘটে না। কল করা বা ডেটা সংযোগের ক্ষেত্রে এটি দারুণ ফল দেখায়। ভবিষ্যতের ফোরজি প্রযুক্তির জন্যও এটি উপযোগী। এতে ব্লুটুথ ফাইভ থাকায় তারহীন হেডফোন বা অন্যান্য সংযোগে সুবিধা হবে। যাঁরা প্রাইমারি বা সব কাজের যন্ত্র হিসেবে এস৮ ব্যবহার করতে চান, তাঁদের ব্রাউজিং ও অ্যাপ ব্যবহারে চার্জ দ্রুত শেষ হওয়ার আশঙ্কা কম।

    স্যামসাংয়ের দাবি, আগের এস৭-এর চেয়ে ১০ গুণ বেশি চার্জ থাকবে এস৮-এ। স্মার্টফোনটিতে দ্রুতগতিতে চার্জ দেওয়ার জন্যও ব্যবস্থা আছে। স্যামসাং দাবি করেছে, এই ফোনের ব্যাটারি ও চার্জিং পদ্ধতি অন্য সব ফোনের চেয়ে নিরাপদ। একে নিরাপদ করতে কয়েক ধাপ পরীক্ষা চালানো হয়। এস৮-এ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলেই মনে করছে প্রতিষ্ঠানটি।

    ক্যামেরা
    গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলোর ক্যামেরার ব্যাপারে স্যামসাং সব সময় গুরুত্ব দিয়ে থাকে। তবে এস৮-এর ক্ষেত্রে মূল ক্যামেরার তেমন একটা পরিবর্তন আসেনি। তবে সেলফি ক্যামেরায় উৎকর্ষ সাধন করেছে স্যামসাং। ৮ মেগাপিক্সেল এফ/১.৭ লেন্সে রয়েছে অটোফোকাস সুবিধা। এস৮ স্মার্টফোনটির পেছনে ক্যামেরা হিসেবে রয়েছে ১২ মেগাপিক্সেল (এফ ১.৭) ক্যামেরা। এতে স্মার্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা আছে। এর সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে যাতে অটো ফোকাস সুবিধা রয়েছে।

    সেন্সর
    এতে সেন্সর হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাক্সেলেরোমিটার, ব্যারোমিটার, গাইরো, আঙুলের ছাপ, জিওম্যাগনেটিক, হল, হৃৎস্পন্দন, প্রক্সিমিটি, আরজিবি লাইট, আইরিশ, প্রেশার।

    ফিচার
    এস৮-এ স্যামসাং আইকনিক হোম বাটনকে বিদায় জানিয়েছে। তার পরিবর্তে জায়গা করে নিয়েছে ভার্চ্যুয়াল হোম বাটন। ফেসিয়াল রিকগনিশন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য একদম নতুন কিছু নয়। তবে গ্যালাক্সি এস৮-এ এই ফিচার আরও বেশি নির্ভুল এবং দ্রুত। এ ছাড়া স্মার্টফোনটিতে ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেছে স্যামসাং। মূলত ফোনের বিভিন্ন ফিচার ব্যবহারবান্ধব করে বিক্সবি। রিমাইন্ডার ব্যবহার কিংবা ওয়াই-ফাইয়ের মাধ্যমে ফোনকে অন্য কোনো ডিভাইস যেমন টিভির সঙ্গে যুক্ত করা যাবে বিক্সবির মাধ্যমে। স্মার্টফোনের মাধ্যমে ডেস্কটপ কম্পিউটারের ব্যবস্থা রয়েছে এস৮-এ। ডেস্ক মূলত স্মার্টফোনের সঙ্গে ডেস্কটপ কম্পিউটারকে যুক্ত করার জন্য একটি স্ট্যান্ড, যেখানে থাকছে ইউএসবি-সি-সহ আরও কিছু পোর্ট। যেকোনো ডেস্কটপ কম্পিউটার পর্দাকেই বানিয়ে ফেলবে এস৮-এর ডেস্কটপ সংস্করণ।

    দুর্বলতা
    বাজারে সেরা স্মার্টফোন হিসেবে তুলনা করতে গেলে এখন এস৮-এর সঙ্গে অন্য ফোনগুলোকে মেলাতে হয়। এটি ফ্ল্যাগশিপ ফোনের মান নির্ধারণ করেছে। তবে শতভাগ নিখুঁত বলে কিছু নেই।
    সুবিধা: ৬৪ জিবি স্ক্রিন, মাইক্রোএসবি সমর্থন, আইপি ৬৮, তারহীন চার্জিং, দুর্দান্ত স্ক্রিন, ক্যামেরা, কাঠামো, ২৪ ঘণ্টা ব্যাটারি, নোটিফিকেশন এলইডি। ফোনটি পানিরোধী। এটি দেড় মিটার গভীর পানিতে ৩০ মিনিট পর্যন্ত থাকে। আইপি ৬৮ রেটিং, কর্নিয়ের গরিলা গ্লাস ৫ থাকায় ফোনটির সামনে ও পেছন দিক বেশি সুরক্ষিত।

    অসুবিধা: ব্যাটারি খোলার সুবিধা নেই, ফিঙ্গারপ্রিন্ট সুবিধাজনক অবস্থানে নয়। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে আরেকটু ভালো অবস্থানে বসানো যেত। ব্যাটারি আরও দীর্ঘস্থায়ী করা যেত।

    দাম: গ্যালাক্সি এস৮-এর দাম ৭৭ হাজার ৯০০ টাকা। আন্তর্জাতিক বাজারে ফোনটির দাম ৭২০ মার্কিন ডলার। কিন্তু ফোনটির ফিচার ও দামের মধ্যে তুলনা করলে আগের যেকোনো সংস্করণের চেয়ে এতে বেশি খরচ করেছে স্যামসাং। গ্যালাক্সি এস৭-এর চেয়ে এস৮ তৈরিতে ৪০ মার্কিন ডলার বেশি খরচ করেছে স্যামসাং। কিন্তু দাম ঠিক রেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসের তথ্য অনুযায়ীম এস৮ তৈরিতে স্যামসাং খরচ করেছে ৩০৭ দশমিক ৫০ মার্কিন ডলার। তবে নতুন প্রযুক্তি বিবেচনায় অতিরিক্ত খরচ ক্রেতাদের ওপর চাপায়নি প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি এস৮-এর বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি হচ্ছে বলে দাবি করেছে স্যামসাং। ধারণা করা হচ্ছে, অ্যাপলের আইফোন ৮-এর চেয়ে স্যামসাংয়ের নতুন এই ফোনটির দাম বেশ কম। আইফোনের দাম হতে পারে এক হাজার মার্কিন ডলার।

    Advertisement for African All Media List
    হোম বাটন নেই স্যামসাং এস৮ ফোনে
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট এই বাংলাদেশ-ই-কি আমরা চেয়েছিলাম!
    পরের কন্টেন্ট এস৮ নিয়ে যত অভিযোগ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    প্রযুক্তি

    বড় সাইবার হামলার আশঙ্কা, ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড ফাঁস!

    প্রযুক্তি

    Oppo Find X9 নিয়ে মার্কেটে কামব্যাক করতে চলেছে Oppo

    প্রযুক্তি

    এই স্মার্টফোনগুলি দেবে DSLR-এর থেকেও দারুণ ছবি

    প্রযুক্তি

    ফোন পে, গুগল পে- র বাজারে এবার নতুন ধামাকা ভারতীয় ‘জোহো পে ‘

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 31, 2026

    ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন

    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    May 26, 2026

    সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...