Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » চারপাশে থাকা সবাইকে সন্দেহ করেন দুইবোন রিতা-মিতা
    বিবিধ April 21, 2017

    চারপাশে থাকা সবাইকে সন্দেহ করেন দুইবোন রিতা-মিতা

    বিবিধ April 21, 20174 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News

    Warning: Trying to access array offset on value of type bool in /home/hrqwaeru/public_html/wp-content/themes/smart-mag/partials/single/featured.php on line 78
    বার্তাবাংলা ডেস্ক »

    বাসনা ছিল গানের দল করার, তা আর হয়ে ওঠেনি। তবে গানের প্রতি ভালোবাসা আজও ছাড়তে পারেননি। হাসপাতালের বিছানায় শুয়ে গুনগুনিয়ে গান করেন। একজন গাইলে অন্যজন শুনেন। এরপর তিনিও আবার গাইতে শুরু করেন।

    মাঝে মধ্যে মৃদু ভাষায় চলে অল্প-স্বল্প কথা। মন খুলে কথা আজও বলা হয়নি। যে কেউ এগিয়ে গেলেই তাদের প্রতি মনে সন্দেহ জাগে। এরই মধ্যেই হয়তো কাউকে বিশ্বাস করেন, আবার তা ভেঙেও ফেলেন অচিরেই। এভাবেই অবিশ্বাস আর সন্দেহের বেড়াজালে বন্দি রাজধানীর মিরপুরের বহুল আলোচিত সেই ‘ভূতের বাড়ি’র দুইবোন রিতা-মিতার দিনলিপি।

    ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের ৩১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ‘রহস্যাবৃত’ এই দুই নারী। বয়স বাড়ছে, নুয়ে পড়ছে শরীরের গাঁথুনিও। বড় বোনের চেয়ে ছোট বোন একটু বেশিই শীর্ণকায়। জীবনের মতো ওষুধ-পথ্যেও অনীহা তাদের, খাওয়া-দাওয়া একেবারে সীমিত।

    বৃহস্পতিবার সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা মিলল রিতা-মিতার। প্রথমে কথা বলতে একেবারেই নারাজ। অবশ্য পরে কিছুটা শান্ত হন। ডা. আইনুন্নাহার রিতা, যিনি বয়সে বড়। হাসপাতালের বেডে শুয়েছিলেন তিনি। তার পাশেই ছিলেন ছোটবোন প্রকৌশলী নুরুন্নাহার মিতা। আলাদা বেড থাকলেও বড়বোনের কাছে এসেই বেশিরভাগ সময় শুয়ে-বসে গল্প করেন তিনি। তবে কথা হয় খুব আস্তে আস্তে, যেন আশপাশের কেউ তাদের কথা না শোনে।

    সেই সঙ্গে চোখ বড় বড় করে আশপাশে দৃষ্টি, কেউ তাকিয়ে আছে কিনা কিংবা শুনে ফেলছে কিনা! হাসপাতালের বেডের খুব কাছে গিয়ে কথা হয় রিতার সঙ্গে। কেমন আছেন আপনি? জানতে চাইলে বললেন, ‘এমনিতে ভালো আছি। তবে আমাদের দুইবোনেরই শারীরিকভাবে খুব দুর্বল লাগে। আমরা তো মানসিক রোগী না! তবে কেন হাসপাতালে ভর্তি করা হলো, তা বুঝতে পারছি না।’

    সারাদিন কী করেন? এ প্রশ্নের উত্তরে খুব আস্তে আস্তে বললেন, ‘আমার বোন আমাকে গান শোনায়, আমি তাকে গান শুনাই আর সারাদিন গল্প করি।’ এ সময় গানের দল করার ইচ্ছার কথাও জানালেন তিনি। তবে এরমধ্যেই হঠাৎ করে বলে ওঠেন, ‘আর বেশি কথা বলা যাবে না। আমার বোন সবার সঙ্গে বেশি কথা বলতে নিষেধ করেছে।’

    পাশেই থাকা নুরুন্নাহার মিতার কাছে জানতে চাওয়া হয়, কেমন আছেন? তবে এতে কোনো সাড়া দেননি এই নারী। নিজ মনেই পুরাতন খবরের কাগজ দিয়ে নিজের ব্যবহারের জুতোজোড়া মুড়িয়ে রাখছিলেন। ওয়ার্ডে কর্তব্যরত নার্স রেহেনা খাতুন জানালেন, কিছুক্ষণ আগেই তাদের ইসিজি (ইলেকট্রোকার্ডিওগ্রাফি) করতে নিয়ে যাওয়া হয়েছিল, মাত্র ওয়ার্ডে আনা হলো।

    তিনি বলন, ‘সারাদিন দুইবোন খুব শান্ত থাকেন। নিজেদের মধ্যেই আস্তে করে কথা বলেন তারা। মাঝে মাঝে গানও গান। তবে ওষুধ খাওয়াতে গেলেই ক্ষেপে যান।’

    একই ওয়ার্ডেই নাতনির চিকিৎসা নিতে সাভারের হেমায়েতপুর থেকে এসেছেন সমেহের খাতুন। তার ভাষ্য, দুইবোন নিজেদের মতো থাকেন। কারও সঙ্গে কথা বলেন না। ‘তবে দুইবোনকেই শারীরিকভাবে বেশ দুর্বল মনে হচ্ছে। দুর্বলতার কারণে আজও একবার পড়ে যান একজন।’ মাঝে মাঝে রিতা-মিতার বড়বোন কামরুন্নাহার প্রায়ই খাবার নিয়ে হাসপাতালে আসেন বলে জানান সমেহের খাতুন।

    ২০০৩ সালে মায়ের মরদেহ বাড়িতে দাফনের ঘটনাকে কেন্দ্র করে রিতা-মিতার অস্বাভাবিক জীবনযাপনের বিষয়টি জানাজানি হয়। এরপর ২০০৫ সালে ‘ভূতের বাড়ি’ হিসেবে পরিচিত মিরপুরের ওই বাড়ি থেকে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আইনজীবী এলিনা খানের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

    এর আগে প্রায় নয় বছর ওই বাড়িতে অস্বাভাবিক জীবনযাপন করছিলেন তারা। দীর্ঘদিন চিকিৎসা শেষে ২০১০ সালে তাদের বড়বোন কামরুন্নাহারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছিল। এরপরে ২০১৩ সালে বগুড়ার একটি হোটেল থেকে তাদের উদ্ধার করে জেলার সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়।

    মাঝে কিছুটা সুস্থ্য হলেও সম্প্রতি অসুস্থ হওয়ায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাদের। হাসপাতালের কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক বিভাগীয় প্রধান ডা. তাজুল ইসলাম বলেন, আগের ঘটনা উল্লেখ করলে বলতে হবে ছোটবোন মিতা সিজোফ্রেনিয়ার রোগী।

    ‘প্রথমে এই রোগে মিতা আক্রান্ত হন। পরে রিতা তার বোনের কাছ থেকে শেয়ার ডেলিউশনে আক্রান্ত হন। মারাত্মক ধরনের মানসিক রোগী দুজনই। চারপাশে থাকা সবাইকে সন্দেহ করেন তারা।’ তিনি বলেন, পরিবারের লোকজন একটু সচেতন হলে এবং এ রোগের লক্ষণ দেখা দেয়া মাত্রই চিকিৎসা দেয়া গেলে খুব সহজেই ভালো হওয়া সম্ভব। এই দুইবোনের ক্ষেত্রেও শুরুর দিকে চিকিৎসা দেয়া হলে এমনটা হতো না।

    তিনি আরও বলেন, ‘দুইবোন এক সঙ্গেই থাকেন, সারাদিন গল্প করেন। তবে ওষুধের প্রতি তাদের চরম অনীহা। দুইবোনকে আলাদা রেখে চিকিৎসা দিলে অনেকটা ভালো ফল পাওয়া যেতে পারে। বিদেশে এ ধরনের রোগীদের জন্য কমিউনিটিভিত্তিক দল থাকে, যারা রোগীর সব ধরনের ফলোআপ করে থাকে।’

    Advertisement for African All Media List
    চারপাশে থাকা সবাইকে সন্দেহ করেন দুইবোন রিতা-মিতা দুইবোন রিতা-মিতা রিতা-মিতা
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট কেমন আছেন চিত্রনায়িকা ময়ূরী
    পরের কন্টেন্ট আইফোন ৮ এর ছবি ফাঁস!

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 20, 2026

    বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি

    April 19, 2026

    স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...