বোম্বাই পরোটা। নাম শুনলেই মনে হয় এখনি একটু টেস্ট করি পরোটাটি কেমন। আর বিকেলের নাস্তায় তো এই পরোটার জুড়ি মেলা ভার। তাহলে দেখে নেওয়া যাক বোম্বাই পরোটা কিভাবে তৈরি করতে হয়।
উপকরণ
১. ময়দা ২ কাপ
২. ডিম ১ টা
৩. দুধ (তরল)২ টেবিল চামচ
৪. লবণ স্বাদ মত
৫. তেল বা ঘি ২ টেবিল চামচ
৬. পানি পরিমাণমতো
৭. তেল ভাজার জন্য
প্রনালি
ডিম ও দুধ বাদে সব উপকরন এক সাথে মাখিয়ে ১ ঘন্টা রেখে দিন। পিঁড়িতে একটু ময়দা ছিটিয়ে গোল বা লম্বা করে তারপর জিলাপির মতো পেঁচিয়ে গোল করে রেখে রুটি বানান। ডিম ও দুধ এক সাথে গলান। পরোটা এর দুই পাশে ডিম ও দুধ এর মিশ্রণ মাখিয়ে ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ব্যাস হয়ে গেলো।
